এক্সপ্লোর

RG Kar News: আর জি করে লিফট বিপর্যয়ে মৃত্যু, লিফট নিয়ে সমস্যা বেলেঘাটা আইডি এবং এনআরএস হাসপাতালেও

Life Problem: আর জি করে আজও নেই লিফটম্যান, অভিযোগ রোগীর আত্মীয়দের। 

RG Kar News: শুধু আর জি কর নয়, শহরের আরও একাধিক সরকারি হাসপাতালে দেখা গিয়েছে লিফটের সমস্যা। লিফট আছে, অথচ লিফট ম্যান নেই। আতঙ্কে হাসপাতালে আসা রোগী এবং তাঁদের আত্মীয়-পরিজনরা। যদি আবার কোনও বিপদ ঘটে যায়? প্রশ্ন উঠছে অনেকের মনেই। 

আর জি কর মেডিক্যালে লিফট বিপর্যয়ে মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। বছর ৪০- এর এই যুবক বেঘোরে প্রাণ দিয়েছেন। ছেলেকে চিকিৎসা করাতে আর জি করে নিয়ে এসেছিলেন তিনি। সেখানেই লিফটে আটকে মৃত্যু হয়েছে তাঁর। মারা যাওয়ার আগের দিনই জন্মদিন ছিল অরূপের। গত বছর আর জি করে অভয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার পর হাসপাতালের পরিকাঠামো নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠেছিল। সম্প্রতি আর জি করে ঘটে যাওয়া লিফট-কাণ্ডের পর কার্যত স্পষ্ট যে পরিকাঠামোর হাল মোটেই ঠিক হয়নি এই সরকারি হাসপাতালে।

অন্যদিকে, একই হাল এনআরএস ও বেলেঘাটা আইডিতেও। শহরের যথেষ্ট নামকরা সরকারি হাসপাতাল এই দু'টি। বেলেঘাটা আইডি হাসপাতালে লিফট আছে, লিফটম্যান নেই। বাধ্য হয়েই লিফট অপারেট করছেন রোগীর পরিজনেরাই। যাঁরা ভয় পাচ্ছেন তাঁরা নামা-ওঠা করছেন সিড়ি দিয়ে। একই অবস্থা এনআরএসেও। লিফট আছে, কিন্তু নেই লিফটম্যান। আর জি করে লিফট বিপর্যয়ে মৃত্যু হয়েছে একজনের। আর কবে শিক্ষা নেবে সরকারি হাসপাতালগুলি? উঠছে প্রশ্ন। আর জি করে আজও নেই লিফটম্যান, অভিযোগ রোগীর আত্মীয়দের। 

অভয়া হত্যার ১ বছর ৭ মাস পরেও আর জি কর আছে আর জি করেই। পরিকাঠামো-সুরক্ষায় নামেই বদল। প্রাণ দিয়ে দেখিয়ে দিল দমদমের অরূপ। প্রায় ২ ঘণ্টা ধরে লিফটে ঘষটে ঘষটে মৃত্যু, সাহায্যে এল না কেউ। আর জি কর মেডিক্য়ালে মর্মান্তিক মৃত্য়ুর ঘটনায় কালই ঘটনাস্থলে পৌঁছন ফরেন্সিক বিশেষজ্ঞরা। কিন্তু কাল কোনওভাবেই বেসমেন্টে নামতে পারেননি তাঁরা, কারণ লিফটিটি এখনও বিপজ্জনকভাবে ৬তলায় আটকে আছে। পাশাপাশি চালু করা করা যায়নি দুর্ঘটনাগ্রস্ত লিফটটিও। তার কারণ, হাসপাতাল সূত্রে দাবি, সেটি চালু করলে বিল্ডিংয়ের অন্য দুটি লিফটের পরিষেবা ব্যাহত হতে পারত। কাল লিফট চালুর পর খতিয়ে দেখা হবে কী যান্ত্রিক ত্রুটি ছিল। এদিকে আগামীকাল লিফট কোম্পানির কর্মীদের ডাকা হয়েছে। উপস্থিত থাকতে বলা হয়েছে PWD আধিকারিকদেরও। ফরেন্সিক বিশেষজ্ঞদের মতে এই দুর্ঘটনার কারণ 'হিউম্য়ান এরর' । তদন্তকারীদের অনুমান, ঘটনার দিন লিফটম্য়ান থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget