এক্সপ্লোর

Potato Price Hike: আলুর দামে রাশ টানতে বড় সিদ্ধান্ত রাজ্যের, হিমঘরে মজুত আলু ফাঁকা করার নির্দেশ

West Bengal Potato Price Hike: আলুর দামে রাশ টানতে ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের সব হিমঘরে মজুত আলু ফাঁকা করে ফেলার নির্দেশ দিয়েছে সরকার। তাতেই কপালে চিন্তার ভাঁজ বাঁকুড়ার আলু চাষি, ব্যবসায়ীদের।

পূর্ণেন্দু সিংহ ও চঞ্চল মজুমদার, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর: খোলাবাজারে আলুর দামে রাশ টানতে ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের সব হিমঘরে মজুত আলু ফাঁকা করে ফেলার নির্দেশ দিয়েছে সরকার। তাতেই কপালে চিন্তার ভাঁজ বাঁকুড়ার আলু চাষি, ব্যবসায়ীদের। এত দ্রুত মজুত আলু বের করা সম্ভব নয়, দাবি হিমঘর কর্তৃপক্ষের। মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছেন কৃষক থেকে ব্যবসায়ীরা।

৩০ নভেম্বর ডেডলাইন। মেরে কেটে হাতে দিন পনেরোর কিছু বেশি। এখনও হিমঘরগুলিতে পড়ে রয়েছে লক্ষ লক্ষ টন আলু। এত অল্প সময়ে কী করে বের করা হবে সব আলু? ক্ষতির আশঙ্কায় এখন মাথায় হাত বাঁকুড়ার আলু চাষি থেকে ব্যবসায়ীদের। বাঁকুড়ার এক আলু চাষি সহদেব নন্দী বলেন, খুব সমস্যা হবে, ক্ষতির মুখে পড়ব। সময়সীমা বাড়াতে অনুরোধ করব। আনাজের চড়া বাজারে কিছুটা নাগালের মধ্যে ছিল আলু। কিন্তু অক্টোবরের শেষদিকে হু-হু করে বাড়তে শুরু করে আলুর দাম। দামে রাশ টানতে রাজ্যের কৃষি বিপণন দফতরের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের সব হিমঘরে মজুত আলু খালি করে ফেলতে হবে। 

আরও পড়ুন, দমদম সেভেন ট্যাঙ্কসে খোলা ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যু প্রৌঢ়ের

কৃষি বিপনন মন্ত্রী, বিপ্লব মিত্র বলেন,"আলুর দাম দিন দিন বাড়ছে, দাম কমানোর জন্যই এই নির্দেশিকা।" বাঁকুড়ার এক হিমঘর মালিকের দাবি, বাঁকুড়ার ৪৫টি হিমঘরে এ বছর রাখা হয়েছে ১ কোটি ৫০ লক্ষের বেশি বস্তা আলু। হিমঘরে রয়েছে এখনও প্রায় ৩৩ শতাংশ আলু। মাসের শেষ পর্যন্ত আরও ১২-১৫% আলু হিমঘর থেকে বের করা গেলেও বাকি আলু বের করা সম্ভব নয়। 

এই পরিস্থিতিতে, সরকারের কাছে হিমঘর খালি করার সময়সীমা বাড়ানোর আবেদন জানাচ্ছেন চাষি ও ব্যবসায়ীরা। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি বিভাস দে বলেন, "৩০ নভেম্বরের মধ্যে খালি করার প্রশ্ন ওঠে না। ব্যবসায়ীরা আবেদন করছি, যাতে সময়সীমা বাড়ানো হবে। সারাবছর কমদামে বিক্রি করেছিল। ক্ষতি হবে।" 

তেল থেকে সবজি...সবই আকাশছোঁয়া। রাজ্য সরকারের নির্দেশিকা কার্যকর হলে আলুর দাম নাগালে আসবে, আশায় মধ্যবিত্ত। 

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget