এক্সপ্লোর

West Bengal News: হাইকোর্টের ভর্ৎসনার পরে সক্রিয় পুলিশ, টিটাগড়ের ঘটনায় গ্রেফতার সব অভিযুক্ত

Calcutta High Court: রিপোর্ট দিয়ে জানাল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। 

কলকাতা: হাইকোর্টের (Calcutta High Court) ভর্ৎসনার পরে সক্রিয় পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা তড়িঘড়ি যুক্ত হল খুনের ধারা। গ্রেফতার করা হল সব অভিযুক্তকেই। রিপোর্ট দিয়ে জানাল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ( Barrackpore Police Commissionerate )। 

ঘটনা কী? 

গত বছর জুন মাসে, বাড়ির ভাড়া আদায় করতে গিয়ে খুন হতে হয় টিটাগড়ের বাসিন্দা গোবিন্দ যাদবকে। ভাড়াটে সহ অন্যান্যদের বিরুদ্ধে ছাদ থেকে ফেলে, পিটিয়ে মারার অভিযোগ ওঠে। কিন্তু ঘটনায় সরাসরি খুনের ধারা যুক্ত করেনি পুলিশ। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়। টিটাগড়ে বাড়িওয়ালা খুনের মামলায় ব্য়ারাকপুরের পুলিশ কমিশনারকে গতকাল তুলোধনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। আর এরপরই নড়েচড়ে বসে কমিশনারেট। ঘটনায় যুক্ত করা হয়েছে খুনের ধারা। পাশাপাশি গ্রেফতার করা হল ঘটনায় অভিযুক্তদের। 

ঘটনায় প্রাথমিকভাবে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়। মঙ্গলবারই ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার অলোক রাজোরিয়া এবং তদন্তকারী আধিকারিককে সশরীরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি বসাক। সেই নির্দেশের পরই, বুধবার হাইকোর্টে উপস্থিত হন দুই পুলিশ আধিকারিক। যেখানে এই ঘটনা ঘটে, বুধবার সেখানে গিয়ে দেখা যায় বন্ধ হয়ে পড়ে রয়েছে সেই বাড়ি। ওই এলাকায় পাওয়া যায়নি বাড়ির কাউকে। প্রতিবেশীদের দাবি, বুধবারও সেখানে গিয়েছিল পুলিশ।

পুলিশ কমিশনারেটকে ভর্ৎসনা: পুলিশের ভূমিকা নিয়ে গতকালই উষ্মা প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। তিনি বলেন, "এই তো রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা। অবস্থা এমন হয়েছে যে প্রদর্শনীর সামগ্রীর মতো করে কমিশনারকে পেশ করতে হচ্ছে। CBI তদন্ত হওয়া উচিত এবং সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত।'' "ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হল, তারপর নিচে এসে ফের তাঁকে পেটানো হল, এরপরেও পুলিশ খুনের ধারা যুক্ত করার মতো অপরাধ খুঁজেই পেল না।'' রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ করে বিচারপতি বলেন, "কোনও সাফাই দেবেন না। আর একটা কথা বললে কাল রাজ্যের ডিজিকে হাজিরার নির্দেশ দেব।''                           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: TMC: মুখ খোলার পরেই অফিসে ভাঙচুর! শাসক বিধায়কের নিশানায় যুব তৃণমূল নেত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget