এক্সপ্লোর

Malda: খুদে পড়ুয়াদের পাতে পচা ডিম! খোদ সুপারভাইজারকেই তালাবন্ধ করে রাখলেন অভিভাবকরা

West Bengal: খাবার কোনও দিন মেলে, কোনও দিন মেলে না। খুদে পড়ুয়াদের পাতে দেওয়া হয় পচা ডিম। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর-৩ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের পাহাড়।

করুণাময় সিংহ, মালদা: অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করতে এলেও কোনও অভিযোগ শুনতে চাননি। এই অভিযোগে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুরে সুপারভাইজার সহ অঙ্গনওয়াড়ি কর্মীদের তালাবন্ধ করে রাখলেন অভিভাবকবা। পুলিশের তৎপরতায় উদ্ধার পেলেন সবাই। অভিযোগ অস্বীকার করেছেন সুপারভাইজার। সরিয়ে দেওয়া হল অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীকে।

সুপারভাইজারকেই তালাবন্ধ করে রাখলেন অভিভাবকরা: খাবার কোনও দিন মেলে, কোনও দিন মেলে না। খুদে পড়ুয়াদের পাতে দেওয়া হয় পচা ডিম। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর-৩ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। প্রতিবাদে, খোদ সুপারভাইজারকেই তালাবন্ধ করে রাখলেন অভিভাবকরা। ঘটনাস্থলে এসে সিডিপিও সরিয়ে দিলেন অঙ্গনওয়াড়িকর্মীকে। ঘটনার সূত্রপাত, সোমবার সকালে। মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়াদের পচা ডিম ও অনিয়মিত খাবার দেবার অভিযোগে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অঙ্গনওয়াড়ি কর্মী মিনতি দাস ও রাঁধুনিকে তালা বন্ধ করে রাখা হয়।

ঘটনার খবর জানতে পেরে বুধবার সকালে আইসিডিএস সুপারভাইজার রুমি মণ্ডল সেন্টার ভিজিট করতে এলে অভিভাবকরা অভিযোগ জানাতে চান। অভিভাবকদের দাবি, তাঁদের কথা না শুনে নিজের মতো করে সেন্টার ভিজিটের পর চলে যাওয়ার চেষ্টা করেন তিনি। এতেই ক্ষুব্ধ হয়ে অভিভাবকেরা সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী ও রাঁধুনিকে একটি ঘরে তালাবন্ধ করেবিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, আসেন child development project officer বা CDPO। উদ্ধার করা হয় সবাইকে। এরপর সিডিপিও অভিভাবকদের অভিযোগ শোনেন এবং সেই অভিযোগের ভিত্তিতে অঙ্গনওয়াড়িকর্মীকে এই সেন্টার থেকে বদলির নির্দেশ দেন। সিডিপিও ব্যবস্থা কড়া নেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিভাবকরা।

এদিকে DA-ধর্মঘটে যোগ না দেওয়া সত্ত্বেও তৃণমূলের দুই শিক্ষক-নেতার বিরুদ্ধে শোকজ মেল পাঠাল শিক্ষা দফতর। শুধু তাই নয়, শোকজের মেল স্কুলে না পাঠিয়ে, তৃণমূলের অঞ্চল পার্টি অফিসে পাঠানো হয়েছে বলে অভিযোগ। মালদার মানিকচকের এনায়েতপুর হাইস্কুলের দুই শিক্ষক এই শোকজ নোটিস নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন। এই দুই শিক্ষকের মধ্যে একজন ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আরেক শিক্ষক তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি। ১০ মার্চ, DA-ধর্মঘটের দিন স্কুলে এসেছিলেন দুই শিক্ষক। তারপরও শোকজ নোটিস আসায় তাঁরা হতবাক। এই ঘটনায় দলের একাংশের দিকেই আঙুল তুলেছেন তৃণমূলের শিক্ষক-নেতা। পার্টি অফিসের মেল আইডি ব্যবহার করে 
কে বা কারা এই নোটিস পাঠাল, তা জানতে পুলিশের দ্বারস্থ হয়েছে তৃণমূলের ব্লক নেতৃত্ব। 

আরও পড়ুন: Mamata Banerjee: রেড রোডে পর্দাঘেরা ধর্নামঞ্চে কাটল রাত, সকালে গাইলেন গান, পড়লেন কাগজ, আজও পথে মমতা


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget