এক্সপ্লোর

Top News: পঞ্চায়েতে দিন বদলের প্রস্তাব, ১৪৪ ধারা জারির পরও মনোনয়নে অশান্তি, '১০ লক্ষে' পঞ্চায়েতের টিকিট!

West Bengal Top News: দেখে নিন রাজ্যের ৫ গুরুত্বপূর্ণ খবরগুলি

কলকাতা: দেখে নিন রাজ্যের গুরুত্বপূর্ণ ৫ খবর- 

পঞ্চায়েতে দিন বদলের প্রস্তাব

পঞ্চায়েত ভোট নিয়ে প্রধান বিচারপতির এজলাসে রিপোর্ট পেশ করল রাজ্য নির্বাচন কমিশন। আদালত নির্দেশ দিলে ১৬ জুন পর্যন্ত মনোনয়ন পেশের সময়সীমা বাড়াতে প্রস্তুত। আদালতে জানালেন কমিশনের আইনজীবী। আগেও আমরা ৭ দিনের সময়সীমা দিয়ে নির্বাচন করেছি, তখন সমস্যা হয়নি, আদালতে সওয়াল কমিশনের আইনজীবীর। পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে মামলা করে বিজেপি ও কংগ্রেস। আদালতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

১৪৪ ধারাতেও ঝরল রক্ত

১৪৪ ধারা জারির পরও মনোনয়নে অশান্তি! সোনামুখীতে বিডিও অফিসের কাছেই রক্তাক্ত বিজেপি নেতা। প্রতিবাদে অবরোধ। অস্বীকার তৃণমূলের। 

'১০ লক্ষে' পঞ্চায়েতের টিকিট!

১০ লক্ষ টাকায় পঞ্চায়েতে তৃণমূলের টিকিট বিক্রি করেছেন বিধায়ক। টিকিট দেওয়ার টোপ দিয়ে ৩ বছর ধরে সংগঠনের কাজ করিয়েছে, টাকাও নিয়েছে। বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিলেন কুলপির কামারচক গ্রাম পঞ্চায়েতের চকতারাবৈদ্য গ্রামের শতাধিক কর্মী, সমর্থক। দলবদলের পরেই তৃণমূলের অঞ্চল অফিস দখল করে নেয় আইএসএফ। তাদের দাবি, তৃণমূল যে টাকার বিনিময়ে টিকিট দিচ্ছে, এটাই তার প্রমাণ। কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের পাল্টা দাবি, অভিযোগকারীরা একুশের বিধানসভা ভোটের সময় থেকেই আইএসএফের সঙ্গে যুক্ত। সাংগঠনিক সিদ্ধান্ত মেনেই তৃণমূলে টিকিট দেওয়া হয়েছে।                 


ঠাকুরনগরে ৪ মামলা

হাসপাতালে ভাঙচুর থেকে আক্রান্ত ওসি। ঠাকুরনগরে অশান্তিতে ৪টি মামলা রুজু। কাজে বাধার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের। 

বর্ষার আগমন বার্তা শোনাল আবহাওয়া দফতর

দেরিতে হলেও অবশেষে বর্ষার আগমন বার্তা শোনাল আবহাওয়া দফতর। রাজ্যে বর্ষার পা রাখার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।  আজ অথবা কাল উত্তরবঙ্গ দিয়ে বাংলায় বর্ষা প্রবেশের প্রবল সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে বর্ষা কবে পা রাখবে, তার দিনক্ষণ এখনও জানায়নি আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে কাল পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। বাকি জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।  আজ সকাল থেকেই কলকাতায় হাওয়া বদল হয়েছে। দু'এক পশলা বৃষ্টি দিয়েই শুরু হয়েছে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন।

 

আরও পড়ুন, নিজের হাতে ৮ হাজার গাছকে সন্তানস্নেহে পালন, ১১২ বছরেও কীর্তি গড়ে চলেছেন ভারতের 'বৃক্ষ-মাতা'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget