এক্সপ্লোর

Malaria Case: বাড়ছে আশঙ্কা, রাজ্য়ে ফের ম্যালেরিয়ার মৃত্যু

WB Malaria: এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় ম্যালেরিয়ায় আক্রান্ত ৭৮ জন। এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলায় ডেঙ্গি আক্রান্ত ১৭২ জন। 

ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্যে ফের ম্যালেরিয়ায় মৃত্যু (Malaria Case)। মৃত ওই ব্যক্তি বেহালার সখেরবাজারের বাসিন্দা। বিষ্ণুপুরের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রতে জ্বর নিয়ে ভর্তি ছিলেন ১২ দিন। পরে তাঁকে টালিগঞ্জে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় ম্যালেরিয়ায় আক্রান্ত ৭৮ জন। এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলায় ডেঙ্গি আক্রান্ত ১৭২ জন।

উত্তরকে কাঁদিয়ে ছাড়লেও দক্ষিণে সেভাবে সদয় হয়নি বর্ষা। মাঝে মাঝে ঝমঝম করে নামলেও তা টানা বেশ কয়েকদিন ধরে চলছে এমনটাও নয়। এর মধ্যেই রাজ্যে বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ। গত মাসের হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বর্ষা আসার আগেই গত ৬ মাসে রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৬৪। গত বছর ১২ মাসে রাজ্যে ৩ হাজার ৬৫ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হন এবং ২ জনের মৃত্যু হয়। শঙ্কা বাড়িয়ে গত মাসে ম্য়ালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। আর অগাস্টের শুরুতেই ফের ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হল। 

এবিষয়ে আগেই স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ডেঙ্গি-ম্যালেরিয়ার ওপর বছরভর নজরদারি বাড়ানো নিয়ে জুন মাস থেকেই দফায় দফায় বৈঠক হয়েছে। ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে জেলার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী ও স্থানীয় প্রশাসনকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই মেডিক্যাল কলেজগুলিকে পরিচ্ছন্নতা ও জমা জল জল দিয়ে সতর্ক করা হয়েছে।

জেলায় জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা: পুরুলিয়ায় এবার ম্যালেরিয়ার প্রকোপ। একমাসের মধ্যে জেলায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬। এর মধ্যে শুধুমাত্র বলরামপুর ব্লকেই শিশু ও বয়স্ক মিলে ৫০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল বলরামপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। গ্রামে গ্রামে ক্যাম্প তৈরি করে রক্ত পরীক্ষার ব্যবস্থা করেছে স্বাস্থ্য দফতর। ম্যালেরিয়া ধরা পড়লেই দ্রুত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হচ্ছে। চলতি মাস পর্যন্ত বাঁকুড়া স্বাস্থ্য জেলায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ৮০। রানিবাঁধ ও ছাতনায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। যদিও এ বছর মশা-বাহিত রোগের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক। বাঁকুড়া পুরসভার তরফে চলছে সচেতনতা প্রচার। বাড়ি বাড়ি গিয়ে রক্তপরীক্ষা করা হচ্ছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Rachana Banerjee: বই হাতে পড়া ধরলেন ছাত্রদের, 'দিদিমণির' ভূমিকায় হুগলির স্কুলে সাংসদ

সেরা শিরোনাম

Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget