এক্সপ্লোর

West Bengal Weather : আগামী ২-৩ ঘণ্টায় বড় দুর্যোগ, জারি হল সতর্কতা, ভাসতে পারে জেলা থেকে জেলা

আগামী ২-৩ ঘণ্টার মধ্যে আরও বাড়তে পারে দুর্যোগ। সতর্ক করেছে আবহাওয়া দফতর।

কলকাতা : নিম্নচাপের জেরে সকাল থেকেই প্রবল বৃষ্টিতে ভাসছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। জল থৈ থৈ পরিস্থিতি কলকাতায়। সকাল থেকেই প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া । বৃষ্টি থামার নাম নেই। বেলা গড়াতেই যেন নেমেছে সন্ধে।  সকাল থেকে বৃষ্টি চলছে দফায় দফায়। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ফের নিম্নচাপ তৈরি হয়েছে।  কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গের ৬ জেলায় দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আগামী ২-৩ ঘণ্টার মধ্যে আরও বাড়তে পারে দুর্যোগ। সতর্ক করেছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি বাড়তে পারে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বিশেষত উত্তরবঙ্গে পাহাড়ি ও পাহাড় সংলগ্ন জেলা - দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে ঝোড়ো হাওয়া।  

কলকাতায় টানা বৃষ্টির মধ্যে ৫৯ নম্বর ওয়ার্ডে নির্মীয়মাণ একটি বাঁশের কাঠামো ভেঙে পড়ে। বেশ কয়েকটি ঝুপড়ি ক্ষতিগ্রস্ত হয়। একজন মহিলা সামান্য আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছয় তপসিয়া থানার পুলিশ

এখনই দুর্যোগ কমার কোনও ইঙ্গিত নেই। কাল, ২ সেপ্টেম্বর,  সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৩ সেপ্টেম্বর সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্তও উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার এক বা দুই জায়গায় । বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।

একইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রঝড়, বজ্রপাত এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা ৩ সেপ্টেম্বর সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৪ সেপ্টেম্বর সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামীকাল? 

আগামী ২ সেপ্টেম্বর সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কলকাতা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়া জেলার এক বা দুই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুই জায়গাতেও ভারী বৃষ্টি, অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget