এক্সপ্লোর

West Bengal News Live Updates: স্যালাইনকাণ্ডে তোলপাড়, ১২ চিকিৎসক সাসপেন্ড, সিআইডি তদন্তের নির্দেশ

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Key Events
west bengal news live updates saline controversy 12 doctors suspended in this case West Bengal News Live Updates: স্যালাইনকাণ্ডে তোলপাড়, ১২ চিকিৎসক সাসপেন্ড, সিআইডি তদন্তের নির্দেশ
সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।
Source : https://bengali.abplive.com/

Background

প্রসূতিমৃত্যুতে গাফিলতি হয়েছে। অস্ত্রোপচারের পদ্ধতি ঠিকমত অনুসরণ করা হয়নি। চিকিৎসকরা দায়িত্ব পালন করলে বাঁচানো যেত প্রসূতিকে, দাবি মুখ্যমন্ত্রীর। 

চিকিৎসকদের ৮ ঘণ্টা ডিউটির কথা মনে করালেন মুখ্যমন্ত্রী। একই সময়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে কাজ করব, চলবে না। সাফ জানালেন মুখ্যমন্ত্রী। 

ওটি-র গেট পর্যন্ত কেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। অবিলম্বে ক্যামেরা লাগাতে মুখ্যসচিবকে নির্দেশ। বললেন, কারা ওটিতে যাচ্ছেন, কতক্ষণ থাকছেন, দেখতে হবে। 

স্যালাইনকাণ্ডে সুপার, চিকিৎসক ও জুনিয়র চিকিৎসক মিলিয়ে মোট ১২ জন সাসপেন্ড। যাঁদের সাসপেন্ড করা হল, তাঁদের বিরুদ্ধে চলবে সিআইডি তদন্ত, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। 

রাজ্যের সব হাসপাতালে রিঙ্গার ল্যাকটেটের ব্যবহার বন্ধ। ওষুধ ব্যবহার করে রাজ্যকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টের। নির্দেশের পরেই ৫ লক্ষের ক্ষতিপূরণ রাজ্যের। 

রাজ্য কি ফার্মা কোম্পানিকে নোটিস দিয়েছিল? প্রশ্ন আদালতের। রোগী মারা যাওয়ার পরেই কেন নোটিস জারি হয়নি? কেন বিলম্ব, প্রশ্ন হাইকোর্টের। 

মেদিনীপুর মেডিক্যালে বন্ধ রিঙ্গার ল্যাকটেট স্যালাইন সরবরাহ। হাসপাতাল চত্বরের ন্যায্যমূল্যের দোকান থেকে কেনা স্যালাইনে মিলল ছত্রাক। বোতলের কোথাও নেই ব্যাচ নম্বর, এক্সপায়ারি ডেট। 

মেডিক্যাল কাউন্সিল নোটিস পাঠানোর পরেই আসফাকুল্লার কাকদ্বীপের বাড়িতে পুলিশ। তল্লাশির নামে তছনছ করা হয়েছে, অভিযোগ আর জি করকাণ্ডের প্রতিবাদী মুখের। 

১৮ ঘণ্টা পেরোলেও গোয়ালপোখরে পুলিশকে গুলি চালিয়ে চম্পট দেওয়া আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ। পলাতক আসামি ও তার সহযোগীদের ধরতে ছবি দিয়ে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা। 

আসামির গুলিতে জখম ২ পুলিশকর্মীর শরীর থেকে বেরোল সাত দশমিক ছয় পাঁচ মিলিমিটারের বুলেট। সম্ভবত পিস্তলের গুলি। পালানোর সময়ে আসামির হাতে ছিল কি অন্য অস্ত্র? উঠছে প্রশ্ন। 

১০ হাজার টাকা ধার না দেওয়ায় মামাতো ভায়ের হাতে খুন দিদি। গলফ গ্রিনে মহিলা খুনের কিনারা করল পুলিশ। গ্রেফতার অভিযুক্ত। জেরায় খুনের কথা স্বীকার অভিযুক্তর, দাবি পুলিশের। 

ব্যবসায়ীর কাছে ৫ লক্ষ টাকা তোলা দাবি, না দেওয়ায় দোকান ভাঙচুর, ভাঙা হল বাড়ির কাচ। নোদাখালিতে চাঞ্চল্য। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ অস্বীকার। গ্রেফতার ২। 

গভীর রাতে মুম্বইয়ে অভিনেতা সেফ আলি খানের বাড়ি ঢুকে হামলা। ৬ জায়গায় ছুরির কোপ। লীলাবতী হাসপাতালে ভর্তি সইফ, হল অপারেশন। আপাতত বিপন্মুক্ত, জানালেন চিকিৎসকরা। 

22:51 PM (IST)  •  16 Jan 2025

West Bengal News Live: গোয়ালপোখরের পর ডোমকল, ফের আক্রান্ত পুলিশ

গোয়ালপোখরের পর ডোমকল, ফের আক্রান্ত পুলিশ। ডোমকলের আলিনগরে পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনতাই। আসামিকে নিয়ে এলাকায় তথ্য প্রমাণ সংগ্রহে গিয়ে আক্রান্ত পুলিশ। SI-কে ধারালো অস্ত্রের কোপ মেরে আসামি ছিনতাই। পুলিশের ওপর হামলায় মূল অভিযুক্ত-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান, এখনও অধরা আসামি। 

22:20 PM (IST)  •  16 Jan 2025

WB News Live: গোয়ালপোখরে পুলিশকে গুলি করে চম্পট, এখনও অধরা আসামি

গোয়ালপোখরে পুলিশকে গুলি করে চম্পট, এখনও অধরা আসামি। ২৪ ঘণ্টা পরও এখনও কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ। হেফাজতে থাকা বন্দির কাছে অস্ত্র এল কীভাবে? কোথায় নজরদারি? এখনও অধরা ২০১৮-র খুনের মামলার আসামি সাজ্জাক আলম। সাজ্জাক আলম ও তার সহযোগী আব্দুল হুসেনের নামে পুরস্কার ঘোষণা। ২ জনের ছবি দিয়ে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের। ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় চম্পট দেয় আসামি। পুলিশকে গুলি করে চম্পট দেয় সাজ্জাক আলম। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Vidyasagar Setu Closure: রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget