এক্সপ্লোর

Kerala Name Change: পশ্চিমবঙ্গের নাম কি ‘বাংলা’ হওয়া উচিত, কী বলছেন জহর সরকার, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি?

West Bengal Name Change Row: এবিপি আনন্দে মুখ খুললেন একদা আমলা তথা প্রাক্তন সাংসদ জহর সরকার, শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়িরা।

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ডিভিডেন্ড তুলতে মরিয়া সব পক্ষই। তাই কি কেরলের নাম পাল্টে ‘কেরলম’ করায় সায় দিল কেন্দ্র, গতকাল থেকেই এই প্রশ্ন উঠছে। কেরলের নাম পরিবর্তনে সায় দিলেও, বহু বছর ধরে পড়ে থাকা পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আবেদনে কেন সাড়া দিচ্ছে না নরেন্দ্র মোদি সরকার, সেই প্রশ্ন তুলছেন অনেকেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বঞ্চনার অভিযোগ তুলেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের বিদ্বজনেরা কী বলছেন। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের পক্ষে তাঁরা, না বিপক্ষে? এবিপি আনন্দে মুখ খুললেন একদা আমলা তথা প্রাক্তন সাংসদ জহর সরকার, শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়িরা। (West Bengal Name Change Row)

পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের নাম পাল্টে ‘বাংলা’ করার যে প্রস্তাব দেওয়া হয়, তা নিয়ে তৃণমূলের পদত্যাগী সাংসদ জহর বলেন, “বাংলার নাম ‘ব’ দিয়ে শুরু হোক। কী নাম হবে, তা জেনে কাজ নেই আমার। কিন্তু ‘ব’ দিয়ে শুরু হোক। কারণটা বলছি, একজীবন, প্রায় ৪১ বছর বিভিন্নমঞ্চে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছি। কী নাম না, W, West Bengal. কোথাও আলোচনা করতে গেলে অসম, অরুণাচলপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ— অর্থাৎ A দিয়ে শুরু হয়। J পর্যন্ত গিয়ে দম ফুরিয়ে যায়। বছরের পর বছর, মাসের পর মাস আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সেমিনার, ওয়র্কশপ করেছি। দেখেছি, A থেকে শুরু করে J-K পর্যন্ত গিয়ে, কর্নাটক পর্যন্ত গিয়ে চেয়ারম্যান বলেন, ‘হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে, আমরা বুঝে নিয়েছি’। মানে যত নীচের দিকে নাম, তাদের কাছে সারাজীবন সুযোগই পেলাম না কোনও ব্যাপারে উঠতে।” (Kerala Name Change)

কেরল এবং বাংলার মধ্যে যে তুলনা উঠছে, তা নিয়ে নৃসিংপ্রসাদ বলেন, “ওরা তো এই শব্দ বলেই। আমাদের সংস্কৃত শব্দ রয়েছে যে সব, আমি যদি অন্ন বলি, ওরা বলে অন্নম, রসম। ফলে সেটা তামিলদের স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে। সংস্কৃতকরণ বলা উচিত নয়, দ্রাবিড় বলা উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে, আমাদের দেশেও যে সমস্ত বহু রকমের নাম ছিল, বঙ্গ, বেঙ্গালা, বঙ্গাল…এই যে তাম্রলিপ্ত, মেদিনীপুর। এই জায়গাটা তো আলাদা ছিল! বঙ্গের মধ্যে ছিল না। ফলে সম্পূর্ণ জায়গাটা ধরে, যে নাম রবীন্দ্রনাথের আমল থেকে প্রচলিত, ‘বাংলার বায়ু, বাংলার জল’ ইত্যাদি…সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাটা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে হয়েছে।”

নির্বাচনের মুখে যেভাবে কেরলের নাম পাল্টে 'কেরলম' করায় সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা, অথচ পশ্চিমবঙ্গের আবেদনে আজও সাড়া মেলেনি, সেই নিয়ে গতকালই আক্রমণ শানান মমতা। তিনি জানান, নামের দরুণ পশ্চিমবঙ্গের পড়ুয়া থেকে চাকরিপ্রার্থী এমনকি সরকারকেও পিছনের সারিতে থাকতে হয়। সবার শেষে সুযোগ মেলে। বার বার করে তাই নাম পাল্টানোর আবেদন জানানো হয়। কিন্তু পশ্চিমবঙ্গের প্রতি বরাবরই কেন্দ্রের আচরণ বঞ্চনাপূর্ণ, কেন্দ্রের বিজেপি সরকার বাংলা ও বাঙালি বিদ্বেষী বলেও অভিযোগ করেন মমতা। যদিও বিজেপি-র দাবি, পশ্চিমবঙ্গের নাম পাল্টালে বঙ্গভঙ্গের ইতিহাস মুছে যাবে। কেন পূর্ববঙ্গ আলাদা হয়েছিল, তা ভুলিয়ে দিতেই নামবদল করতে চাইছেন মমতা।

পিনারাই বিজয়নের সরকার কেরল-এর নাম বদলের প্রস্তাব সামনে আনার অনেক বছর আগেই পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব আনে মমতা সরকার। কেরলের তরফে যেমন প্রস্তাব সংশোধন করা হয়, পশ্চিমবঙ্গের প্রস্তাবও সংশোধন করা হয়। কিন্তু তাসত্ত্বেও কেরলের নাম পরিবর্তনের আর্জিতে সায় মিলল, অথচ পশ্চিমবঙ্গের আর্জি মানা হল না কেন, প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "এতদিন আটকে রেখেছিল দিল্লি। ভোটের আগে বোধহয় বলেছে কেউ যে, এবার মুশকিল হয়ে যাচ্ছে। এবার ছেড়ে দিন। কেরলের মানুষের সার্বিক অনুভূতি এটা। তবে বাংলার সঙ্গে এর তুলনা হয় না।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget