এক্সপ্লোর

West Bengal News: মৎস্যজীবীদের ভাতায় অনিয়ম, স্বজনপোষণ! রাজ্য সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ

West Bengal Govt Scheme: সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য গত এপ্রিল-মে, দু’মাসে ৫ হাজার করে ১০ হাজার টাকা ভাতা ঘোষণা করে রাজ্য সরকার

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্য বাজেটে পাস হলেও এখনও আলোর মুখ দেখেনি সামুদ্রিক মৎস্যজীবীদের সমুদ্রসাথী প্রকল্প। পাশাপাশি, তালিকা তৈরিতেও বিস্তর অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছে মৎস্যজীবীদের সংগঠনগুলি। 

সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য গত এপ্রিল-মে, দু’মাসে ৫ হাজার করে ১০ হাজার টাকা ভাতা ঘোষণা করে রাজ্য সরকার। অভিযোগ, এখনও পর্যন্ত তালিকা তৈরির কাজ সম্পূর্ণ হয়নি। অর্ধসমাপ্ত তালিকাতেও স্বজনপোষণের অভিযোগ উঠেছে। 

এর মধ্যে ১৫ জুন থেকে বন্ধ সমুদ্রসাথী পোর্টাল। ফলে আবেদন জানানোর প্রক্রিয়াও বন্ধ। সঙ্কটে সামুদ্রিক মৎস্যজীবীরা। নাম ঝাড়াই-বাছাইয়ের কাজ চলছে, টাকা কবে মিলবে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে বলে দায় এড়িয়েছেন দক্ষিণ ২৪ পরগনার সামুদ্রিক বিভাগের মৎস্য আধিকারিক।  

অন্যদিকে, স্বাস্থ্য সাথী কার্ডে নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার। এবার থেকে রোগীরা ১০ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকলে মেডিক্যাল অডিট করাতে হবে। তারপর মেটানো হবে স্বাস্থ্য সাথী কার্ডের বিল। নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে অনিয়ম নজরে আসায় নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।                                                                     

আরও পড়ুন, জগন্নাথ দেবের নেত্র উৎসবে পুরীতে সাজ সাজ রব, নয়া বসনে সাজবেন জগৎপতি

এ ছাড়াও, স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকায় স্বাস্থ্য সাথী প্রকল্পে জেনারেল সার্জারি ও স্ত্রী রোগ সংক্রান্ত অস্ত্রোপচারের প্যাকেজের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম বদল করা হয়েছে। যে অস্ত্রোপচারের জন্য রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, শুধুমাত্র তার প্যাকেজের টাকাই দেবে রাজ্য সরকার।  রোগীর অন্য কোনও শারীরিক সমস্যা ধরা পড়লে এবং সেই সংক্রান্ত আরেকটি অস্ত্রোপচারের প্রয়োজন পড়লেও মিলবে না বাড়তি টাকা। নিয়ম না মানলে শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে।

বেশকিছু বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম কর্তৃপক্ষ অসদুপায় অবলম্বন করে স্বাস্থ্য সাথী প্রকল্পের টাকা আদায় করছিল বলে অভিযোগ ওঠে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এধরনের অনিয়ম নজরে আসার পরই নতুন অ্যাডভাইসরি জারি করা হয়েছে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget