এক্সপ্লোর

Duare Sarkar: ফের শুরু হচ্ছে 'দুয়ারে সরকার', আপনার এলাকায় কবে? দিনক্ষণ জানাল রাজ্য সরকার

Duare Sarkar Camp: রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, দুয়ারে সরকারের লক্ষ্য ৩৫টি সরকারি প্রকল্পের সুবিধা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া।

সুমন ঘড়াই, কলকাতা: নতুন বছরেই শুরু হচ্ছে 'দুয়ারে সরকার'। এক মাসের বেশি সময় ধরে চলবে দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ফের একবার দুয়ারে সরকার ক্যাম্প শুরু করতে চলেছে রাজ্য সরকার। 

এর আগে ২০২৪ এর শেষে সন্দেশখালিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ২৬ জানুয়ারির পর দুর্গম এলাকায় আরেকবার হবে দুয়ারে সরকার। তিনি এও বলেছিলেন, 'যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীতে এখনও নাম লেখাতে পারেননি। তাঁরা যাতে এই সুযোগ-সুবিধা পান, তাই এই ব্যবস্থা। জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রকল্প চলবে'।                                         

রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, দুয়ারে সরকারের লক্ষ্য ৩৫টি সরকারি প্রকল্পের সুবিধা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া। আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে এই ক্যাম্প চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ ফেব্রুয়ারি পর্যন্ত ‘দুয়ারে সরকার’ শিবিরে যে যে আবেদন জমা পড়বে, ২৮ ফেব্রুয়ারির মধ্যে সেগুলির ‘প্রসেসিং’ হয়ে যাবে।  ‘খাদ্যসাথী’, ‘স্বাস্থ্যসাথী’, ‘শারীরিক অক্ষমতার শংসাপত্র’, ‘তফসিলি জাতি ও উপজাতি সংশাপত্র’, ‘তফসিলি বন্ধু’, ‘মেধাশ্রী’, ‘শিক্ষাশ্রী’, ‘জয় জোহার’, ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘বার্ধক্য ভাতা’, ‘ঐক্যশ্রী’, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’-সহ প্রকল্পের উল্লেখ রয়েছে তালিকায়।

উল্লেখ্য, ২০২৩- এ তৃণমূল সরকারের 'দুয়ারে সরকার'কে সেরার শিরোপা দিয়েছিল মোদি সরকার। 'দুয়ারে সরকার' প্রকল্পের জন্য বাংলাকে সম্মানিত করেছিল কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। '২১-এর বিধানসভা ভোটের আগে, 'দুয়ারে সরকার' প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ওই বছরের পয়লা ডিসেম্বর থেকে শুরু হয় এই প্রকল্প। বিভিন্ন এলাকায় শিবির করে, এক ছাতার তলায় একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা প্রদানের কর্মসূচিই হল 'দুয়ারে সরকার'।                                      

এদিকে 'দুয়ারে রেশন' নিয়ে টালবাহানা কাটাতে সম্প্রতি নতুন নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। এখন থেকে সপ্তাহে চারদিন 'দুয়ারে রেশন'  পৌঁছে দিতেই হবে ডিলারদের, খাদ্য দফতরের তরফে দেওয়া হয়েছে নির্দেশ। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দুয়ারে রেশন চলাকালীন বন্ধ থাকবে সংলগ্ন এলাকার ফেয়ার প্রাইস শপ বা রেশন দোকান। সপ্তাহের বাকি দিনগুলোতে অবশ্য রেশন দোকান থেকেই খাদ্যসামগ্রী বিক্রি করতে পারবেন ডিলাররা। পাশাপাশি শনি ও রবিবার খোলা রাখতেই হবে রেশন দোকান।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget