এক্সপ্লোর

West Bengal News Live Update: জুনের ইউজিসি-নেট বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক

West Bengal News: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে ।

Key Events
west bengal news live update kanchenjunga express train accident live updates bjp fact finding team meets post poll violence victims on 19 June 2024 West Bengal News Live Update: জুনের ইউজিসি-নেট বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক
ওয়েস্ট বেঙ্গল লাইভ আপডেট

Background

কলকাতা : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjungha Train Accident) যে মালগাড়িটি ধাক্কা মেরেছিল তার চালক ও সহকারী চালক দুজনেই মারা গেছে বলে জানানো হয়েছিল রেলবোর্ডের তরফে। মঙ্গলবার সন্ধ্যায় একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে, মালগাড়ির সহকারী চালক জীবিত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। 

ভোট-পরবর্তী সন্ত্রাসের (West Bengal Post Poll Violence) ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মঙ্গলবার রিপোর্ট দিল রাজ্য সরকার। তাদের তরফে জানানো হয়,  ৬ জুন থেকে ৭দিনেই ডিজিপির কাছে ইমেলে ৫৬০টি অভিযোগ। ডিজির কাছে জমা পড়া অভিযোগ থেকে ১০৭টিতে FIR। ৯২টি অভিযোগের ক্ষেত্রে ধর্তব্যযোগ্য অপরাধ পাওয়া যায়নি। ১১৪টি ক্ষেত্রে অনুসন্ধান করে কোনও অপরাধ খুঁজে পাওয়া যায়নি। ১৮টি অভিযোগ ভোট পরবর্তী সন্ত্রাসের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ৮৮টি অভিযোগ একই ঘটনার ক্ষেত্রে দ্বিতীয়বার দায়ের করা হয়েছে। ৩টি অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারীর কোনও ঠিকানা নেই। আর ১৩৮টি অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা আসনে উপনির্বাচন (West Bengal By-Poll) হবে। তার মধ্যে বাগদায় প্রার্থী দেওয়া নিয়ে কংগ্রেস ও বাম জোটে বিভ্রাট তৈরি হল। ফরওয়ার্ড ব্লকের পর এই বিধানসভার উপনির্বাচনে প্রার্থী দিল কংগ্রেসও। মঙ্গলবার সেখানকার প্রার্থী হিসেবে তারা অশোক হালদারের নাম ঘোষণা করে। 

একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিভ্রাটের জেরে জেরবার হচ্ছেন মানুষ। মঙ্গলবার বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ হল। কোথাও রাস্তা অবরোধ তো কোথাও বিদ্যুৎ দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ।

"রাজ্য নেতৃত্বের প্রতি রাগও নেই আর ভালোবাসাও নেই। কেন্দ্রীয় নেতৃত্ব এত সুযোগ দেওয়ার পরেও আমরা কিছু করতে পারছি না। রাজ্য নেতৃত্বকে ব্যর্থতা মানতেই হবে। দরকার হলে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করব।" মঙ্গলবার ফের বঙ্গ বিজেপি নেতৃত্বকে তোপ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর। 

'ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখে আদালত মনে করলে রাজ্যে আরও কিছুদিন বাহিনী রাখতে পারে'। মঙ্গলবার একথাই জানানো হল রাজ্য সরকারের তরফে। বাহিনী রাখলে আপত্তি নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, আদালতে জানালেন কেন্দ্রের আইনজীবী অশোক কুমার চক্রবর্তী। কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দিষ্টভাবে নিজেদের মতামত জানাক কেন্দ্র, নির্দেশ কলকাতা হাইকোর্টের। কেন্দ্র এবং রাজ্য উভয়েই পরিস্থিতির পর্যালোচনা করে নিজেদের অবস্থান এবং তথ্য আদালতকে জানাবে, নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। আগামী ২১ জুন এই মামলার পরবর্তী শুনানি।

23:31 PM (IST)  •  19 Jun 2024

West Bengal News Live: মানব পাচারে যুক্ত থাকার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ চিকিৎসকের

শুল্ক দফতরের অফিসার থেকে দিল্লি পুলিশ, সিবিআই অফিসার পরিচয়ে প্রতারণা। প্রতারণা, মানব পাচারে যুক্ত থাকার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ। লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের চিকিৎসক তমোনাশ ভট্টাচার্যের। ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে তদন্ত পুলিশ, খবর সূত্রের। 

22:40 PM (IST)  •  19 Jun 2024

WB News Live Updates: জুনের ইউজিসি-নেট বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক

জুনের ইউজিসি-নেট বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ইউজিসি-নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ। অস্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি-নেট বাতিল। নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই ইউজিসি-নেট বাতিল। ১৮ জুন ইউজিসির নেট পরীক্ষা নিয়েছিল এনটিএ।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget