এক্সপ্লোর

Duare Sarkar: দুয়ারে সরকারে এবার আরও নতুন পরিষেবা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee On Duare Sarkar: বৈঠক থেকেই দুয়ারে সরকার নিয়ে আরও ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন রাজ্য সরকারের এই প্রকল্পে আরও নতুন পরিষেবা যুক্ত হল। 

কলকাতা: বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠক থেকেই দুয়ারে সরকার (Duare Sarkar) নিয়ে আরও ঘোষণা করলেন তিনি। জানিয়ে দিলেন রাজ্য সরকারের এই প্রকল্পে আরও নতুন পরিষেবা যুক্ত হল। 

মুখ্যমন্ত্রী এদিন বলেন, "দুয়ারে সরকার প্রথম পর্যায়ে যা করেছি, দ্বিতীয় পর্যায়ে আমাদের প্রায় ১ লক্ষ ৪ হাজার ৪০২টি ক্যাম্পে মোট ৩ কোটি ৬৯ লক্ষ মানুষ এসেছেন। এর মধ্যে ৩ কোটি ১৫ লক্ষ ৮১ হাজার দরখাস্ত জমা পড়েছে। যার মধ্যে ২ কোটি  ৭৮ লক্ষ ৬৫ হাজার পরিষেবা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রায় ৬০-৬৫ হাজারের গ্যাপ রয়েছে। যা এবারের দুয়ারে সরকারে তা পূরণ করতে হবে। এছাড়াও এবারের দুয়ারে সরকারে প্রায় ১৮টি পরিষেবা যুক্ত হচ্ছে। এর মধ্যে ৬টি নতুন।"  

মমতা জানিয়ে দেন, " এবার কৃষি দফতরের কৃষাণ ক্রেডিট কার্ড, ফিশারিজ দফতরের মৎসজীবী ক্রেডিট কার্ড, এমএসএমই দফতরের আর্টিসান ক্রেডিট কার্ড, তাঁতশিল্পীদের জন্য ক্রেডিট কার্ড,  পঞ্চায়েত দফতরের এসইচজি ক্রেডিট লিঙ্কেজ এই নতুন পরিষেবাগুলি পাওয়া যাবে। ফলে এবারের দুয়ারে ক্যাম্পে মোট ২৪টি পরিষেবার জন্য আবেদন নেওয়া হবে। পয়লা ফেব্রুয়ারি থেকে পাড়ায় পাড়ায় সমাধান শুরু হয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত আবার শুরু হবে দুয়ারে সরকার। এটা একটু পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলাম।" 

আরও পড়ুন, সরকার গ্যারান্টি দিচ্ছে, ছাত্রদের ঋণ দিতেই হবে, বললেন মুখ্যমন্ত্রী

এদিকে, রাজ্যে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার (Duare Sarkar)। শুরু হয়েছে  ‘পাড়ায় সমাধান’-ও (Paray Samadhan)। গত বছরের বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন ও সমস্যার সমাধানের ব্যবস্থা করে সরকার। ২০২০-তে  বাঁকুড়াতে দুয়ারে সরকার কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

তিনি জানিয়েছিলেন, ১ ডিসেম্বর থেকে চালু হবে রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের অধীনে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন প্রশাসনের কর্মীরা। সঙ্গে কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন তাঁরা। 

 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget