এক্সপ্লোর

Nadia Accident : নবমীর রাতে পরপর বাইক দুর্ঘটনা নদিয়ায়, প্রাণ গেল ৩ জনের

Motorbike Crash In Nadia District : দুটি ঘটনাই নয়, নবমীর রাতে রানাঘাটে একাধিক বাইক দুর্ঘটনা ঘটেছে।  সব মিলিয়ে আহত হয়েছেন ১২ জন।

সুজিত মণ্ডল, নদিয়া :  পুজোর ( Durga Puja 2023 ) মধ্যেই দুর্ঘটনায় প্রাণ গেল আরও ৩ জনের। নবমীর রাতে নদিয়ায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হন আরও ৩ জন।

পরপর বাইক দুর্ঘটনা নদিয়ায়
নবমীর রাতে সাড়ে ১০টা নাগাদ ধানতলার মনসাহাটিতে  পেট্রোল পাম্প থেকে বেরোনোর সময় দুটি মোটরবাইকের সংঘর্ষ ( Accident ) হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ২ জনের। এর আগে রাত সাড়ে ৯টা নাগাদ ফুলিয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক থেকে রাস্তায় পড়ে যান চালক-সহ ২ জন। বাইক চালকের মৃত্যু হয়।

শুধু এই দুটি ঘটনাই নয়, নবমীর রাতে রানাঘাটে একাধিক বাইক দুর্ঘটনা ঘটেছে।  সব মিলিয়ে আহত হয়েছেন ১২ জন। আহতরা রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।  

কলকাতাতেও পুজোর মাঝে গতির বলি একাধিক

পুজোর সময় বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে গতির বলি হওয়ার ঘটনা ঘটে প্রায়শই। এবার পুজোতেও জেলা জেলা থেকে এসেছে মোটরবাইক দুর্ঘটনার খবর । ষষ্ঠীর রাতে শুক্রবার মধ্য় রাতে কলকাতার সার্ভে পার্ক থানা এলাকার জোড়া ব্রিজে, একটি গার্ডওয়ালে বেপরোয়াভাবে ধাক্কা মারে বেপরোয়া মোটরবাইক। ছিটকে পড়ে ৩ বাইকআরোহী। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় ১ জনের। আহত হন বাকিরা। 
পুলিশ সূত্রে খবর, কারও মাথাতেই হেলমেট ছিল না। অন্য়দিকে, এদিন রাতেই সুকান্তনগরে, একটি গাড়ির আরোহীদের ব্য়াপক মারধর 
গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে অপর এক গাড়ির আরোহীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, রাত আড়াইটে নগাদ বাইপাস থেকে চিংড়িঘাটা হয়ে নিউটাউনের দিকে যাচ্ছিল একটি গাড়ি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দুটো গাড়ির মধ্য়ে রেষারেষি চলছিল। এরমধ্য়েই সুকান্তনগরে, একটি গাড়ির আরোহীরা অপর গাড়ির ৩ আরোহীর ওপর হামলা চালায় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় গাড়ির উইন্ড স্ক্রিন। রাতেই, পুলিশ এসে আহতদের উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যায়। 

অষ্টমীর ভোরে দুই বাইকের রেষারেষিতে কামালগাজি উড়ালপুলের ওপর দুর্ঘটনায় মত্যু হয় স্কুলছাত্রীর। এক বান্ধবী ও বন্ধুর সঙ্গে রাতভর ঠাকুর দেখে বাইকে ফিরছিলেন রোশনি খান। বাইক চালাচ্ছিলেন গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আকাশ মণ্ডল। 
সোনারপুরের জগদ্দলে বান্ধবীকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন রোশনি আর আকাশ।  আকাশের দাবি, বাইকে তাঁর আর আরেক বান্ধবীর মাঝখানে বসেছিলেন রোশনি। হাতে ধরা ছিল হেলমেট। সেইসময় পাশ দিয়ে যাওয়া বেপরোয়া আরেকটি বাইকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারায় বাইক। ডিভাইডারের ওপর আছড়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রোশনি। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে স্কুল ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

আরও পড়ুন :                    

কেন বিজয়া দশমীর দিন রাবণ দহন করা হয়? দেশজুড়ে দশেরা পালনের কী রীতি ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget