এক্সপ্লোর

BJP Leader : 'তোমরা কামড়াতে এলে মাথাটা ছেঁচে দেব' বেলাগাম হুঁশিয়ারি বিজেপি বিধায়ক অসীম সরকারের

West Bengal News : হরিণঘাটার বিজেপি বিধায়কের হুঁশিয়ারি, 'আমাদের ভোটারদের ভয় দেখালে ও ১ টা বোমা ফাটালে আমরা ১০ টা ফাটাব, ওরা ১ টা গুলি মারলে আমরা ১০টা গুলি মারার ক্ষমতা অর্জন করব।'

নদিয়া : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ফের হুমকি-হুঁশিয়ারির বহর। এবার বেলাগাম হুঁশিয়ারি শোনা গেল হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের (BJP MLA Asim Sarkar) গলায়। জনসভা থেকে পঞ্চায়েত ভোটের আগে বোমার বদলে বোমা, গুলির বদলে গুলির হুঙ্কার !

অসীম-হুঙ্কার 

'আমাদের ভোটারদের ভয় দেখালে ও ১ টা বোমা ফাটালে আমরা ১০ টা ফাটাব, ওরা ১ টা গুলি মারলে আমরা ১০টা গুলি মারার ক্ষমতা অর্জন করব, এবার তোমরা কামড়াতে এলে মাথাটা ছেঁচে দেব', হুমকি হরিণঘাটার বিজেপি বিধায়কের। ভরা জনসভা থেকে হুঙ্কারের পর অসীম সরকারের হুঁশিয়ারি, গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা তৈরি আছেন।

কিছুদিন আগে কেন্দ্রে মন্ত্রী নিশীথ প্রামাণিকও ছুড়েছিলেন হুঁশিয়ারি, 'যাঁরা বোমা, বন্দুকের রাজনীতি করছেন, তাঁরা সাবধানে থাকুন। ঘড়ির কাঁটা ঘুরছে, কোনও ঘটনার পুনরাবৃত্তি হলে অবাক হবে না। মানুষ প্রতিহত করে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবে', হুঁশিয়ারি দিয়েছিলেন নিশীথ প্রামাণিক। যদিও শুধু বিজেপি নয়, হুঙ্কারের দিক থেকে পিছিয়ে নেই অন্য রাজনৈতিক দলগুলিও।                       

দিনকয়েক আগেই বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। 'আমরা মিটিং-মিছিল করতে দিচ্ছি, তাই তোমরা মিটিং-মিছিল করতে পারছো, যেদিন মনে করব, তোমাদের মিটিং-মিছিল করতে দেব না। সেদিন তোমরা বাংলায় কিছু করতে পারবে না', বিরোধীদের হুঁশিয়ারি বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের। 'বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, তৃণমূলই বিরোধী দল', অন্য কোনও বিরোধী দল বাংলায় নেই, হুঁশিয়ারি শাসক দলের বিধায়কের।  কোচবিহারের একাধিক তৃণমূল নেতার মুখেও শোনা গিয়েছিল হুমকি-হুঁশিয়ারি। উদয়ন গুহ একাধিকবার বিতর্ক জড়িয়েছেন বিরোধীদের নিশানা করে। তৃণমূল নেতা-কর্মীদের রাম ধোলাই দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন অপর কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারও। মিথ্যা কথা বলার একমাত্র শাস্তি রামধোলাই। মন্তব্য় করেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহারের বিজেপি জেলা সভাপতিও। জবাব দিতে দেরি করেনি তৃণমূলও।

পঞ্চায়েত ভোটের প্রস্তুতি বৈঠক থেকে তৃণমূলকে একাধিক হুমকি আইএসএফ নেতাদেরও। গাছে বেঁধে পেটানোর হুঁশিয়ারি! আইএসএফকে কার্যত সমর্থন করেছে বিজেপি। পাগলের ডাক্তার দেখান, আইএসএফ নেতাকে পাল্টা আক্রমণ তৃণমূলের।

আরও পড়ুন- বান্দোয়ানে গুলিবিদ্ধ ডিওয়াইএফআই নেতা, ছুটে দুষ্কৃতীদের ধরলেন গ্রামবাসীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget