এক্সপ্লোর

Chicken Pox Death : বাড়ছে উদ্বেগ, রাজ্যে ফের চিকেন পক্স আক্রান্তের মৃত্যু

West Bengal Health News : এক মাসে বেলেঘাটা আইডি-তে চিকেন পক্সে ৬ জনের মৃত্যু হল।

ঝিলম করঞ্জাই, কলকাতা : রাজ্যে ফের চিকেন পক্স (Chicken Pox Death) আক্রান্তের মৃত্যু। বেলেঘাটা আইডি-তে (Beleghata ID Hospital) মৃত্যু সাঁতরাগাছির বাসিন্দার। প্রসঙ্গত, এই নিয়ে এক মাসে বেলেঘাটা আইডি-তে চিকেন পক্সে ৬ জনের মৃত্যু হল। ১২ জানুয়ারি চিকেন পক্সের সঙ্গে এনসেফ্যালোপ্যাথি, প্রবল শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন ওই বাসিন্দা। অবস্থা সঙ্কটজনক হওয়ায় ১২ তারিখই দেওয়া হয় সিসিইউ-তে। আজ সকালে মৃত্যু হয়েছে তাঁর। 

কী জানাচ্ছে হাসপাতাল

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, গত ১২ জানুয়ারি অন্য একটি হাসপাতাল থেকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সাঁতরাগাছির ওই বাসিন্দাকে। হেপাটাইটিস বি-তে দীর্ঘদিন ধরে আক্রান্ত থাকার ইতিহাসের পাশাপাশি চিকেন পক্সের সঙ্গে এনসেফ্যালোপ্যাথি নিয়েও হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বেলেঘাটা আইডি হাসপাতালের ভাইস প্রিন্সিপাল অমিতাভ চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'বেশ আশঙ্কাজনক অবস্থাতেই ভর্তি করা হয়েছিল রোগীকে। বিশেষজ্ঞ ডাক্তারদের দল গঠন করে আইসিতে রেখে সবরকম চেষ্টা করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, আজ সকালে উনি এক্সপায়ার করেছেন।'        

চিকিৎসকদের সতর্কবার্তা

চিকেন পক্সে বাড়তে থাকা মৃত্যু দেখে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। চিকিত্‍সকরা জানাচ্ছেন, ভ্যাকসিন নেওয়া থাকলে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। তবে এই ভাইরাস অত্যন্ত ছোঁয়াছে। বয়স্কদের ভ্যাকসিন না নেওয়া থাকলে তাঁদের বাড়তি সতর্ক থাকা পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা। 

বাড়ছে চিকেন পক্সে মৃত্যু

গত মঙ্গলবার, বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্য়ু হয়, উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা, শঙ্কর কান্তি নামে এক চিকেন পক্স আক্রান্তের। তার আগে, ২ রা জানুয়ারি, এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির বাসিন্দা, মঙ্গলা ধারা। গত বছরের ডিসেম্বর মাসে, বেলেঘাটা আইডিতে মৃত্য়ু হয় ৩ চিকেন পক্স আক্রান্তের। মৃত্য়ু হয় দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা মীরা নস্কর (৫২) নামে এক মহিলার। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা পঙ্কজ বাছার (৬৫) নামে এক ব্য়ক্তির এবং হুগলির হরিপালের আরতি দেশমুখ (৬৫) নামে এক চিকেন পক্স আক্রান্তের। তার আগে এর আগে, ১৯ নভেম্বর বেলেঘাটা আইডিতেই চিকেন পক্স আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়, চেতলার বাসিন্দা আশিস পাল (৫৯) নামে এক ব্য়ক্তির।

আরও পড়ুন- দিদির সুরক্ষাকবচের প্রচারে তৃণমূলকর্মীর ঘাড়ধাক্কা, চড়ের পর এবার 'হুমকি'!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

SIR Tribunal: SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু
SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু
TMC News: নতুন করে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, মাইক হাতে বেরিয়ে এলেন মমতা, বললেন, ‘যদি ভাবেন চলে যাব, আমি যাচ্ছি না’
নতুন করে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, মাইক হাতে বেরিয়ে এলেন মমতা, বললেন, ‘যদি ভাবেন চলে যাব, আমি যাচ্ছি না’
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
TMC News: ‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিন, দেখি কত হিম্মত’, বললেন মমতা, অভিষেকের বাড়িতে পৌঁছলেন
‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিন, দেখি কত হিম্মত’, বললেন মমতা, অভিষেকের বাড়িতে পৌঁছলেন

ভিডিও

Suvendu Adhikari News |
Abhishek Banerjee | ডায়মন্ড হারবারের সাংসদের কালীঘাটে বাড়ির সামনে ১৬৩ ধারা জারি
Indranil Sen News | মোবাইল ফোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ লেনদেন চলত, দাবি পুলিশের
CBSE Exam News | দশম ও দ্বাদশ দুই শ্রেণিরই পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে
Bakreswar Temple | কালীপুজোর আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে। কী ছবি বক্রেশ্বরের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget