এক্সপ্লোর

Kolkata News: আরজি কর মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান বদল

চিকিৎসক বদলি থেকে একাধিক বিতর্কে নাম জড়ায় শ্রীরামপুরের তৃণমূল বিধায়কের। একাধিক ইস্যুতে বিতর্কের জেরে কি সরিয়ে দেওয়া হল সুদীপ্ত রায়কে? উঠছে প্রশ্ন। 

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের (R G Kar Medical College) রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান বদল। আরজি করে রোগীকল্যাণ সমিতি থেকে সরানো হল তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে। আরজি করে নতুন রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান তৃণমূল সাংসদ শান্তনু সেন। চিকিৎসক বদলি থেকে একাধিক বিতর্কে নাম জড়ায় শ্রীরামপুরের তৃণমূল বিধায়কের। একাধিক ইস্যুতে বিতর্কের জেরে কি সরিয়ে দেওয়া হল সুদীপ্ত রায়কে? উঠছে প্রশ্ন। 

শান্তনু সেনের (Shantanu Sen) পর সুদীপ্ত রায় (Dr. Sudipto Roy) । তৃণমূল বিধায়কের (TMC MLA)  বিরুদ্ধে মেডিক্যালে স্বজনপোষণের (Nepotism) অভিযোগ তুললেন রাজ্য বিজেপির সভাপতি (BJP State President) সুকান্ত মজুমদার (Sukanat Majumdar)। বললেন, 'প্রবেশিকায় উত্তীর্ণ না হয়েও ডোনার কোটায় মেডিক্যালে ভর্তি হয়েছেন বিধায়কের ছোট মেয়ে।' শ্রীরামপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের। সঙ্গে প্রশ্ন, 'বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে কীভাবে মেডিক্যাল কলেজে ট্রান্সফার হল তাঁর?' স্বজনপোষণ-দুর্নীতির অভিযোগ তুলে বিস্ফোরক ট্যুইট রাজ্য বিজেপি সভাপতির। 

কী বলছেন বিধায়ক?
এই ব্যাপারে তৃণমূলের চিকিৎসক বিধায়ক, সুদীপ্ত রায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সরব হয়েছেন জোড়াফুলের চিকিৎসক সাংসদ শান্তনু সেন। সুকান্তকে তাঁর পাল্টা, 'আগেও উনি এরকম নোংরা রাজনীতি করেছেন। মানহানির মামলাও করেছি।' তাঁর মতে, অভিযোগ সত্যি না হলে সুদীপ্ত রায়েরও সুকান্তের বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত। তৃণমূল বিধায়ক নির্মল মাজির আবার বক্তব্য, 'সামাজিক অবক্ষয়ের যুগে মূল্যবোধ এখন শিকেয় উঠেছে। রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। এবং বিজেপি শুধু তৃণমূল নেতানত্রী নন, তাঁদের সন্তানসন্ততিদেরও কালিমালেপনের চেষ্টা করছে।' তাঁর মতে, চিকিৎসক ও তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় দীর্ঘদিন আইএমএ-র সর্বভারতীয় সভাপতি ছিলেন।  এরকম অভিযোগের বিরুদ্ধে আদালতে যাওয়া উচিত বলে মনে করেন তিনিও। প্রসঙ্গত, এর আগেও স্বাস্থ্যের নানা ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিশেষত টিকাকরণের সময় শোনা যায়, বেছে বেছে নিজেদের লোককেই টিকা দিচ্ছে তৃণমূল।

আগেও স্বজনপোষণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে...
সালটা ২০২১। অভিযোগ ওঠে, বেছে বেছে নিজেদের লোককে ভ্যাকসিন দিচ্ছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের স্বজনপোষণের জেরে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এই অভিযোগ করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে বিক্ষোভ দেখায় বিজেপি। অভিযোগ অস্বীকার করে বিজেপিকে পাল্টা কটাক্ষ করে তৃণমূল। তাদের দাবি, হেরে গিয়ে পায়ের তলায় মাটি হারিয়ে গোলমাল পাকাচ্ছে বিজেপি। বিএমএইচও দাবি করেন যে, স্বচ্ছভাবেই হচ্ছে টিকাকরণের কাজ। সেই সময় দ্বিতীয় ঢেউয়ের দাপট সামলে উঠতে না উঠতেই তৃতীয় তরঙ্গ আছড়ে পড়ার আশঙ্কায় চাপে গোটা রাজ্য। সেই আশঙ্কার মধ্যে উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছিল ভাইরাসের ডেল্টা প্লাস স্ট্রেন। ভাইরাসের হাত থেকে বাঁচতে ভ্যাকসিন পেতে মরিয়া সবাই। এরই মধ্যে এবার ভ্যাকসিন দেওয়ায় স্বজনপোষণের অভিযোগ ওঠে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেহাসপাতালে বিক্ষোভ দেখায় বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পছন্দের ব্যক্তিদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?

ভিডিও

Samik Bhattacharya News :
Parnasree - Chatpuja 2026 |
Sumana Sarkar News :
Kadambagachi BJP Leader: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর, কদম্বগাছিতে উত্তেজনা
BJP News : তোলাবাজি-কাটমানি বন্ধে মাইক হাতে রাস্তায় বেলডাঙার BJP বিধায়ক, দিলেন বড় হুঁশিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Embed widget