এক্সপ্লোর

DA Agitation: বকেয়া আদায়ের দাবিতে আন্দোলনে অনড়, আজ মহা সমাবেশের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের

শিয়ালদা ও হাওড়া থেকে মিছিল করে আসবেন অধ্যাপক, শিক্ষক, নার্স-সহ রাজ্য সরকারি কর্মীরা। শহিদ মিনারে DA-সমাবেশে উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

কলকাতা: DA-ধর্না ৬৩ দিনে পড়ল। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও, বকেয়া আদায়ের দাবিতে আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চ থেকে ৬০০ মিটার দূরে শহিদ মিনার চত্বরে আজ মহা সমাবেশের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

মহা সমাবেশের ডাক: শিয়ালদা ও হাওড়া থেকে মিছিল করে আসবেন অধ্যাপক, শিক্ষক, নার্স-সহ রাজ্য সরকারি কর্মীরা। শহিদ মিনারে DA-সমাবেশে উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আমন্ত্রণ জানানো হয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে (Sujan Chakraborty)। দুপুুরে বাম নেতৃত্ব ও কংগ্রেসের প্রতিনিধিরাও সমাবেশে যোগ দেবেন বলে জানা গেছে। শহিদ মিনার চত্বরে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনই অভিনব অনশন কর্মসূচি শুরু করে সংগ্রামী যৌথ মঞ্চ। ডার্ক চকোলেট, ফলের রস খেয়ে অনশনে সামিল হন DA-আন্দোলনকারীরা। এই কর্মসূচির নাম দেওয়া হয় বিচিত্র গণ অনশন।

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব: বাম আমলে চিরকুটে চাকরি বিলির অভিযোগ নিয়ে উত্তাল বাংলার রাজনীতি। সেই আবহে মহার্ঘ বাতা আন্দোলন নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে বলতে শোনা গেল, "DA আন্দোলনের মঞ্চে বসে আছে চোর-ডাকাতরা। চোর-ডাকাত, যারা চিরকুটে চাকরি পেয়েছে, সব বসে আছে।" বকেয়া DA-র দাবিতে আন্দোলনকারীদের কটাক্ষ করলেন মমতা (DA Protests)।

গতকাল কী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়?   

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসেছেন মমতা। বুধবার সেখান থেকেই DA আন্দোলনকারীদের কটাক্ষ করেন। তিনি বলেন, "প্রতিদিন আপনারা ওখানে গিয়ে এই চাই, এখানে গিয়ে এই চাই...চোর-ডাকাতগুলো। যে চোর-ডাকাতগুলোর তালিকা রয়েছে। শশী (পাঁজা) দেখাও তুলে একবার...।" এর পর নিজেই তালিকা তুলে  ধরে দেখান মমতা। DA আন্দোলনে যাঁরা বসে রয়েছেন, তাঁরা চিরকুটে চাকরি পেয়েছিলেন বলে এ দিন দাবি করেন মমতা। তাঁর কথায়, "এমনিতে চিরকুটে চাকরি পেয়েছিল। সব গিয়ে বসে আছে DA আন্দোলনের ওখানে। তাদের কাছে আমাকে জ্ঞান শুনতে হবে? জ্ঞানদাতা, চোরেরা, ডাকাতরা, ডাকাত সর্দাররা।" যদি মমতার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন DA আন্দোলনকারীরা। তাঁদের দাবি, ১২ বছর হয়ে গিয়েছে ক্ষমতায় এসেছে তৃণমূল। তালিকা থাকলে এতদিন তদন্ত হল না কেন, প্রশ্ন তুলেছেন তাঁরা।

আরও পড়ুন: Malda: খুদে পড়ুয়াদের পাতে পচা ডিম! খোদ সুপারভাইজারকেই তালাবন্ধ করে রাখলেন অভিভাবকরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget