এক্সপ্লোর

Health Services: ভিন্ রাজ্য এবং প্রতিবেশী দেশের রোগীদের বিনামূল্যে চিকিৎসা নয়, স্বাস্থ্য পরিষেবায় 'নতুন নিয়মে'র প্রস্তাব

West Bengal Health Department: পরিসংখ্যান বলছে, সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে ভিড় করেন বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ-সহ বহু ভিন্ রাজ্যের রোগী।

রুমা পাল, কলকাতা: প্রতিবেশী দেশ এবং ভিন্ রাজ্যের রোগীদের এবার টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার প্রস্তাব। মেডিক্যাল কলেজগুলোর পরিকাঠামো খতিয়ে দেখে স্বাস্থ্য দফতরকে পরামর্শ দিল রাজ্য মানবাধিকার কমিশন (Health Services)। বলা হয়েছে, ভিন্ রাজ্যের রোগীদের পশ্চিমবঙ্গে আর বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নয়।  প্রতিবেশী দেশের রোগীদের ক্ষেত্রেও একই নিয়ম চালু করার পরামর্শ দিল রাজ্য় মানবাধিকার কমিশন। সূত্রের খবর, স্বাস্থ্য ক্ষেত্রে এই নতুন নিয়ম চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। (West Bengal Health Department)

পরিসংখ্যান বলছে, সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে ভিড় করেন বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ-সহ বহু ভিন্ রাজ্যের রোগী। এমনকি ভিন্ দেশ থেকেও অনেকে পশ্চিমবঙ্গে আসেন চিকিৎসার জন্য, যার জেরে এরাজ্যের রোগীদের পরিষেবা দিতে যে কিছুটা হলেও সমস্যা হচ্ছে, তা স্বীকার করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ২০১৮ সালে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চ থেকে এ বিষয়ে সরব হন মমতা। (Mamata Banerjee)

সেবার মমতাকে বলতে শোনা যায়, "আমাদের হাসপাতালগুলিতে বিনামূল্যে পরিষেবার জন্য ভিড় বেড়েছে। ভিন্ রাজ্য এবং পড়শি দেশ থেকে রোগী আসছে...সবাইকে বিনামূল্যে পরিষেবা দেওয়া মুশকিল হচ্ছে। আমাদের রাজ্যের রোগীদের বিনামূল্যে পরিষেবা দেব। তার জন্য পরিচয়পত্র তৈরি করতে হবে। অন্য রাজ্য এবং পড়শিদেশ থেকে আসা রোগীদের জন্য একটা ব্যবস্থা করতে হবে। নইলে কী করে পারব?" এবার মেডিক্যাল কলেজগুলোর পরিকাঠামো খতিয়ে দেখে সেই মর্মেই রাজ্য মানবাধিকার কমিশন স্বাস্থ্য দফতরকে পরামর্শ দিল। 

আরও পড়ুন: ‘আগের বার ১২টি আসন নিয়ে নিয়েছিলাম, আরও গেলে...’, লোকসভা নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের

প্রতিবেশী দেশ এবং ভিন্ রাজ্যের রোগীদের টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা জানিয়েছে রাজ্য মানবাধিকার কমিশন। বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের খাবার খরচ ৫০ থেকে ৮০ টাকার মধ্যে। মানবাধিকার কমিশনের রিপোর্টে তা উল্লেখ করে অন্তত ২০০ টাকা করার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জ্যোতির্ময় ভট্টাচার্য। 

জ্যোতির্ময়বাবু বলেন, "একটা সুপারিশ করেছি যে, বাইরের নাগরিক যাঁরা এখানে চিকিৎসা করাতে আসবেন, তাঁদের চিকিৎসা হবে অবশ্যই। তবে তাঁদের থেকে খরচের টাকাটা তুলে নিতে হবে। যে টাকা খরচ হচ্ছে, সেটা অন্তত তুলে নিতে হবে। সেই টাকা আমাদের রাজ্যের রোগীদের চিকিৎসায় খরচ করা গেলে, আমাদের এখানকার রোগীরা লাভবান হবেন।" রাজ্য মানবাধিকার কনিশনের এই পরামর্শ কার্যকর করা নিয়ে স্বাস্থ্যভবনের তরফে ভাবনা-চিন্তা শুরু হয়েছে বলে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget