West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
West Bengal News LIVE Updates: দেশ থেকে রাজ্যের সব খবরের আপডেট...
LIVE

Background
আজ দেবীর বোধন। মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন৷ প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। কলকাতা থেকে জেলা, শুরু উৎসব।
পুজোর কলকাতায় যানজট। বহু রাস্তায় যানবাহনের দীর্ঘ লাইনে ভোগান্তি। পুজোয় অতিরিক্ত বাহিনী মোতায়েন। আজ থেকে কমবে দুর্ভোগ, আশ্বাস সিপির।
CPIM Bookstall Case: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর
বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর। সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। "এটা জমি সংক্রান্ত মামলা, বিচারপতি সৌগত ভট্টাচার্যর বিচার্য বিষয় নয়", পর্যবেক্ষণ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। "হিন্দু জাগরণ মঞ্চের স্টলের অনুমতি ছিল কিনা খতিয়ে দেখবে পুলিশ", যদি অনুমতি না থাকে তাহলে স্টল সরিয়ে দিতে পদক্ষেপ করবে পুলিশ, নির্দেশ প্রধান বিচারপতির। ২১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। রাজ্যের সর্বত্র আমাদের স্টল আক্রান্ত হচ্ছে, সওয়াল সিপিএম-এর। সব তথ্য না জানিয়ে সিপিএম আদালতকে বিপথে চালিত করেছে, সওয়াল রাজ্যের।
Suvendu Adhikari Pujo Inauguration: নন্দীগ্রাম, খেজুরিতে একের পর এক পুজোর সূচনায় শুভেন্দু অধিকারী
ষষ্ঠীতে নিজের খাসতালুকে পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী। নন্দীগ্রাম, খেজুরিতে একের পর এক পুজোর সূচনায় শুভেন্দু অধিকারী।





















