এক্সপ্লোর

WB Primary Education: ২০১১ সাল থেকে কত নিয়োগ, কাদের নিয়োগ, রাজ্যের জবাব তলব প্রাথমিক শিক্ষা পর্ষদের

Primary TET: নিয়োগ নিয়ে দুর্নীতির একের পর এক অভিযোগে বিদ্ধ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। তার মধ্যেই রাজ্যের জবাব তলব প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primary Education)।  চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে,  ২০১১ সাল থেকে কাদের শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে? প্রাথমিক শিক্ষক পদে আজ পর্যন্ত কতজনকে নিয়োগ করা হয়েছে?  জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যানদের চিঠি দিল পর্ষদ (TET Scam)। আবেদনকারীর নাম থেকে কোন স্কুলে নিয়োগ, কোন বছরে নিয়োগ, এই সংক্রান্ত যাবতীয় তথ্য তলব করেছে পর্ষদ (Primary TET)। 

রাজ্যের কাছে জবাবদিহি প্রাথমিক শিক্ষা পর্ষদের

প্রাথিমক শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। তা নিয়ে শুরু হয়েছে তদন্তও। সেই আবহে পর্ষদের সচিবের তরফে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যামনদের চিঠি দেওয়া হয়েছে। তাতে ২০১১ সাল থেকে কারা কারা চাকরি পেয়েছেন, তা জানাতে বলা হয়েছে। এই সংক্রান্ত একটি ফর্ম্যাটও তৈরি করে দিয়েছে পর্ষদ। তাতে আবেদনকারীর নাম, বাবা-মায়ের নাম, রোল নম্বর, কোন ক্যাটেগরিতে চাকরি, কোথায় বাড়ি, কোন স্কুলে নিয়োগ, সব তথ্য তুলে ধরতে বলা হয়েছে।

নিয়োগ নিয়ে দুর্নীতির একের পর এক অভিযোগে বিদ্ধ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতের নির্দেশে অপসারিত হয়েছেন পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এমনকি তাঁর নাগাল পাওয়া যাচ্ছ না বলে দাবি করে লুক আউট নোটিসও জারি করেছে সিবিআই। তার মধ্যেই যদিও মঙ্গলবার বিধানসভায় উপস্থিত হন মানিক। জানান, রবিবার সারাদিন নিজের নির্বাচনী কেন্দ্রেই ছিলেন তিনি। মঙ্গলবার বিধায়কের দায়িত্ব পালন করতে বিধানসভায় এসেছেন। এ যাবৎ তদন্তে পূর্ণ সহযোগিতা করে এসেছেন তিনি। 

একের পর এক অভিযোগে বিদ্ধ পর্ষদ

প্রাথমিক শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠে আসায়, নতুন রূপে পর্ষদকে ঢেলে সাজানো সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের পরিচালন কমিটিতে আসা ১১ জনই নতুন মুখ। প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি করা হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পালকে। দায়িত্ব নিয়ে, পর্ষদ পরিচালনা থেকে নিয়োগ, সব ক্ষেত্রে স্বচ্ছতার কথা বলতে শোনা যায় তাঁকে। বলেন, "কিছু লুকোবো না। কোনও সিদ্ধান্ত একা নেব না। প্রতিবছর টেট হবে।"

আরও পড়ুন: Manik Bhattacharya: সিবিআই-এর খাতায় তিনি 'বেপাত্তা', বিধানসভায় এলেন মানিক, বললেন, '১০০% সহযোগিতা করেছি'
 
তার পরেও যদিও নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ২০১৪ ও ২০১৭-র চাকরিপ্রার্থীরা। ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের দাবি, ২০২০ সালে নবান্নের ঘোষণা অনুযায়ী টেট উত্তীর্ণ ১৬ হাজার ৫০০ জনকে  ধাপে ধাপে নিয়োগ করার কথা বলা হয়। এখনও পর্যন্ত ১০ হাজার জন নিয়োগপত্র পেলেও, বাকিদের নিয়োগ হয়নি। অন্যদিকে ২০১৭ সালে ফের প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget