এক্সপ্লোর

Saif Ali Khan: গভীর রাতে সেফ আলি খানের ওপর হামলা, বাড়িতেই আক্রান্ত অভিনেতা

Saif Ali Khan Injured: আপাতত লীলাবতী হাসপাতালে ভর্তি সইফ। অভিনেতা বিপন্মুক্ত, জানিয়েছেন চিকিৎসকরা

কলকাতা: বৃহস্পতিবার সকালেই হঠাৎ দুঃসংবাদ। অভিনেতা সেফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলা হয়েছে। গভীর রাতে সইফের মুম্বইয়ের বাড়িতে ঢুকে ছুরি নিয়ে হামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে। আপাতত লীলাবতী হাসপাতালে ভর্তি সেফ। অভিনেতা বিপন্মুক্ত, জানিয়েছেন চিকিৎসকরা। নিছক চুরি, না অন্য কোনও কারণে হামলা? তদন্তে বান্দ্রা থানার পুলিশ।

মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী করিনা কপূর এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গিরকে নিয়ে থাকেন সেফ। বুধবার রাত ২.৩০টে নাগাদ বাড়িতে ঢোকার সময় সইফের উপর হামলা হয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সেফের বাড়িতে চোর ঢুকেছিল। সেই সময় সেফের উপর হামলা হয় বলে খবর। তবে ছুরি দিয়ে হামলা হয়েছে, না কি ধস্তাধস্তিতে ঘায়েল অভিনেতা, তা এখনও স্পষ্ট নয়। আপাতত মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি সইফ। তবে বিপন্মুক্ত তিনি। চোট গুরুতর নয় বলে জানা গিয়েছে। মুম্বই পুলিশ এবং তাদের অপরাধ দমন শাখা এই ঘটনায় তদন্ত শুরু করেছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বান্দ্রা পুলিশ এফআইআর দায়ের করেছে। দোষীদের চিহ্নিত করতে টিম গঠন করা হয়েছে। করিনা এবং বাচ্চারা নিরাপদ রয়েছে বলে জানা গিয়েছে। পরিবাররে তরফে এ নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি।

জানা যাচ্ছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার পরিচারকের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন। গোলমাল থামাতে গেলে  আচমকা সেফের উপর চড়াও হয় ওই ব্যক্তি। অভিনেতার গলায় ১০ সেন্টিমিটারের ক্ষত, আঘাতের চিহ্ন হাতে। পিঠে ধারালো কিছু গেঁথে ছিল, হাসপাতালে এলে তা বাইরে বার করেন ডাক্তাররা। আপাতত লীলাবতি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়েছে বলেই জানা গিয়েছে। তবে এখন হাসপাতালে ভর্তি থাকতে হবে অভিনেতাকে। মুম্বইয়ের বান্দ্রার হাই সিকিওরিটি এলাকায় থাকেন সেফ আলি খান। সেই এলাকায় কীভাবে রাত আড়াইটের সময় একজন ব্যক্তি অস্ত্র হাতে প্রবেশ করতে পারে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। উদ্দেশ্য যদি চুরিই হয়, তাহলে অভিনেতার পরিচারকের সঙ্গে তর্কাতর্কিই বা হল কেন? এই সমস্ত প্রশ্ন রয়ে যাচ্ছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget