এক্সপ্লোর

West Bengal News Live Updates: ভোটের আগে সিপিএমে ধাক্কা, তৃণমূলে প্রতীক উর রহমান

West Bengal News: সব গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

LIVE

Key Events
West Bengal News Live Updates Pratik Ur Rahman Joins TMC Before Assembly Election 2026 West Bengal News Live Updates: ভোটের আগে সিপিএমে ধাক্কা, তৃণমূলে প্রতীক উর রহমান
নিজস্ব চিত্র
Source : ABP Ananda

Background

আমলা নয়, এসআইআর প্রক্রিয়া তত্ত্বাবধানে এবার বিচারকরাও, সঙ্গে প্রাক্তনরাও। নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের।সাহায্যে কমিশন-রাজ্য নিযুক্ত অফিসাররা। 

নিরুপায় হয়েই ব্যতিক্রমী পরিস্থিতিতে এই নির্দেশ, এছাড়া আর উপায় ছিল না। এসআইআরে জুডিশিয়াল অফিসারদের যুক্ত করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 

২টি সাংবিধানিক সংস্থার মধ্যেই অবিশ্বাস! এসআইআর নিয়ে এমন দোষারোপ অনভিপ্রেত। রাজ্যের সঙ্গে কমিশনকেও ভর্ৎসনা করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 

SIR-এ বিচারক নিয়োগে সুপ্রিম কোর্টের নির্দেশ, আজই বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি। থাকবেন মুখ্যসচিব, সিইও, ডিজিপি থেকে কেন্দ্র-রাজ্যের আইনজীবী। 

২৮ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত করতে হবে ভোটার তালিকা। প্রয়োজনে প্রকাশ করা যেতে পারে অতিরিক্ত তালিকা, নির্দেশ শীর্ষ আদালতের। ১০ মার্চ ফের শুনানি। 

এসআইআর পর্বে অশান্তি, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। রাজ্য পুলিশের ডিজির কাছে অতিরিক্ত হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। 

ক্যানিংয়ে এক ছেলের ২ বাবা! টালিগঞ্জে ডালিম শেখের নথিতে মীরা সাহা! সুপার চেকিংয়ে ধরা পড়ল একাধিক গরমিল! স্ক্রুটিনি নিয়েই প্রশ্ন কমিশনের। 

ছুটির দিনেও কীভাবে ফ্যামিলি রেজিস্টারের তথ্য হিসেবে ১৩০০ সার্টিফিকেট? গাইডলাইন ভেঙে জেলা শাসকের দফতরের অনুমোদন নিয়ে সন্দেহ কমিশনের। 

মালদার সুজাপুরে বিএলও-র মৃত্যু। ফর্ম ফেরত আসার পরেই অসুস্থ, দাবি পরিবারের। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ। 

এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ। বৈধ ভোটার, তাও নাম বাদের দাবি সওকত মোল্লার। এভাবে আটকানো যাবে না, পাল্টা বিজেপি। 

গুজরাতে SIR-এর চূড়ান্ত তালিকায় ১৩ শতাংশ ভোটারের নাম বাদ। এবার তৃতীয় দফার SIR-র প্রস্তুতি। এপ্রিলে ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR।

সুপ্রিম কোর্টের রায়ের পরেও অধরা বকেয়া ডিএ। জোড়া নোটিসের পরে এবার আদালত অবমাননার মামলা সংগ্রামী যৌথ মঞ্চের। পাশে থাকার বার্তা বিজেপির। 

বেলডাঙাকাণ্ডে কেস ডায়েরি কোথায়? রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে হাইকোর্টে NIA। অবিলম্বে হস্তান্তরের আবেদন। মঙ্গলবার শুনানি। 

১ মার্চ রাজ্যের ৯ জায়গা থেকে বিজেপির পরিবর্তন রথযাত্রা। কোচবিহারে সূচনায় নিতিন নবীন, মথুরাপুরে অমিত শাহ, রাণাঘাটে থাকবেন জে পি নাড্ডা।

আর ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে প্রার্থী হতে চান না শিলিগুড়ির মেয়র গৌতম দেব। 

ভোটে দাঁড়াতে চান দিলীপ ঘোষের স্ত্রী। প্রার্থীপদ চেয়ে জমা দিলেন বায়োডেটা। 

গাড়ির শোরুমে চুরির অভিযোগে চার নাবালককে বেল্ট দিয়ে মার! ভাইরাল ভিডিওয় তোলপাড়। অভিযুক্ত বিজেপি নেতা গ্রেফতার। 

বেকার ভাতার ক্যাম্প ঘিরে ভাঙড়ে বিশৃঙ্খলা। ভারপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ। 

বান্দোয়ানের পর গোঘাট, যুব সাথী প্রকল্পের ক্যাম্পে বিজেপি নেত্রী! গ্রাহক হিসেবে ফর্মে নেত্রীর নাম ও ছবি। 

হাতেই উঠে যাচ্ছে পিচ! রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগে দেগঙ্গায় ধুন্ধুমার। অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ। 

বিচারের দাবিতে ফের কোর্টে অভয়ার পরিবার। CBI-এর তদন্তের গতি শ্লথ। আবেদন খারিজ করে মামলার পর্যবেক্ষণে বলল শিয়ালদা আদালত। কাজ করেনি সিবিআই, পাল্টা অভিযোগ পরিবারের। 

ছাত্র সংঘর্ষে ফের উত্তাল যাদবপুরের ক্যাম্পাস। এসএফআই-ডব্লুটিআইয়ের মধ্যে মারামারি। মাঝে পড়ে এক অধ্যাপক আহত। 

নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজে ফার্স্ট ইয়ারে ছাত্রকে র্যাগিংয়ের অভিযোগ। কাশীপুর থানায় নালিশ। কয়েকজন সিনিয়র ছাত্রকে জিজ্ঞাসাবাদ। 

কুলটিতে মাকে গুলি করে খুন। ঘরে আগুন লাগিয়ে আত্মঘাতী ছেলে। কাজ না থাকার ডিপ্রেসনে অশান্তি, মারধর করতেন বাবাকেও, দাবি স্থানীয়দের। 

গেট খোলার সময় গাড়ির ধাক্কা। আলিপুরে আবাসনের নিরাপত্তারক্ষীর মৃত্যু।গাড়ির চালক গ্রেফতার। চিংড়িঘাটা ফ্লাইওভারের কাছে দুর্ঘটনা, একজনের মৃত্যু। 

চিৎপুরে নাবালিকার উপর হামলা চালিয়ে সোনার গয়না চুরি। ১১ মাসের মাথায় দোষী সাব্যস্ত সাঁতারের প্রশিক্ষক। কাল শিয়ালদা কোর্টে সাজা ঘোষণা।

দিল্লিতে এআই সামিটে তুলকালাম। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির বিরুদ্ধে যুব কংগ্রেসের বিক্ষোভ। রাহুলের বাসভবনের কাছে পাল্টা প্রতিবাদ বিজেপির। 

কলকাতায় থেকেও মধ্যপ্রদেশ থেকে জাল ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড! ভবানীপুর-বেনিয়াপুকুর থেকে মধ্যপ্রদেশ পুলিশের এটিএসের জালে ৫ আফগান। 

বাংলা সাহিত্যের আরও একটা যুগের অবসান। চলে গেলেন চৌরঙ্গি, জন অরণ্য, চরণ ছুঁয়ে যাই, জন অরণ্যের লেখক শংকর। 

বার্ধক্যজনিত অসুস্থতায় সাহিত্যিক শংকরের জীবনাবসান। স্বামীজিকে নিয়ে গবেষণা অমূল্য সম্পদ, শোকবার্তা মুখ্যমন্ত্রীর। 

একাধিক উপন্যাস নিয়ে সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা। ৯২ বছরে প্রয়াত সাহিত্যিক শংকর। 

23:26 PM (IST)  •  21 Feb 2026

West Bengal News: SIR-নিষ্পত্তিতে বিচারক নিয়োগের তালিকা প্রকাশ হাইকোর্টের, NDPS ও পকসো মামলার বিচারকদের তালিকা প্রকাশ

SIR-নিষ্পত্তিতে বিচারক নিয়োগের তালিকা প্রকাশ হাইকোর্টের। NDPS ও পকসো মামলার বিচারকদের তালিকা প্রকাশ। তালিকায় আরও অন্যান্য মামলার বিচারকরাও। সোমবার থেকে কাজ শুরুর নির্দেশ হাইকোর্টের। রাজ্যের বিচারবিভাগীয় সচিবকে চিঠি হাইকোর্টের রেজিস্ট্রারের। 'জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন NDPS ও পকসো মামলার ১০০ জন বিচারক'। 'অন্যান্য কোর্ট থেকে আরও ১৫০জন বিচারক জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন', আপাতত ২৫০জন জুডিশিয়াল অফিসার নিয়োগ সম্ভব বলে মনে করছে হাইকোর্ট, খবর সূত্রের। কাল জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কমিশনের প্রতিনিধিদের বৈঠক। 

23:01 PM (IST)  •  21 Feb 2026

West Bengal News Live: দলত্যাগের পর প্রতীক উর রহমানকে বহিষ্কার সিপিএমের, বিবৃতিতে বানান ভুল নিয়ে সরব তৃণমূল

দলত্যাগের পর প্রতীক উর রহমানকে বহিষ্কার সিপিএমের। সিপিএমের বিবৃতিতে বানান ভুল নিয়ে সরব তৃণমূল। প্রতীক উর রহমানকে বহিষ্কারের বিবৃতির ছবি পোস্ট করে কটাক্ষ। 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিক্ষিতদের পার্টি সিপিএমের উপহার', পোস্ট তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?
East Bengal | বরানগর ইস্টবেঙ্গল পরিবারের ১০৭ তম জন্ম দিবস পালন
Birbhum Tulu Mondal | মঙ্গলকোটে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে পুলিশি হানা
Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget