এক্সপ্লোর

Calcutta Medical College : জমাট বেঁধে যাচ্ছিল রক্ত, ক্ষতি হচ্ছিল কিডনির, বিরল রোগ নির্মূল করতে জটিল অস্ত্রোপচারে সাফল্য কলকাতা মেডিক্যালে

Successful Critical Operation : নতুন দিশা দেখালেন কলকাতা মেডিক্যাল কলেজের মেডিসিন ও নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা। প্রাণ সংশয় হয়েছিল যাঁর, সেই রোগিণীও সন্তানকে নিয়ে ফিরেছেন বাড়িতে।

ঝিলম করঞ্জাই, কলকাতা : বিরল রোগ (Critical Dieseas) নির্মূল করতে জটিল অস্ত্রোপচারে সাফল্য (Sucessful Operation)। নতুন দিশা দেখালেন কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) মেডিসিন ও নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা। প্রাণ সংশয় হয়েছিল যাঁর, সেই রোগিণীও সন্তানকে নিয়ে ফিরেছেন ব্যারাকপুরের বাড়িতে। হাসি ফিরেছে গোটা পরিবারের মুখে।

জটিল অস্ত্রোপচারে সাফল্য

আন্তর্জাতিক নারী দিবসে (International Women's Day) এক যুদ্ধজয়ের কাহিনি। যুদ্ধটা কঠিন রোগের সঙ্গে। বেশ কয়েকমাসের লড়াইয়ে শেষপর্যন্ত জয় এসেছে। যার শরিক কলকাতা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগ ও নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরাও (Doctors of Medicine and Neuro Surgery Department)। ব্যারাকপুরের বাসিন্দা ২৭ বছরের রাজিনা বেগম। সদ্য মা হয়েছেন। বাড়িতে আনন্দের আবহ। কিন্তু বেশ কয়েক মাস ধরে তাঁকে নিয়ে কার্যত যমে-মানুষে টানাটানি পড়েছিল।

ঠিক কী সমস্যা হয়েছিল ?

চিকিৎসকরা জানাচ্ছেন, অন্তঃসত্ত্বা হওয়ার আগেই বিরল এক রোগ, অ্যাপ্লা সিনড্রোমে আক্রান্ত হন রাজিনা। এর ফলে রক্ত জমাট বেঁধে যাচ্ছিল। পাশাপাশি সিস্টেমিক লুপাস এরিথিমেটোসাস রোগে ক্ষতি হচ্ছিল কিডনির। কলকাতা মেডিক্যাল কলেজের মে়ডিসিন বিভাগের চিকিৎসকদের নজরদারিতে দু'বছর রাজিনার চিকিৎসা চলে। শেষপর্যন্ত জটিলতা কাটিয়ে উঠে সন্তানের জন্ম দেন তিনি।

বাড়ি ফিরে ফের রোগাক্রান্ত হন রাজিনা ! এবার মস্তিষ্কে রক্তক্ষরণ ! পরিবার সূত্রের খবর, রাজিনাকে ফের ভর্তি করা হয় কলকাতা মে়ডিক্যাল কলেজে । মেডিসিন বিভাগে পরীক্ষার পরে দেখা যায় রোগিণীর মস্তিষ্কে ব্যাপক রক্তক্ষরণ হয়ে রক্ত জমাট বেঁধে রয়েছে। এরপর দায়িত্ব নেন কলকাতা মেডিক্যালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা। ক্রেনিওক্টমি পদ্ধতির মাধ্যমে রোগিণীর মাথার খুলির অংশ কেটে, পেটের কাছে অস্ত্রোপচার করে ত্বকের নীচের অংশে তা ঢুকিয়ে রাখা হয়। এরপর ওষুধের সাহায্যে দূর করা হয় রক্ত জমাট বাঁধার সমস্যা। পরের ধাপে খুলে রাখা খুলির অংশ আগের জায়গায় বসানো হয়।

জটিল রোগের সুচিকিৎসায় কার্যত নতুন জীবন পেয়েছেন রাজিনা। এবার তাঁকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গত বছরের মাঝামাঝি কলকাতার CMRI হাসপাতালে (CMRI Hospital) বিরল অস্ত্রোপচার (Critical Surgery) হয়। ৪ দিনের সদ্যোজাতের শরীরে থাকা দু'টি পাকস্থলীর একটি বাদ দেন চিকিত্‍সকরা। খাওয়ানোর পরই অস্বাভাবিকভাবে ফুলে যাচ্ছিল সদ্যোজাতের পেট! এক্স-রে এবং সিটি স্ক্যান করে দেখা যায়, একটি নয়, শরীরে দু'টি পাকস্থলী রয়েছে শিশুর। শেষে জটিল অস্ত্রোপচারে আসে সাফল্য। 

আরও পড়ুন- জরায়ু নয়! মায়ের শরীরে অন্যত্র বাড়ছিল শিশু! জন্ম দিয়ে 'অসাধ্যসাধন' ন্যাশনাল মেডিক্যালের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget