এক্সপ্লোর

Covid New Cases: রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?

Covid-19 Cases: হাসপাতাল সূত্রে খবর, আজ সকালে ওই বালককে ভর্তি করানো হয়। গড়িয়া এলাকায় বাড়ি। জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকায় তাঁকে পিয়ারলেস হাসপাতালে আনা হয়।

সন্দীপ সরকার, কলকাতা : উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক। করোনা আক্রান্ত হয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি । জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ১০ বছরের বালক । 

হাসপাতাল সূত্রে খবর, আজ সকালে ওই বালককে ভর্তি করানো হয়। গড়িয়া এলাকায় বাড়ি। জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকায় তাঁকে পিয়ারলেস হাসপাতালে আনা হয়। কিন্তু চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাঁর সোয়াব টেস্ট করানো হয়। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। জানা যায় এই বালক করোনায় আক্রান্ত। এরপরই তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। এখনও আইসিউ-তে আছেন। শারীরিকভাবে স্থিতিশীল নয় বলেই হাসপাতাল সূত্রে খবর। 

কী জানাচ্ছেন চিকিৎসক? 

শিশুরোগ বিশেষজ্ঞ সহেলি দাশগুপ্ত বলেন, 'তিন চার দিন ধরেই অনেকেরই জ্বর হচ্ছিল, সঙ্গে সর্দি কাশি। এই সমস্যাগুলি কিছুতেই কমছিল না। এরপর বাচ্চটিকে ভর্তি করে এক্স রে এবং ভাইরাল লোডের পরীক্ষা করাই। সেখানে এক্স রে -তে ধরা পড়ে যে ডানদিকে একটু নিউমোনিয়া আছে। ভাইরাল লোডে দেখা যায় সারস কোভিড পজিটিভ হয়েছে। যেহেতু ভাইরাস ইনফেকশন, অ্যান্টিবায়োটিক হয় না। তাই সাপোর্টিভ মেডিসিন, নেবুলাইজার করানো হচ্ছে আইসোলেশন এ রেখে। ওই বাচ্চাটির মাকেও আইসোলেশনে রাখা হয়েছে। তাঁরও কোভিড টেস্ট করানোর পরিকল্পনা আছে। 

শিশুরোগ বিশেষজ্ঞর মতে, এখন বাচ্চাদের সর্দি-কাশি-জ্বর হচ্ছেই। কোভিড নিয়ে আতঙ্কের কিছু নেই।    

দেশে বেশ কিছু রাজ্যে নতুন করে কোভিড সংক্রমণের খবর এসেছে। যদিও বিশেষজ্ঞরা এখনই বড়সড় ঢেউয়ের আশঙ্কা করছেন না। অধিকাংশ আক্রান্তের উপসর্গ মৃদু এবং হাসপাতালে ভর্তি হওয়ার হার কম।

মহারাষ্ট্র: প্রায় তিন বছর পর পুনেতে আবার কোভিড সংক্রমণ বাড়ছে। গত ১০ দিনের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসকদের মতে, অধিকাংশ রোগীর উপসর্গ হালকা হলেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

অন্ধ্রপ্রদেশ: ২৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ১২টি নতুন কোভিড সংক্রমণ এবং ৪টি মৃত্যু নথিভুক্ত হয়েছে। আক্রান্তরা চারটি জেলায় ছড়িয়ে-ছিটিয়ে থাকায় স্বাস্থ্য দফতর নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV)-এ পাঠিয়েছে, কোন ভ্যারিয়েন্ট দায়ী তা জানার জন্য। নতুন ভ্যারিয়েন্টের নজরদারি: বিশেষজ্ঞদের সন্দেহ, ওমিক্রনের একটি নতুন উপ-ভ্যারিয়েন্ট "Cicada" (সিকাডা) অন্ধ্রপ্রদেশে সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে। 

চিকিৎসকদের মতে, বর্ষায় শুধু কোভিড নয়, ইনফ্লুয়েঞ্জা A এবং H1N1-এর সংক্রমণও বাড়ছে। তাই জ্বর, গলা ব্যথা, কাশি বা শ্বাসকষ্ট হলে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
Advertisement

ভিডিও

Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget