এক্সপ্লোর

WB Dengue: বাড়ছে উদ্বেগ, ডেঙ্গি মোকাবিলায় পাঁচ দফা নির্দেশ নবান্নের

Dengue Case: ডেঙ্গি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ নবান্নে ৪টি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের।

কলকাতা: চলতি সপ্তাহেই ডেঙ্গি (Dengue) সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ নবান্নের (Nabanna)। গ্রামাঞ্চলেও ডেঙ্গি ছড়িয়ে পড়তে পারে তেমনটাই আশঙ্কা প্রকাশ মুখ্য সচিবের। ডেঙ্গি নিয়ে বিভিন্ন জেলার গুলির সঙ্গে বৈঠকে পাঁচ দফা নির্দেশ নবান্নের।

ডেঙ্গি নিয়ে নির্দেশিকা জারি: ডেঙ্গি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ নবান্নে ৪টি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের। সূত্রের খবর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকদের সঙ্গে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কথা মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। সেই বৈঠকে এদিন বলা হয়, বাড়ছে হটস্পট, সব থেকে বেশি হটস্পট উত্তর ২৪ পরগনা জেলায়। পুর-এলাকার পর এবার পঞ্চায়েত এলাকাতেও বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামে গঞ্জের বাজার, হাট গুলি পরিষ্কার করার প্রতি বিশেষ জোর দেওয়ার নির্দেশ নবান্নের।

কী বলা হয়েছে নির্দেশিকায়? 

নবান্নের তরফে বলা হয়েছে, পুলিশ প্রশাসনকেও যুক্ত করতে হবে ডেঙ্গু সংক্রমণ আটকানোর জন্য। কমিশনার অফ পুলিশ এবং পুলিশ সুপারদের জমা জল বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ। পঞ্চায়েত গুলি গ্রামাঞ্চলের জন্য মাইক্রো প্ল্যান তৈরি করবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। রোগীদের কিভাবে চিকিৎসা হবে তার জন্য এসওপি তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই তা দেওয়া হবে স্বাস্থ্য দফতরের তরফে। 

অপ্রতিরোধ্য় গতিতে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। খোদ স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ১৮১। শুধু কলকাতা নয়, উদ্বেগ বাড়াচ্ছে বহু জেলার পরিসংখ্য়ান। মোট আক্রান্তের মধ্য়ে, উত্তরবঙ্গের ৮ জেলায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৬ জন। অন্যদিকে, দক্ষিণবঙ্গের ২০টি জেলা ও স্বাস্থ্য জেলা মিলিয়ে সংখ্যাটা ৩৪ হাজার ৯০৫। রাজ্যের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনায়, সেখানে ডেঙ্গিতে আক্রান্ত ৮ হাজার ৫৩৫ জন। দ্বিতীয় স্থানেই রয়েছে কলকাতা। সংখ্য়াটা ৪ হাজার ৪২৭। তৃতীয়স্থানে থাকা মুর্শিদাবাদে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৬৬ জন। নদিয়াতে ৪ হাজার ২৩৩ ও হুগলিতে ৩ হাজার ৮৩ জন আক্রান্ত হয়েছেন।

উদ্বেগের একই ছবি ধরা পড়েছে জঙ্গলমহলের জেলাগুলিতেও। ঝাড়গ্রামে ডেঙ্গি আক্রান্ত ১ হাজার ৩৬৩ জন। ৯১৫ জন পশ্চিম মেদিনীপুরে ও ৩৬৯ জন বীরভূমে আক্রান্ত হয়েছেন। উত্তরবঙ্গে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত হয়েছেন মালদায়। ১ হাজার ৩৩৭। গত সপ্তাহে এই সংখ্যাটা ছিল ১৮৭। প্রশাসন সূত্রে খবর, ইংরেজবাজার শহরের ৮ নম্বর ওয়ার্ডের পাশাপাশি কালিয়াচকের ৩ নম্বর ব্লক ও রতুয়াতে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে।  দক্ষিণ দিনাজপুরে ৪৬৩ ও জলপাইগুড়িতে ৩৬৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: North 24 Parganas Weather: কবে হাওয়া বদল? দিনভর ভিজবে উত্তর ২৪ পরগনা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
Annapurna Yojana: ২ আগস্টেও টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
২ আগস্টেও টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?

ভিডিও

Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget