এক্সপ্লোর

Dilip Ghosh : 'অন্য ব্যবস্থাও সরকার করবে', পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন মন্ত্রী দিলীপ ঘোষ...

Petrol Diesel Prices Hike : এদিন লিটারে ৯৬ পয়সা দাম বাড়ল পেট্রোলের। অন্যদিকে, লিটারে ৯৪ পয়সা করে দাম বাড়ল ডিজেলের।

কলকাতা : ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। ৪ দিনের ব্যবধানে এনিয়ে দ্বিতীয়বার দাম বাড়ল। এ প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বললেন, "গত এক-দেড় বছর ধরে তেলের দাম দুনিয়ায় বেড়েছে। আমাদের তেল কোম্পানিগুলোর লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাও সরকার মানুষের ওপর চাপ আসতে দেয়নি। কিন্তু, পরিস্থিতির কারণে কিছু তো মানুষকেও স্যাক্রিফাইস করতে হবে। সেইজন্য প্রধানমন্ত্রী আগেই বলেছেন, আপনারা খরচ কমান। তেল খরচ কমান। তারজন্য অন্য ব্যবস্থাও সরকার করবে। মিনিমাম যেটুকু না বাড়ালেই নয়। নাহলে কোম্পানিগুলোই উঠে যাবে।"

এদিন লিটারে ৯৬ পয়সা দাম বাড়ল পেট্রোলের। অন্যদিকে, লিটারে ৯৪ পয়সা করে দাম বাড়ল ডিজেলের। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হল লিটারে ১০৯.৭০ টাকা। শহরে ডিজেলের দাম বেড়ে হল লিটারে ৯৬.৬০ টাকা। ৪ দিনের ব্যবধানে দ্বিতীয়বার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেল।

আশঙ্কা সত্য়ি করে গত শুক্রবার বাড়ানো হয়েছিল পেট্রোলের দাম। বেড়েছিল ডিজেলের দামও। ফলে, বোঝা বাড়ছে সাধারণ মানুষের ঘাড়ে।

একদিকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে প্রবল আশঙ্কা। আর সেইসঙ্গে পাঁচ রাজ্য়ের ভোটও মিটে গেছে। এই পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের দাম এবার বাড়ানো হবে বলে জল্পনা চলছিল। এই আবহেই গত শুক্রবার গোটা দেশজুড়ে পেট্রোপণ্য়ের দাম বাড়ানো হয়েছিল। আজ ফের বাড়ানো হল। সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, "ভারতের কাছে বড় বড় তেলের ভাণ্ডার নেই। আমাদের পেট্রোল-ডিজেলের ব্য়বহার কম করতে হবে।"

এরপরই শুরু হয় জল্পনা-গুঞ্জন। আর তারপরই গত শুক্রবার পেট্রোল-ডিজেলের দাম বাড়ানো হয়। পাঁচ রাজ্য়ে ভোট মিটে যাওয়ার পরই, পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের পর, মোদি সরকারকে নিশানা করেছিলেন রাহুল গান্ধী। সোশাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, 'ভুল মোদি সরকারের, জনতা মূল্য চোকাবে। ৩ টাকার ঝটকা দিয়ে শুরু, বাকিটা কিস্তিতে হবে।' সেই সময় রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেছিলেন, "যুদ্ধ চলছে, যে কারণে দাম বাড়ছে। এটা আমাদের হাতে নেই। আমাদের ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিতে হবে সেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আগেই। অনেকদিন পরে সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। বিশ্বজুড়ে যে সঙ্কট চলছে তার থেকে আমরা আলাদা থাকতে পারি না।" Dilip Ghosh on Petrol Diesel Price Hike

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget