এক্সপ্লোর

Arms Recovered : কলকাতায় ফের অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Kolkata Arms Recovered : কোথা থেকে ও কী কারণে অস্ত্র আনা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ।

আবির দত্ত, কলকাতা : কলকাতায় (Kolkata) ফের অস্ত্র উদ্ধার (Arms Recovered)। জোড়াসাঁকো থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১। ধৃতের নাম মহম্মদ রহবর। কোথা থেকে ও কী কারণে অস্ত্র আনা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ (Police)। 

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে ফের রাজ্যে অস্ত্র-গুলি উদ্ধার হয়ে চলেছে। শনিবার পুলিশের রুটিন তল্লাশিতে নদিয়ার (Nadia) হাঁসখালিতে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও গুলি। বীরভূমের (Birbhum) নলহাটি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে রাজ্য পুলিশের STF। দুটি ঘটনায়, ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে ফের বীরভূমের নলহাটি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করে রাজ্য পুলিশের STF। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা ২ অস্ত্র কারবারির থেকে ২টি পিস্তল এবং ৩০টি গুলি উদ্ধার হয়।                                                                                                   

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মুখে জেলায় জেলায় আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধারের ঘটনায়, তৃণমূলকে তীব্র আক্রমণ করছে বিরোধীরা। বিরোধীদের কটাক্ষের জবাব দিচ্ছে তৃণমূল (TMC)। পঞ্চায়েত ভোটের আগে যে ভাবে অস্ত্র-গুলি ও বোমা উদ্ধারের বিরাম নেই, সেই সঙ্গে থামছে না রাজনৈতিক তরজাও।                                                                                                                                                                        

কিছুদিন আগেই বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দুই জেলা মুর্শিদাবাদ ও মালদা থেকে ফের উদ্ধার হয়েছিল বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি ও কার্তুজ। পুলিশের জালে একাধিক সন্দেহভাজন অস্ত্রকারবারি। বেআইনি অস্ত্রের রমরমা নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। সব ঠিক থাকলে আগামী বছরেই বাংলায় পঞ্চায়েত ভোট। তার অনেক আগে থেকেই, প্রায় প্রতিদিন দিকে দিকে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। বুধবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া দুই জেলা মুর্শিদাবাদ ও মালদার একাধিক জায়গায় হানা দিয়ে বেআইনি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে একাধিক অস্ত্র কারবারিকে। আগ্নেয়াস্ত্র নিয়ে ফতেপুর ফেরিঘাটে জড়ো হয়েছেন তিনজন। সূত্র মারফত এই খবর পেয়ে বুধবার সন্ধেয় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। তিনজনকেই গ্রেফতার করে তারা। উদ্ধার হয় দুটি দেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি। 

আরও পড়ুন- 'ভ্যাকসিনও চুরি' অভিযোগ দিলীপের, 'অসুখ-বিসুখ নিয়ে রাজনীতি ঠিক নয়' পাল্টা ফিরহাদের

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget