এক্সপ্লোর

Weather : আর কয়েকঘণ্টার মধ্যেই কলকাতায় কালবৈশাখীর তাণ্ডব? বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার বড় সতর্কতা

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার বিকেল থেকে তীব্র থেকে মাঝারি বজ্রঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

কলকাতা  : ভ্যাপসা গরম থেকে মুক্তি ! আর কিছুক্ষণের অপেক্ষা।  দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার বিকেল থেকে তীব্র থেকে মাঝারি বজ্রঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওয়েদার আলটিমা নামে একটি ওয়েবসাইটে আপডেট দেওয়া হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষক রবীন্দ্র গোয়েঙ্কার পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

বিশেষ করে কলকাতায় বিকেল সাড়ে ৪টার পর থেকে আবহাওয়ার দ্রুত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, শহরের দূষণের স্তর প্রথমে ঝড়ের শক্তি কিছুটা কমিয়ে দিতে পারে। তবে আগের দিনের জলীয় বাষ্প প্রবেশের কারণে বজ্রঝড় ফের শক্তি সঞ্চয় করতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, কলকাতার উত্তর ও পূর্ব শহরতলির এলাকায় বজ্রপাত, ঝোড়ো হাওয়া এবং স্বল্প সময়ের জন্য মাইক্রোবার্স্টের প্রভাব বেশি দেখা যেতে পারে। অন্যদিকে শহরের বাকি অংশে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রশাসনের তরফে সতর্কতা জারি করে সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ বা জলাশয়ের ধারে দাঁড়াতে নিষেধ করা হয়েছে।

ঝড়ের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়া, বৈদ্যুতিক খুঁটি ও তার থেকে দূরে থাকা এবং প্রয়োজন ছাড়া যাতায়াত এড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে।

কী জানাচ্ছে IMD ? 

উত্তরবঙ্গের একাধিক জেলায় আনুষ্ঠানিকভাবে ঢুকে পড়ল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। মঙ্গলবার বিশেষ বুলেটিন প্রকাশ করে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রঝড়, বিদ্যুৎ চমকানো এবং ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় সম্পূর্ণভাবে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। এছাড়া জলপাইগুড়ির অধিকাংশ অংশ এবং দার্জিলিংয়ের কিছু এলাকাতেও বর্ষা পৌঁছে গিয়েছে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের আরও বিস্তীর্ণ অংশে মৌসুমি বায়ু অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে। এছাড়া পঞ্জাব থেকে বিহার পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এর জেরেই বঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ঝোড়ো হাওয়ার প্রভাব দেখা গিয়েছে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া-সহ একাধিক জেলায়। 

আরও পড়ুন : দিল্লিতে এবার নতুন সমীকরণ? ভেঙে চুরচুর তৃণমূল, সেই সময়ই অভিষেক ছুটলেন কার কাছে?

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget