এক্সপ্লোর

Lakshmi Bhandar Scheme: লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন নিয়ে নয়া নির্দেশ মমতার, কবে থেকে পাওয়া যাবে সুবিধা?

West Bengal Lakshmi Bhandar Scheme: মুখ্যমন্ত্রী বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ১ কোটি ৫০ লক্ষ মানুষকে আনা হয়েছে। ৪ হাজার ৭৩ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে।"

কলকাতা: নেতাজি ইন্ডোরে বৃহস্পতিবার আইএএস, আইপিএসদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে ছিলেন রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। বিভিন্ন কমিশনারেটের পুলিশ সুপাররাও নেতাজি ইন্ডোরের এই বৈঠকে যোগ দেন। বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথাও বলেন পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে। সেখান থেকেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্যবাসীকে বার্তা দেন মমতা। 

মুখ্যমন্ত্রী বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ১ কোটি ৫০ লক্ষ মানুষকে আনা হয়েছে। ৪ হাজার ৭৩ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। যারা বাকি আছেন, আগামী দুয়ারে সরকার যখন হবে ১৫ ফেব্রুয়ারি থেকে তখন নিজেদের নামগুলো লিখিয়ে নেবেন। কারো কোনও ত্রুটি থাকলে সেগুলি দরখাস্ত করে ঠিক করে নেবেন।" প্রসঙ্গত, এই প্রকল্পের মাধ্যমে মূলত তপশিলি জাতি-উপজাতি মহিলাদের জন্য মাসে ১০০০ টাকা ও সাধারণ মহিলাদের জন্য মাসে ৫০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। ২৫ থেকে শুরু করে ৬০ বছর বয়স পর্যন্ত সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন।                                               

আরও পড়ুন, দুয়ারে সরকারে এবার আরও নতুন পরিষেবা, ঘোষণা মুখ্যমন্ত্রীর 

এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে লক্ষ্মীর ভান্ডারের জন্য ব্যাঙ্কে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেই আবেদন করা যেত। কিন্তু এর আগেই জারি হওয়া নয়া নিয়মে বলা হয়েছিল আর জয়েন্ট অ্যাকাউন্ট নয়, শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলে তবেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীরা।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মানুষের সব অভিযোগ গুরুত্ব দিয়ে দেখতে হবে। কাজের নিরিখে পূর্ব বর্ধমান, বীরভূমের মত কিছু জেলা পিছিয়ে। পঞ্চায়েত দফতরের কাজে আরও জোর দিতে হবে। ১০০ দিনের কাজে আরও জোর দিতে হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত জেলায় কাজ দ্রুত গতিতে হচ্ছে না কেন? আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমান জেলা থেকে বেশি অভিযোগ আসছে। পশ্চিম বর্ধমান সব ব্যাপারে পিছিয়ে থাকে কেন? সীমান্ত এলাকায় কেউ কেউ পয়সা তুলছে, এটা চলবে না। সীমান্ত এলাকায় গোটা দায়িত্ব পরিবহণ দফতরকে দেওয়া হচ্ছে। ৭ তারিখের মধ্যে পরিবহণ দফতর যেন পুরো দায়িত্ব নিয়ে নেয়। যা আয় হবে, তা ট্রেজারিতে জমা হবে। সরকারের প্রকল্পে কাজে লাগবে।’ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raid in Blood Bank: রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh:
"সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের

ভিডিও

Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget