এক্সপ্লোর

Arms Recovered : পঞ্চায়েত ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, মালদায় গ্রেফতার অস্ত্র কারবারি

Malda Youth Arrested : ধৃত যুবকের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ধৃত যুবকের বাড়ি মালদার মানিকচক থানা এলাকায়।

করুণাময় সিংহ, মালদা :  পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Electiopn 2023) আগে মালদায় ফের গ্রেফতার অস্ত্র কারবারি। উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার অমৃতি এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ (West Bengal Police STF)। ওই এলাকা থেকে লাকি আলি নামে এক যুবককে গ্রেফতার করে এস টি এফ। ধৃত যুবকের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ধৃত যুবকের বাড়ি মালদার মানিকচক থানা এলাকায় (Malda Manikchak Police Station)।

কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র গুলি কেনা হয়েছিল এবং কোথায় বিক্রি করা হতো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে এসটিএফ এবং মালদা জেলা পুলিশ।   এই প্রশ্ন ওঠার পাশাপাশি, বরাবরই রাজ্যের বিরোধী দলগুলি বলে এসেছে, বারুদের স্তূপে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। এদিকে গতবছর আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বিরোধীদের পাল্টা আক্রমণ করেছিলেন ফিরহাদ হাকিম। হরিদেবপুরকাণ্ডে ফিরহাদ বলেছিলেন,'অস্ত্র আসছে বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ থেকে।' এস টি এফ সূত্রে খবর আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার লক্ষ্যে ইংরেজবাজারের অমৃতি এলাকায় এসেছিল লাকি। তবে হাত বদলের আগেই তাকে গ্রেফতার করে এসটিএফ। 

প্রসঙ্গত, নব্বইয়ের দশকের বলিউড ছবিগুলিতেও একাধিকবার বোমা উদ্ধারের দৃশ্য দেখানো হয়েছে। বহু ছবিতে দুষ্কৃতীদের টিফিনবক্সের কেরামতি  দেখানো হয়েছে। তারপর ঘনঘন নিঃশ্বাসের আওয়াজের সঙ্গে বোমস্কোয়াডের উদ্ধার প্রক্রিয়াও, তাবড়িয়ে বিকিয়েছে শহরতলির সিনেমাহলগুলিতে। কিন্তু সেতো সেলুলয়েড কথা। এবার ফ্রেম ছেড়ে বাস্তবে বারংবার বোমা উদ্ধারের ঘটনা, কখনওবা বিস্ফোরণের ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রেই ড্রাম বা প্লাস্টিকের বালতিতে এই বোমা খুঁজে পাওয়া যাচ্ছে। 

পঞ্চায়েত ভোটের আগে প্রায় সপ্তাহেই বোমা উদ্ধার হচ্ছে। সেদিক থেকে রাজ্যের একাধিক জেলার তালিকার মধ্য়ে বোমার উদ্ধারের তালিকায় মালদার থেকে এগিয়ে বীরভূম। সম্প্রতি বোমা উদ্ধার হয়েছে বীরভূমে। তারাপীঠ থানার খামেডডা গ্রামে থেকে প্রচুর বোমা উদ্ধার করে পুলিশ।জানা গিয়েছে,  রাতেখামেডডা কোয়েল পুকুরের  ধার থেকে এই বোমাগুলি উদ্ধার করা হয়েছে। প্লাস্টিকের চারটি বালতিতে এই বোমা গুলি রাখা ছিল বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন, বিধানসভা পরবর্তী হিংসায় ছেড়েছিলেন ঘর, পঞ্চায়েতের আগে ২ বছর বাদে চোখের জল ভেসে বাড়ি ফিরলেন শীতলকুচির বিজেপি নেতা

সম্প্রতি পাড়ুই থানার ভেড়ামারি গ্রাম থেকে তিনটি প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা (Bomb Rescue) উদ্ধার করে পাড়ুই থানার পুলিশ (Police)।  কিছুদিন আগেই শুধুই বোমা উদ্ধার নয়, বোমা বিস্ফোরণও হয়েছিল বীরভূমের ওই এলাকায়। পাড়ুইয়ের এই ভেড়ামারি গ্রামেই তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য শেখ হাফিজুলের বাড়ির গোয়াল ঘরে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় গোয়ালঘর। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, তাঁর বিকট শব্দ ১২ থেকে ১৪ কিলোমিটার দূরে বোলপুরেও শোনা গিয়েছিল বলে জানানো হয়েছিল পুলিশের তরফে।  

 

সেরা শিরোনাম

Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?

ভিডিও

BJP News | নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে জয় বিজেপির, বিভিন্ন জায়গায় উদযাপন
Suvendu Adhikari |যেদিন প্রচারে গিয়েছিলাম, শাখারভকে বলেছিলাম, পঞ্চাশহাজার ভোটে জিতবেন: মুখ্যমন্ত্রী
Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget