এক্সপ্লোর

Shantanu Sen:উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে বিস্ফোরক, IMA-র নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত শান্তনু সেনের

IMA Election: 'আইএমএ অরাজনৈতিক হিসেবে কাজ করুক, সেজন্য আমার না থাকাটাই ভাল' বললেন শান্তনু সেন।

কলকাতা: ইন্ডিয়ান মেডিক্য়াল কাউন্সিলকে রাজনীতি মুক্ত করতে হলে, রাজনীতিবিদরা ভোটে লড়লে চলবে না। IMA রাজ্য শাখার অন্দরে এই দাবি ঘিরে টানাপোড়েনের মধ্য়েই এবার আর ভোটে না লড়ার সিদ্ধান্ত নিলেন IMA রাজ্য শাখার সাধারণ সম্পাদক শান্তনু সেন। সভাপতি বা সম্পাদক কোনও পদেই এবার আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানালেন তিনি।

শান্তনু সেন IMA-র ৫ বারের রাজ্য সম্পাদক। ১০ বছর ধরে তিনি এই পদে রয়েছেন। কয়েকদিন ধরেই জল্পনা চলছিল এবারও কি তিনি মনোনয়ন দেবেন? IMA রাজ্য শাখার অনেক সদস্যই এর আপত্তি করেন। কেউ কেউ আবার না দাঁড়াতে অনুরোধও করেন বলে খবর। এই প্রেক্ষাপটেই, রবিবার তিনি জানালেন আর লড়বেন না তিনি। এপ্রসঙ্গে শান্তনু সেন জানান, "আমার নামও অনেকে সেক্রেটারি হিসেবে চেয়েছিলেন। আমার কোথাও মনে হয়েছে আমি অনেকদিন এটা করেছি। আইএমএ অরাজনৈতিক হিসেবে কাজ করুক, সেজন্য আমার না থাকাটাই ভাল। চিকিৎসকদের স্বার্থে আমি সবসময় থাকব। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।''

সেমিনার রুমে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসের উপস্থিতিও চিহ্নিত করেছিল IMA রাজ্য শাখা। যার সাধারণ সম্পাদক শান্তনু সেন। সন্দীপ ঘোষের গ্রেফতারির দিন শান্তনু সেন সোশাল মিডিয়ায় লেখেন, ঈশ্বর বিচার করবেন, প্রমাণ হল আমি ভুল বলিনি। সঠিক জায়গায় দুর্নীতির তথ্যগুলো অনেক আগেই জানিয়েছিলাম। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল কেন করা হচ্ছে না? রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে চিঠি দিয়ে এনিয়ে প্রশ্ন তোলে শান্তনু সেনের নেতৃত্বাধীন চিকিৎসকদের সংগঠন IMA-র রাজ্য শাখা।

রবিবার, IMA রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠক ছিল। এদিনের, বৈঠকে যাঁদের নাম সদস্যরা সুপারিশ করেন তাঁরাই আগামী দিনে মনোনয়ন জমা দিতে পারবেন। ২০২৫-এর ৭ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে শান্তনু সেনের। তার আগেই মেটাতে হবে ভোট পর্ব। এদিনের বৈঠকে ৫-৬ জনের নাম উঠে এসেছে IMA রাজ্য শাখার সম্পাদক পদের জন্য। শেষ পর্যন্ত তাঁরা সকলেই মনোনয়ন জমা দেন নাকি সর্বসম্মতি ক্রমে ভোটাভুটি এড়ানো যায় তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Malda Nurse Threat:'আরজি কর বানিয়ে রেখে দেব,' সরকারি হাসপাতালের নার্সকে হুমকির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

সেরা শিরোনাম

Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
TMC News: রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
Weather Update: বিশ্বকর্মা পুজো পেরোলেই ফের নিম্নচাপ? হতে পারে ঘূর্ণিঝড়ও? আবহাওয়ার বড় পূর্বাভাস
বিশ্বকর্মা পুজো পেরোলেই ফের নিম্নচাপ? হতে পারে ঘূর্ণিঝড়ও? আবহাওয়ার বড় পূর্বাভাস
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA

ভিডিও

Agnimitra Paul on Abhishek Banerjee News |
Agnimitra Paul:
Abhishek Banerjee:
Dilip Ghosh:
Akhil Giri:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget