এক্সপ্লোর

Municipal Election : ২০টি জেলার ১০৮টি পুরসভায় ভোট, ফল ঘোষণা ২ মার্চ

West Bengal Municipal Polls : পুরভোটে ১৪ জন ডিআইজি, ৩ জন এডিজি বা আইজি পদমর্যাদার অফিসার থাকবেন ২০টি জেলায় ভোটের দায়িত্বে।

কলকাতা : রবিবার রাজ্যের ২০টি জেলার ১০৮টি পুরসভায় ভোট। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মোট ওয়ার্ড ২ হাজার ২৭১টি। প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ ছাড়াও মোতায়েন পুলিশ আধিকারিক। সুষ্ঠুভাবে ভোট করাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

পুরভোটে ১৪ জন ডিআইজি, ৩ জন এডিজি বা আইজি পদমর্যাদার অফিসার থাকবেন ২০টি জেলায় ভোটের দায়িত্বে। মোতায়েন থাকবে ৪৪ হাজার পুলিশ কর্মী। এর সঙ্গে থাকবেন ১০ জন আইএএস, যাঁদের সিনিয়র স্পেশাল অবজার্ভার ।

অবজার্ভার, স্পেশাল অবজার্ভার, সিনিয়র স্পেশাল অবজার্ভার মিলিয়ে মোট ১৩৫ জন পর্যবেক্ষক থাকবেন। পুরভোটের ফল ঘোষণা ২ মার্চ। 

সুষ্ঠুভাবে ভোট করাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শনিবার ১০ জন সিনিয়র স্পেশাল অবজারভারের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। 

সূত্রের খবর, বৈঠকে কড়া বার্তা দেওয়া হয়, পুরভোটে কোনওরকম গন্ডগোল সহ্য করবে না কমিশন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, পুরভোটে ১৪ জন ডিআইজি, ৩ জন এডিজি বা আইজি পদমর্যাদার অফিসার থাকবেন ২০ জেলায় ভোটের দায়িত্বে।  এর সঙ্গে থাকবেন ১০ জন আইএএস, যাঁদের সিনিয়র স্পেশাল অবজারভার করা হয়েছে।  অবজারভার, স্পেশাল অবজারভার, সিনিয়র স্পেশাল অবজারভার মিলিয়ে মোট ১৩৫ জন পর্যবেক্ষক ।  

১০৮টি পুরসভার ২ হাজার  ২৭১টি ওয়ার্ডে ভোট । প্রতিটি বুথই স্পর্শকাতর। প্রতি বুথে সশস্ত্র পুলিশ ছাড়াও মোতায়েন পুলিশ আধিকারিকও। এবারের পুরভোট হচ্ছে ৪৪ হাজার পুলিশ কর্মী দিয়ে।  শুক্রবার থেকেই পুরভোটের জন্য রাজ্য নির্বাচন কমিশনের দফতরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। 
কন্ট্রোল রুমের ফোন নম্বর - 2290 0040, 2290 0041 এবং 180034 55553 । 

এরই মধ্যে, মেদিনীপুরে দিলীপ ঘোষ নিজের বাংলোতে ঢুকতে উত্তেজনা সৃষ্টি হয়।  শনিবার রাতে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা বিজেপি সাংসদের বাংলোতে পৌঁছে যান পুলিশের আধিকারিক সহ ডেপুটি ম্যাজিস্ট্রেট। দিলীপ ঘোষকে এলাকা ছেড়ে যেতে অনুরোধ করা হয়। 
‘নির্দেশ অমান্য করছেন দিলীপ ঘোষ’, দাবি ডেপুটি ম্যাজিস্ট্রেটের। ‘আগের নির্বাচনেও ছিলাম, এই নির্বাচনেও থাকব’। ‘নেপথ্যে রাজনীতি আছে’, পাল্টা করেছেন দিলীপ ঘোষ ।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget