এক্সপ্লোর

Dussehra 2023 : কেন বিজয়া দশমীর দিন রাবণ দহন করা হয়? দেশজুড়ে দশেরা পালনের কী রীতি ?

Dussehra 2023 : অশুভ যা কিছু তার বিনাশ, ও শুভ শক্তির জয়ের উদযাপন হল দশেরা। প্রতি বছর দশেরা উৎসব সারা দেশজুড়ে পালিত হয় রাবণ দহন ও আতসবাজির আলোয় ।

দশমী ( Dashami )। চোখের জলে মাকে বিদায় জানানোর দিন। এই দিনটিকে পালন করা হয় অশুভ শক্তির বিরুদ্ধে শুভর বিজয়দিবস হিসেবে। একদিকে মনে করা হয়, ৯ দিন টানা মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করার পর এদিনই তাকে বধ করেছিলেন মা। আবার এর সঙ্গে জড়িয়ে রয়েছে ত্রেতা যুগে রাবণের বিরুদ্ধে রামের জয়ের কাহিনিও। 

অসত্যের বিরুদ্ধে সত্যের বিজয়ের উদযাপন
দশেরা বা বিজয়া দশমী ( Bijaya Dashami ) হল দুর্গাপুজোর শেষ দিন। আসলে অশুভ যা কিছু তার বিনাশ, ও শুভ শক্তির জয়ের উদযাপন হল দশেরা। প্রতি বছর দশেরা উৎসব সারা দেশজুড়ে পালিত হয় রাবণ দহন ও আতসবাজির আলোয় । মানুষের বিশ্বাস, দশেরার দিনেই দশানন রাবণকে পরাজিত করে  শ্রী রামচন্দ্র রাবণকে বধ করে যুদ্ধে জয়ী হন। তাই এই উৎসব আসলে অসত্যের বিরুদ্ধে সত্যের বিজয়।  মনে করা হয় রাবণ বধের মাধ্যমে অধর্মের নাশ করে  ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন রামচন্দ্র। 

 পিতৃপক্ষ পেরিয়ে মহালয়া তিথির পরদিন থেকে দেশজুড়ে শুরু হয় নবরাত্রি। নয়দিন মহামায়ার বিভিন্ন রূপের পুজো চলে। তারপর দশম দিনে এই উৎসব পালিত হয়।  একদিকে মা দুর্গার প্রতিমা বিসর্জন, অন্যদিকে রাবণদহন, এই দুইয়ে মিলে দশেরা। 

হিন্দুধর্মে ভগবান রামকে আত্মচেতনার প্রতীক হিসাবে ধরা হয়। আর রাবণ বীর, দৃঢ়চেতা, শিবভক্ত হলেও, সীতাহরণকারী লঙ্কাধীশকে নেতিবাচক শক্তি হিসেবেই দেখা হয়। রাবণের দশটি মাথাকে মানুষের  দশটি খারাপ মানসিকতার তুলনা করা হয়।  যেমন রাগ, লোভ, হিংসা, অহংবোধ, অসহিষ্ণুতা, অসংবেদনশীলতা, ভয়, ঘৃণা, অনুশোচনা, লালসা। এই খারাপ স্বভাবগুলির বিনাশসাধনের প্রতীকই রাবণ দহন।  

কোথায় দশেরা কেমন
সারাদেশে দশেরা পালন হয় নানা রীতিতে। যেমন হিমাচল প্রদেশের কুলুতে কুল্লু উৎসব পালিত হয় দশেরায়।  এই উপলক্ষ্যে বিশাল মেলা হয় ৭ দিন ধরে। দিল্লিতে রামলীলা ময়দানে দশ দিন ধরে রামায়ণের বিভিন্ন ঘটনা নিয়ে নাটক হয়। এর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলে। সব শেষে সাড়ম্বরে পালন করা হয় দশেরা।  বারাণসীতে এই  উৎসব সুপ্রাচীন কাল থেকে পালিত হয়। এক মাস ব্যাপী রামলীলা চলে। দশেরা উপলক্ষ্যে সেজে উঠেছে মহীশূর। আলোর মালায় সাজানো হয়েছে মহীশূর প্যালেস। দশেরা উপলক্ষ্যে ২৮০ কেজি ওজনের সোনার সিংহাসন চাপানো হয় হাতির পিঠে। তার ওপর বসেন মহীশূরের রাজা। চতুর্দোলায় সাজিয়ে শোভাযাত্রা বের করা হয়। দেশ-বিদেশ থেকে আসেন পর্যটকরা। কর্ণাটকের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকশিল্পীরা পা মেলান দশেরা শোভাযাত্রায়।  

সেরা শিরোনাম

Durga Puja 2026: পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
West Bengal News Live: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
SRFTI Incident: 'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget