West Bengal News Live : অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া শুরু হয়ে যাবে কাল থেকে : মুখ্যমন্ত্রী
Bengal News Today Live Updates: সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখুন। রাজ্য থেকে জেলা, দেশ থেকে বিদেশ - সব জায়গার গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
কেউ বেলেঘাটার তৃণমূল নেতার রাজু নস্করের থেকে ফ্ল্যাট কিনে চরম বিপাকে পড়েছেন। কেউ আবার KMDA-র প্রকল্পের ঘর না পেয়ে ক্ষোভ উগরে দিলেন। এইসব নিয়ে সোমবারের পর রবিবারও ক্ষোভ আছড়ে পড়ল বেলেঘাটায়। রাজু নস্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল থানায়।
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ। বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাজপথে ঘোরাল পুলিশ। তোলা তোলার অপরাধে বিধায়ক ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ডকে রাস্তায় ঘোরাল পুলিশ। কোটি টাকা তোলার অভিযোগ, শনিবার গ্রেফতার ট্রাফিক হোমগার্ড শাহিন মোল্লা। দড়ি বেধে হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিয়ে অভিযুক্তকে রাস্তায় ঘোরাল পুলিশ। ধৃত শাহিন মোল্লা ওরফে সানি তৃণমূল বিধায়ক প্রিয়া পালের অনুগামী বলে পরিচিত।
কাটছে ভয়, বেলেঘাটায় জনরোষে রাজু নস্করের শাগরেদ। তৃণমূল নেতা রাজু নস্করের অফিসে স্থানীয়দের বিক্ষোভ। রাজু নস্করের একের পর এক বেআইনি নির্মাণে বুলডোজার। ২৫ থেকে ৩০ লক্ষ দিয়েও ফ্ল্যাট কিনেও, নথি না পাওয়ার অভিযোগ। রাজু নস্করের শাগরেদকে সামনে পেয়েই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা।
একের পর এক পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফা। পালাবদল হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল তৃণমূল! উত্তর ব্যারাকপুর: পুরপ্রধান-সহ ১৫ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ। ডায়মন্ড হারবার: ১৬ তৃণমূল কাউন্সিলরের মধ্যে ৮জনের ইস্তফা। ভাটপাড়া: পুরপ্রধান-সহ ৩০ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা। গারুলিয়া: ২১ জনের মধ্যে ১০ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ। হালিশহর: একসঙ্গে ১৬ জন তৃণমূল কাউন্সিলরের ইস্তফা। কাঁথি: ১৭জনের মধ্যে ১২ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ।
রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক IAS নীলম মিনা। মনোজ আগরওয়ালের জায়গায় CEO নীলম মিনা। পালাবদলের পরেই মুখ্যসচিবের দায়িত্বে CEO মনোজ আগরওয়াল। মনোজ আগরওয়ালের জায়গায় CEO হলেন নীলম মিনা।
জম্মু কাশ্মীরের গুলমার্গে রোপওয়েতে আটকে ৩০০ জন পর্যটক। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঝুলন্ত রোপওয়েতেই আটকে ৩০০ জন পর্যটক। ঝুলন্ত রোপওয়েতে ১ ঘণ্টা আটকে, আতঙ্কে চিৎকার পর্যটকদের। পর্যটকদের উদ্ধারকাজে সেনা ও পুলিশ।
হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ। 188A হরিশ মুখার্জি রোডের বাড়িতে পুলিশ। সুরক্ষা সংক্রান্ত সরঞ্জাম নিতে এসেছিলেন, খবর লালবাজার সূত্র। মনিটর নিয়ে বেরিয়ে গেলেন নিরাপত্তা আধিকারিকরা।
অভিষেকের বাড়িতে কলকাতা পুলিশ। হরিশ মুখার্জি রোডের বাড়িতে পুলিশ। 188A হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ি। কলকাতা পুরসভার নোটিসের পরেই হাজির পুলিশ। বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেকের ঠিকানায়।
WB News Live : অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া শুরু হয়ে যাবে কাল থেকে : মুখ্যমন্ত্রী
আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিলআপ হবে, তেমন তেমন ৩ হাজার টাকার ট্রান্সফারও শুরু হয়ে যাবে। যতক্ষণ না ৩ হাজার টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যস্থাথী যেমন কনিটিনিউ রাখা হয়েছে। এখানে লক্ষ্মীর ভাণ্ডারও কনটিনিউ করা হবে। বিস্তারিত কাল জানতে পারবেন। ফর্মের কপিও কাল পাবেন। অফলাইন-অনলাইন অবশ্যই থাকবে : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
West Bengal News Live : কলকাতা বিমানবন্দরের ভিতরে লিফট ছিড়ে বিপত্তি ! ভয়ঙ্কর পরিণতি
কলকাতা বিমানবন্দরের ভিতরে লিফট ছিড়ে বিপত্তি। মেরামতির সময় ছিড়ে পড়ল লিফট, গুরুতর আহত ৩ জন।





















