এক্সপ্লোর

Saline Controversy : ভুলের দায় চিকিৎসকদের নয়? কী বলছে মেদিনীপুর মেডিক্যালের মৃতার ময়নাতদন্তের রিপোর্ট?

চিকিৎসকরা বলছেন, ময়নাতদন্তের রিপোর্টেই স্পষ্ট, বাইরে থেকে কোনও কিছুর মাধ্যমে সংক্রমণ ছড়িয়েছে। ভুলের দায় চিকিৎসকদের নয়।  

 

কলকাতা : মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন-কাণ্ডে প্রসূতি মৃত্যুর প্রাথমিক কারণ সেপটিক শক। ময়নাতদন্তের রিপোর্টে তেমনই বলা হয়েছে। মামনি রুইদাসের শরীরের বেশ কিছু অংশে জল জমেছিল, তার থেকেই এক একে বিকল হয়ে যায় এক-একটি অর্গ্যান। তার কারণেই সেপটিক শক হয়। চিকিৎসকরা বলছেন, ময়নাতদন্তের রিপোর্টেই স্পষ্ট, বাইরে থেকে কোনও কিছুর মাধ্যমে সংক্রমণ ছড়িয়েছে। ভুলের দায় চিকিৎসকদের নয়।  

তাহলে কি এর মূলে রয়েছে নিষিদ্ধ স্য়ালাইনই ? চিকিৎসক অজয় সরকার জানিয়েছেন, রিঙ্গার ল্যাকটেটটাই হয়তো কারণ হতে  পারে। তিনি কেমিক্যাল অ্যানালিসিস করে দেখার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকের মতে , কেমিক্যাল অ্যানালিসিস  হলেই  তাতে টক্সিক মেটিরিয়াল আছে কি না তা পরিষ্কার হয়ে যাবে।   

স্যালাইনকাণ্ডে SSKM হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ৩ প্রসূতি। হাসপাতাল সূত্রে খবর, সংক্রমণের কারণে তাঁদের শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া নষ্ট হয়ে গেছে। ফুসফুস ও কিডনি  ঠিকমতো কাজ করছে না। প্রশ্ন উঠছে, তবে কি ‘দূষিত’ স্যালাইনেই লুকিয়েছিল বিপদ? দোসর অক্সিটোসিন ইঞ্জেকশন? স্যালাইন এবং ওষুধের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে ড্রাগ কন্ট্রোল বিভাগ।

সূত্রের খবর, স্য়ালাইনকাণ্ডের তদন্তে গঠিত বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে বলা হয়,  যেদিন অস্ত্রোপচার হয়, সেদিন রাতে স্ত্রীরোগ বিভাগে ডিউটিতে ছিলেন একজন সিনিয়র RMO। CC ক্যামেরায় তাঁকে অপারেশন রুমে ঢুকতে দেখা গেলেও, সূত্রের দাবি, তিনি অপারেশন করেননি। অস্ত্রোপচার করেন পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনিরা। এই প্রেক্ষাপটে সোমবার মেদিনীপুর মেডিক্য়ালের তরফে একটি নির্দেশিকা জারি হয়। সেখানে বলা হয়, PGT বা জুনিয়র চিকিৎসকরা একা কোনও সার্জারি করতে পারবেন না।  

অন্যদিকে, স্যালাইনকাণ্ড নিয়ে আজ মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা দিয়েছে CID ।  মেদিনীপুর মেডিক্যাল কলেজে গিয়ে তদন্তে করেন  DSP পদমর্যাদার এক অফিসার। তিনি RMO, ২ জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, ময়নাতদন্তকারী চিকিৎসক, চারজন নার্স, সুপার ও অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করে মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা  করেন। সূত্রের খবর, অস্ত্রোপচারের সময় সিনিয়র ডাক্তার ছিলেন কি না, অস্ত্রোপচার জুনিয়র ডাক্তাররা করেছিলেন কি না, কোনও গাফিলতি ছিল কি না, তার উল্লেখ রয়েছে CID রিপোর্টে। 

এরপর বৃহস্পতিবার সব হাসপাতালে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন ব্যবহার বন্ধ করতে হবে , বলে নির্দেশ দেয় আদালত। যারা এই ওষুধ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পরিবারকে দিতে হবে ক্ষতিপূরণ, পর্যবেক্ষণে জানায় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। কী ব্যবস্থা নেওয়া হয়েছে স্যালাইন সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে? আদালতে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। 

আরও পড়ুন :                              

গভীর রাতে সইফ আলি খানের ওপর হামলা, বাড়িতেই আক্রান্ত অভিনেতা 

 

সেরা শিরোনাম

Baruipur News: 'অপরাধের আগে দিন দশেক ধরে রেইকি', কোন কৌশলে বারুইপুরকাণ্ডের অভিযুক্তদের ধরল পুলিশ ?
'অপরাধের আগে দিন দশেক ধরে রেইকি', কোন কৌশলে বারুইপুরকাণ্ডের অভিযুক্তদের ধরল পুলিশ ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
News Live: বারুইপুরে এনকাউন্টারে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত নিহত
বারুইপুরে এনকাউন্টারে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত নিহত
Baruipur Encounter: বারুইপুরকাণ্ড - 'পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনতাই', কী ঘটেছিল এনকাউন্টারের রাতে?
বারুইপুরকাণ্ড - 'পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনতাই', কী ঘটেছিল এনকাউন্টারের রাতে?

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget