এক্সপ্লোর

Cooch Behar News : বিধানসভা পরবর্তী হিংসায় ছেড়েছিলেন ঘর, পঞ্চায়েতের আগে ২ বছর বাদে চোখের জল ভেসে বাড়ি ফিরলেন শীতলকুচির বিজেপি নেতা

BJP- TMC : পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতার ঘরে ফেরা নিয়ে শাসক-বিরোধী তরজায় তেতে উঠেছে শীতলকুচির মাটি।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে দুই বিধায়কের সহযোগিতায় ঘরে ফিরলেন কোচবিহারের (Cooch Behar) শীতলকুচির বিজেপি (BJP) নেতা। বিধানসভা ভোটের পর তৃণমূলের হামলার শিকার হয়ে ঘরছাড়া ছিলেন দলের প্রাক্তন বুথ সভাপতি, এমনই অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক। পুলিশের ভয়ে গ্রামছাড়া হয়েছিলেন, পাল্টা দাবি করেছে তৃণমূল- (TMC) নেতৃত্ব। 

২ বছর পর ভাঙা ঘরে ফেরা

কাঁদতে কাঁদতে প্রায় ২ বছর গ্রামে ফিরলেন বিজেপি নেতা বিপিন বর্মন। বাড়িঘর এখনও ভাঙা। তা দেখে কান্নায় ভেঙে পড়েন বিজেপি নেতা। কোচবিহারের শীতলকুচির নয়ারহাটের বাসিন্দা বিপিন বর্মন। বিজেপির প্রাক্তন বুথ সভাপতি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে (Assembly Election 2021) শীতলকুচিতে, বিজেপি প্রার্থীর কাউন্টিং এজেন্ট ছিলেন বিপিন।

অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর, তাঁকে তৃণমূলের হুমকির মুখে পড়তে হয়। ভেঙে দেওয়া হয় ঘরবাড়ি। এমনকি, তৃণমূলের দায়ের করা মামলায় মাস দুয়েক জেলও খাটতে হয়েছে। বিজেপি নেতার দাবি, এরপরই সপরিবারে রাজ্যছাড়া হন তিনি। শীতলকুচির ঘরছাড়া বিজেপি নেতা বিপিন বর্মন বলেছেন, 'জিনিসপত্র লুঠপাট করেছে। বিজেপি করার জন্য একলাখ টাকা জরিমানা করে। তারপর গ্রামছাড়া রাজ্যছাড়া হতে হয়। আমাকে হুমকি দেয় বলে বাড়ি আসলে আগের অবস্থা হবে ২ বছর বাড়ি আসতে পারিনি।' অবশেষে, রবিবার মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন ও শীতলকুচির বিধায়ক বরেন বর্মনের সঙ্গে গ্রামে ফেরেন বিজেপির প্রাক্তন বুথ সভাপতি। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে গেরুয়া শিবির।

রাজনৈতিক চাপানউতোর

বিজেপি নেতাকে বাড়ি ফেরানোর পর শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মনের অভিযোগ, 'সুন্দর বাড়িঘর ছিল, সব ভেঙে তছনছ করে দিয়েছে। হিংসার রাজনীতির শিকার হতে হয়েছিল। এত নিচে নেমে রাজনীতি হয়েছে, লজ্জা হয়।' পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। মাথাভাঙা ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন বলেছেন, 'বিজেপির একজন গুন্ডা ও। বাড়িতে বোম-বন্দুকের কারখানা ছিল। পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁকে ঘরে ঢোকানোর জন্য এসেছেন বিধায়ক। পঞ্চায়েত ভোটের জন্য অশান্তি পাকানোর চেষ্টা বিজেপির।' পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতার ঘরে ফেরা নিয়ে শাসক-বিরোধী তরজায় তেতে উঠেছে শীতলকুচির মাটি।

রাজ্যের দুয়ারে পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ক্রমে বোমা, গুলি, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েই চলেছে। বিধানসভা ভোটের পরে যেভাবে ভোট পরবর্তী হিংসা ঘিরে রাজ্য উত্তপ্ত ছিল, তেমনটা ফের দেখা যাবে কি না, তা নিয়েই শঙ্কায় অনেকে। 

আরও পড়ুন- শিয়ালদা মেন লাইনে জারি যাত্রী দুর্ভোগ, চলবে আরও এক সপ্তাহ


সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget