এক্সপ্লোর

Manik Bhattacharya: সিবিআই-এর খাতায় তিনি 'বেপাত্তা', বিধানসভায় এলেন মানিক, বললেন, '১০০% সহযোগিতা করেছি'

TET Scam: মঙ্গলবার বিধানসভায় হাজির মানিক ভট্টাচার্য। স্ট্যান্ডিং কমিটির বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি।

কলকাতা: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) রিপোর্টে তিনি ‘বেপাত্তা’। তাঁর বিরুদ্ধে জারি হয়েছে লুক আউট নোটিস। তার মধ্যেই মঙ্গলবার বিধানসভায় হাজির মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। স্ট্যান্ডিং কমিটির বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, "উচ্চ শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে এসেছিলাম। বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করতেই বিধানসভায় এসেছিলাম। ৩টি স্ট্যান্ডিং কমিটির কোনও বৈঠকেও অনুপস্থিত ছিলাম না। সভাপতির দায়িত্ব না থাকায় সেই নিরাপত্তা আর নেই। যে বিষয়ে আমার উপস্থিতির প্রয়োজন হয়েছে, সহযোগিতা করেছি।"

সিবিআই লুকআউট নোটিসের মধ্যেই বিধানসভায় হাজির মানিক

মানিককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ইতিমধ্যেই লুক আউট নোটিস জারি করেছে সিবিআই। তার পরই মঙ্গলবার বিধানসভায় পৌঁছন তিনি। লুকআউট নিয়ে প্রশ্ন করলে বলেন, "আমি অনুরোধ করব, একজন বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করতে এসেছি। ফিরে যাচ্ছি। বিচারাধীন বিষয়ে কোনও প্রশ্ন করবেন না। যদি বিধানসভা সংক্রান্ত বা কার্যাবলী নিয়ে প্রশ্ন থাকে, প্রশ্ন করুন।"

তিনি বিধানসভায়, অথচ সিবিআই বলছে বেপাত্তা। তা নিয়ে প্রশ্ন করলে বলেন, "গত রবিবার সারাদিন বিধানসভা কেন্দ্র পলাশিপাড়ায় ছিলাম। সেখানকার মানুষের প্রয়োজন মেটাতে যা যা করণীয়, করেছি। নির্ধারিত সভাগুলিতে ছিলাম। কোথাও কোনও অসুবিধা হয়নি।"

আরও পড়ুন: Saugata Roy : ‘ওর মতো স্বার্থপর আমলা দেখিনি', জহর সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সৌগত রায়

টেট দুর্নীতির (TET Scam) জেরে রাজ্য সরকার মানিকের নিরাপত্তা তুলে নিয়েছে বলে শোনা যাচ্ছে। সে নিয়ে প্রতিক্রিয়া চাইলে মানিক বলেন, "আমি শুধু এটুকু বলতে পারি, ২০১১ সাল থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে আমাকে কিছু নিরাপত্তা দেওয়া হয়েছিল। দায়িত্ব থেকে যেদিন চলে গিয়েছি, স্বাভাবিক ভাবেই নিরাপত্তা উঠে গিয়েছে। এটা খুবই সাধারণ ঘটনা।" নিরাপত্তার অভাব বোধ করলে তিনি রাজ্য সরকারকে জানাবেন বলেও জানিয়েছেন মানিক।

বিধানসভার বাইরে এ দিন মানিক আরও বলেন, "আমি আগেও বেলছি, আজকেও বলছি। এটি একটি বিচারাধীন বিষয়। তাতে যখন যখন সহযোগিতার প্রয়োজন হয়েে, উপস্থিতির প্রয়োজন হয়েছে, ১০০ ভাগ সমস্ত ক্ষেত্রে সহযোগিতা করেছি।" কিন্তু বাড়িতে যখন রয়েছেন, বিধানসভাতেও আসছেন, সে ক্ষেত্রে লুক আউট জারির অর্থ কী? মানিক বলেন, "প্রশ্নের উত্তর আপনাদের কাছেই আছে। আমাকে বিব্রত করবেন না।"

তদন্তে ১০ শতাংশ সহযোগিতা করেছেন, জানালেন মানিক

SSC নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের লুকআউট নোটিসের মধ্যেই বাড়িতে থাকার প্রমাণ দিতে এর আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মানিক। যাদবপুরের সেন্ট্রাল রোডে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক জানান, বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা ঠিক নয়। পাশাপাশি, দাবি করেন, তদন্তে অসহযোগিতা করেননি এবং তিনি বাড়িতেই আছেন বলে দাবি করেন SSC নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের রেডারে থাকা মানিক।

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget