এক্সপ্লোর

Rakhi Astrology : আচমকাই আর্থিক লাভ, বড় উন্নতির দিশা ! রাখীপূর্ণিমায় সৌভাগ্যের জোয়ার ৫ রাশির

রাখী উপলক্ষে আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যাদবপুরে ১০ হাজার কণ্ঠে বন্দে মাতরম। আজ ডিভিশন বেঞ্চে আর জি কর মামলার শুনানি, কী বলবে হাইকোর্ট?


কলকাতা : আজ ২৮ অগাস্ট, শুক্রবার। ভাইবোনদের  কাছে আজকের দিনটি নিঃসন্দেহে বিশেষ। আজ রাখীবন্ধন। ভাই-বোনের ভালোবাসা, স্নেহ ও মঙ্গলকামনার   উৎসব। সেই সঙ্গে সম্প্রীতির উদযাপন।

পূর্ণিমায় বহু বাড়িতেই সত্যনারায়ণ পুজো হয়। দেবী লক্ষ্মীর আরাধনার দিন এটি।  সেই সঙ্গে রাখীবন্ধন। সব মিলিয়ে আজকের দিনটি বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে পারে বলে জ্যোতিষমতে ইঙ্গিত মিলছে।

আজকের রাশিফল অনুযায়ী, বৃষ, কন্যা, তুলা, মকর এবং মীন, এই পাঁচ রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি বিশেষভাবে ইতিবাচক হতে পারে। কারও আর্থিক লাভ, কারও নতুন আয়ের সুযোগ, আবার কারও ক্ষেত্রে আসতে পারে সুখবর। দেখে নিন রাখীবন্ধনে কোন কোন রাশির ভাগ্য সঙ্গ দেবে।

বৃষ রাশি: আর্থিক দিক শক্তিশালী

রাখীবন্ধনে বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি বেশ ভালো কাটতে পারে। জ্যোতিষমতে, আজ আপনার প্রতিভার যথাযথ মূল্যায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। শুধু তাই নয়, আর্থিক দিক থেকেও দিনটি অনুকূল। পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটবে। আপনার পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাখীবন্ধনের উৎসবের দিনে পরিবারকে ঘিরে সুখ-শান্তির পরিবেশও বজায় থাকবে।

কন্যা রাশি: আচমকাই আর্থিক লাভ !

কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ চমকপ্রদ হতে পারে। জ্যোতিষমতে, আপনার অজান্তেই কোনও আর্থিক লাভের সুযোগ তৈরি হতে পারে। ফলে স্বাভাবিকভাবেই আনন্দ বাড়বে। দিনের কোনও সময়ে গুরুত্বপূর্ণ সুখবরও পেতে পারেন। ধর্মীয় কাজে মন বসবে। রাখীবন্ধনের মতো শুভ দিনে পরিবারের সঙ্গে সময় কাটানো এবং প্রিয়জনদের সান্নিধ্য আপনার মন আরও ভালো করে দিতে পারে।

তুলা রাশি: খুলবে আয়ের নতুন দরজা

রাখীবন্ধনে তুলা রাশির জাতক-জাতিকাদের জন্যও রয়েছে সুখবর। আজ আয়ের একাধিক নতুন পথ খুলে যেতে পারে বলে জ্যোতিষমতে ইঙ্গিত রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ এগিয়ে যেতে পারে। 
বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। যদিও কোনও কারণে সাময়িকভাবে মেজাজ খারাপ হতে পারে, তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি আপনার পক্ষে যেতে পারে।

মকর রাশি: আটকে থাকা কাজ মিটবে

মকর রাশির জাতক-জাতিকাদের জন্যও রাখীবন্ধনের দিনটি শুভ হতে পারে। বন্ধুদের সাহায্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মানসিক চাপ অনেকটাই কমবে।  সন্ধ্যার দিকে ধর্মীয় কাজে মন বসতে পারে। মানসিক শান্তির জন্য ধ্যান বা প্রার্থনা করতে পারেন। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পারেন।  

মীন রাশি: আসতে পারে সুখবর  

মীন রাশির জাতক-জাতিকাদের জন্য ২৮ অগাস্ট সৌভাগ্যপূর্ণ হতে পারে। বিশেষ করে সন্তানদের কাছ থেকে কোনও সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আর্থিক সমস্যাও কিছুটা কাটতে পারে বলে জ্যোতিষমতে ইঙ্গিত রয়েছে। কাজের ক্ষেত্রেও মনোযোগ বাড়বে। নিজের কাজকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ পাবেন। তবে সবকিছুর পাশাপাশি নিজের স্বাস্থ্যের দিকেও নজর রাখা জরুরি।

রাখীবন্ধনে কার ভাগ্য সবচেয়ে জোরালো?

জ্যোতিষমতে, বৃষ, কন্যা, তুলা, মকর ও মীন, এই পাঁচ রাশির জাতক-জাতিকাদের জন্য ২৮ অগাস্টের দিনটি তুলনামূলকভাবে শুভ। কারও ক্ষেত্রে অর্থলাভ, কারও ক্ষেত্রে নতুন সুযোগ, আবার কারও জীবনে আসতে পারে সুখবর। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Dhanteras Astrology : ধনতেরসের আগেই চূড়ায় উঠবে ভাগ্য, টাকা থেকে প্রোমোশন, এই ৫ রাশির জয়জয়কার
ধনতেরসের আগেই চূড়ায় উঠবে ভাগ্য, টাকা থেকে প্রোমোশন, এই ৫ রাশির জয়জয়কার
Daily Astrology: কাল বিশেষ যোগ, শনিদেব আপনাকে দুহাত ভরে দেবেন, আর্থিক দিক শক্তিশালী হওয়ার প্রবল সম্ভাবনা এই ২ রাশির
কাল বিশেষ যোগ, শনিদেব আপনাকে দুহাত ভরে দেবেন, আর্থিক দিক শক্তিশালী হওয়ার প্রবল সম্ভাবনা এই ২ রাশির
Shani Dev: ২০২৭-এ শনির হাতেই ভাগ্য, ৬ রাশিতে সমস্যার অবসান, চাকরি-পরিবারে ঢেলে সুখ দেবেন বড়ঠাকুর
২০২৭-এ শনির হাতেই ভাগ্য, ৬ রাশিতে সমস্যার অবসান, চাকরি-পরিবারে ঢেলে সুখ দেবেন বড়ঠাকুর
আর কয়েক ঘণ্টার মধ্যেই সেই শুভক্ষণ, মাসের শেষে আজই খুলছে ৫ রাশির ভাগ্য, মা লক্ষ্মী দেবেন উজাড় করে
আর কয়েক ঘণ্টার মধ্যেই সেই শুভক্ষণ, মাসের শেষে আজই খুলছে ৫ রাশির ভাগ্য, মা লক্ষ্মী দেবেন উজাড় করে
Advertisement

ভিডিও

Odisha News | ওড়িশার বিভিন্ন নদী প্লাবিত, প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি । চলছে উদ্ধারকাজ
Locket On Mamata |
Abhishek Banerjee |
CM Suvendu Adhikari |
Kaustav Bagchi: অর্জুন সিংয়ের নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে বিক্ষোভের মুখে কৌস্তভ বাগচী। Noapara
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget