এক্সপ্লোর

Dengue-Malaria Report : ডেঙ্গি-ম্যালেরিয়া আক্রান্তের নিরিখে দেশে শীর্ষে পশ্চিমবঙ্গ, উদ্বেগজনক তথ্য রিপোর্টে

West Bengal : রাজ্যের পাঠানো পরিসংখ্যানের ভিত্তিতে তা রিপোর্ট আকারে পেশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

সন্দীপ সরকার, কলকাতা : পশ্চিমবঙ্গের ডেঙ্গি-ম্যালেরিয়া রিপোর্টে উদ্বেগজনক তথ্য সামনে এল। আক্রান্তের নিরিখে ২০২২ সালে, দেশের মধ্যে প্রথম স্থান পশ্চিমবঙ্গের (West Bengal)।

রিপোর্টে প্রকাশ, ২০২২ এ পশ্চিমবঙ্গে ডেঙ্গি ও ম্যালেরিয়া মিলিয়ে ১ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২৭১ জন। যা আগের বছরের তুলনায় আক্রান্তর সংখ্যা ৮ গুণেরও বেশি। পাশাপাশি সরকারি মতে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ৩০ জনের। মোট ম্যালেরিয়া আক্রান্তের নিরিখেও দেশের মধ্যে পয়লা নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ।সরকারি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে গত বছর মোট ম্যালেরিয়া (Malaria) আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৫৬৩ জন।

রাজ্যের পাঠানো পরিসংখ্যানের ভিত্তিতে তা রিপোর্ট আকারে পেশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Central Health Ministry)। ডেঙ্গি এবং ম্যালেরিয়া আক্রান্তের তথ্য কেন্দ্রকে না দেওয়া নিয়ে গত বছর বিস্তর বিতর্ক হয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠেছিল গত বছর। যা নিয়ে হয়েছিল বিস্তর রাজনৈতিক জলঘোলাও। গত বছর সেই আঁচ গিয়ে পড়েছিল বিধানসভাতেও। বিধানসভার অধিবেশনের মাঝেংই একদিন প্রথমার্ধ্বে ডেঙ্গি নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। মুলতুবি প্রস্তাব পাঠের অনুমতি দিলেও, এনিয়ে আলোচনার অনুমতি দেননি অধ্যক্ষ । 

প্রসঙ্গত, রিপোর্টে প্রকাশ ২০২২ সালে যেখানে যেখানে পশ্চিমবঙ্গে ডেঙ্গি আক্রান্তে সংখ্যা ছিল ৬৭ হাজারের বেশি, সেখানে উত্তরপ্রদেশে সংখ্যাটা ছিল ১৯ হাজারের কাছাকাছি।      

আরও পড়ুন- গভীর নিম্নচাপ বদলাবে ঘূর্ণাবর্তে, বঙ্গে কি প্রভাব পড়বে মোকার ?

এদিকে, বর্ষাকালের প্রাক্কালে ডেঙ্গি নিয়ে সতর্কতা, সচেতনতা প্রচারে নেমেছে কলকাতা পুরসভা। গতমাসের শেষ থেকেই শুরু হয়েছে প্রচার। প্রথমে কেন্দ্রীয়ভাবে পুরসভার তরফে পদযাত্রা হয়। নিজের ওয়ার্ডে প্রচারে নেমেছিলেন খোদ ময়র ফিরহাদ হাকিম। মেয়র জানিয়েছেন, ডেঙ্গি-প্রতিরোধে বছরের শুরু থেকেই সাধারণ মানুষকে সচেতন করার প্রয়াস চলছে। বিভিন্ন থানায় বাজেয়াপ্ত গাড়িগুলিকে ক্রাশ সাইটে নিয়ে গিয়ে নষ্ট করতে বলা হয়েছে কলকাতা পুলিশকে (Kolkata Police)। এছাড়া, বন্ধ কল-কারখানা ও কেন্দ্রীয় সরকারি অফিস চত্বর সাফ-সুতরো রাখতে শিল্প দফতরকে বলা হবে বলে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন।                              

আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

BJP Rally: INDI জোটের পাল্টা আজ কলকাতায় মিছিলের আয়োজন বিজেপির সর্বভারতীয় সভাপতির, থাকবেন মুখ্যমন্ত্রী
INDI জোটের পাল্টা আজ কলকাতায় মিছিলের আয়োজন বিজেপির সর্বভারতীয় সভাপতির, থাকবেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Kolkata Fire Incident: মহাকরণের পিছনের বহুতলে ভয়াবহ আগুন, উপস্থিত দমকলের ১০টি ইঞ্জিন
মহাকরণের পিছনের বহুতলে ভয়াবহ আগুন, উপস্থিত দমকলের ১০টি ইঞ্জিন

ভিডিও

Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা
Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget