এক্সপ্লোর

Partha Chatterjee Removed Live: বেলঘরিয়ার রথতলায় অর্পিতার ফ্ল্যাট থেকে চলছিল তিনটি কোম্পানি, জানা গেল তদন্তে

Partha-Arpita ED Raid Live Updates: পার্থ ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের আরেকটি ফ্ল্যাট থেকেও উদ্ধার হল  কোটি কোটি টাকা, গয়না এবং সম্পত্তির নথি। বুধবার সকাল থেকে লক ভেঙে এই ফ্ল্যাটে ঢুকেছিল ইডি।

Key Events
West Bengal Minister Partha Chatterjee Arrested By ED Investigation Live updates Partha Chatterjee Removed Live: বেলঘরিয়ার রথতলায় অর্পিতার ফ্ল্যাট থেকে চলছিল তিনটি কোম্পানি, জানা গেল তদন্তে
ষড়যন্ত্রের শিকার, বললেন পার্থ

Background

টালিগঞ্জের পুনরাবৃত্তি বেলঘরিয়ায় (Belgharia)। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) আরেকটি ফ্ল্যাট থেকেও উদ্ধার হল  কোটি কোটি টাকা, গয়না এবং সম্পত্তির নথি। বুধবার সকাল থেকে লক ভেঙে এই ফ্ল্যাটে ঢুকেছিল ইডি। তারপর থেকে নাটকীয় মোড় নিতে শুরু করে ঘটনাক্রম!

ফ্ল্যাট না টাকার খনি? ফ্ল্যাট না ‘মিনি ব্যাঙ্ক’? পার্থ ঘনিষ্ঠ অর্পিতা যেন ‘ক্যাশ কুইন’ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ধৃত এবং পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে থাকা টাকার পাহাড়, সবার চোখ কপালে তুলে দিয়েছে! যেদিকে চোখ যায়, শুধু টাকা আর টাকা! রাশি রাশি টাকা। কাঁড়ি কাঁড়ি টাকা।  কোটি কোটি টাকা!

দেখতে দেখতে অনেকে বিস্ময়ে বলছেন, এটা বাস্তব, না সিনেমা চলছে!! এমন দৃশ্য তো এতদিন সিনেমাতেই দেখা যেত! কিন্তু, এটা বাস্তব। টালিগঞ্জের আবাসনে টাকা...বেলঘরিয়ার আবাসনে টাকা। দু’দিনে মাত্র দু’টো ফ্ল্যাটে তল্লাশি! তাতেই উদ্ধার হয়েছে কোটি কোটি নগদ টাকা। আর এই ছবি দেখে করদাতা, সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, আরও কারা কারা এরকম বেআইনি কোটি কোটি টাকার পাহাড়ে বসে রয়েছে? 

এরকম আরও কত টাকা, কোন কোন গোপন আস্তানায় লুকনো রয়েছে? বুধবার সকালে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে যাওয়ার পর থেকেই। সবার নজর ঘুরে গেছিল সেদিকে। 

তারপর থেকেই পরিস্থিতি নাটকীয় মোড় নিতে শুরু করে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় আবাসন। প্রথমে ফ্ল্যাটের দরজার লক খুলতে এক চাবিওয়ালাকে ডাকা হয়। শেষমেশ লক না খোলায়, ভাঙা হয় দরজা। কিছুক্ষণ পর একে একে ফ্ল্যাটে আনা হয় চারটি অত্যাধুনিক টাকা গোনার মেশিন। 

ইডি সূত্রে দাবি, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের একটি ঘুরে ঢুকে দেখা যায়, সেখানে একাধিক ওয়ার্ড্রোব রয়েছে। ওয়ার্ড্রোব খুলতেই দেখা যায়, ভিতরে থরে থরে সাজানো দু’হাজার এবং পাঁচশো টাকার নোটের বান্ডিল। টাকা গোনার জন্য আনা হয় চারটি অত্যাধুনিক মেশিন এবং কয়েকজন কর্মীকে বেলঘরিয়ায় পাঠানো হয়।

সন্ধে থেকে শুরু হয় টাকা গোনা।  কিন্তু, ইডি সূত্রে দাবি, ফ্ল্যাটের ভিতর এত টাকা ছিল, যে গুনতে গুনতে রাত কাবাড় হয়ে যায়! শেষে ট্রাক ভর্তি করে ট্রাঙ্ক এনে, তাতে করে টাকা নিয়ে যাওয়া হয়। 

00:12 AM (IST)  •  31 Jul 2022

Arpita Mukherjee: দু’-দুটি রিয়েল এস্টেট সংস্থার পর এবার অর্পিতা মুখোপাধ্যায়ের নামে টেক্সটাইল সংস্থার হদিশ

দু’-দুটি রিয়েল এস্টেট সংস্থার পর এবার অর্পিতা মুখোপাধ্যায়ের নামে টেক্সটাইল সংস্থার হদিশ। তিনটি কোম্পানিরই ঠিকানা এক। বেলঘরিয়ার রথতলায় অর্পিতা মুখোপাধ্যায়ের যে ফ্ল্যাট থেকে প্রায় ২৮ কোটি টাকা উদ্ধার হয়েছে, ক্লাবটাউন হাইটসের সেই 8A ফ্ল্যাটের ঠিকানাতেই চলছিল তিন-তিনটি কোম্পানি। তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এল ইডি-র তদন্তকারীদের হাতে। ইডি সূত্রে খবর, একই ঠিকানায় দুটি রিয়েল এস্টেট সংস্থা ও একটি টেক্সটাইল সংস্থার কর্পোরেট মন্ত্রকে নথিভুক্তিকরণ হয় ২০১২ সালে। ৩টি সংস্থারই বার্ষিক সাধারণ সভা হয়েছিল একই দিনে, ২০২১-এর ৩০ নভেম্বর। ব্যালান্স শিটও একইদিনে ২০২১-এর ৩১ মার্চ ফাইল করা হয়। ইডি সূত্রে খবর, টেক্সটাইল কোম্পানির শেয়ার ক্যাপিটাল ছিল ২ লক্ষ টাকা, অন্যদিকে, একই ঠিকানায় চলা দুটি রিয়েল এস্টেট কোম্পানির শেয়ার ক্যাপিটাল ছিল একলক্ষ টাকা করে।

23:38 PM (IST)  •  30 Jul 2022

SSC Scam: SSC দুর্নীতিকাণ্ডে চোর ধরো জেল ভরো স্লোগান তুলে বাঁকুড়ার ওন্দায় বিজেপির মিছিল

SSC দুর্নীতিকাণ্ডে চোর ধরো জেল ভরো স্লোগান তুলে বাঁকুড়ার ওন্দায় বিজেপির মিছিল। পার্থ চট্টোপাধ্যায় সাজিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয়। বিলি করা হয় নকুলদানা। ওন্দার বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে মিছিল করেন বিজেপি কর্মীরা। ইডি-র তদন্তে আরও রাঘববোয়াল ধরা পড়বে বলে বিজেপি বিধায়কের দাবি। গত একবছরে এলাকায় উন্নয়নের কাজ করেননি বিধায়ক, তাই জমি ফিরে পাওয়ার চেষ্টায় পার্থ-ইস্যুকে হাতিয়ার, কটাক্ষ তৃণমূলের।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
CM Suvendu Adhikari:
"একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget