এক্সপ্লোর

Raj Bhavan : নববর্ষের উপহার, জন সাধারণের জন্য খুলে যাচ্ছে রাজভবনের দরজা

CV Ananda Bose :বঙ্গ সফরে এসে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দেওয়া রাজভবনের প্রতীকী চাবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । তখনই সাধারণের জন্য দ্বার অবারিত করার সিদ্ধান্ত নেয় রাজভবন। 

রুমা পাল, কলকাতা : নববর্ষের দিনে উপহার জন সাধারণের জন্য। পয়লা বৈশাখে (Paila Baishak) সাধারণের জন্য খুলছে রাজভবনের দরজা। তার আগে বাংলা নববর্ষে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। শুক্রবার সন্ধ্যায় ওয়ার্ল্ড সাইক্রিয়াটিস্ট অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। তার আগে দুপুরে বাবা সাবেহ আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল। 

জন সাধারণের জন্য রাজ ভবন

এখন থেকে রাজভবন আর শুধু রাজ্যপালের নয়। পুরনো রেওয়াজ ঝেড়ে ফেলতে রাজভবনের দ্বার এবার অবারিত হতে চলেছে জনসাধারণের জন্যও। রাজভবনের ভিতরে ও বাইরে হেরিটেজ ওয়াক (Heritage Walk) করতে পারবেন সাধারণ মানুষ। পয়লা বৈশাখেই সাধারণ মানুষের জন্য খুলে যাবে রাজভবনের দরজা। গত মাসের শেষে ২ দিনের বঙ্গ সফরে এসে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দেওয়া রাজভবনের প্রতীকী চাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) হাতে তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। তখনই সাধারণের জন্য দ্বার অবারিত করার সিদ্ধান্ত নেয় রাজভবন (Raj Bhavan)। এই উপলক্ষে শনিবার পিস মার্চ ও হেরিটেজ ওয়াকের আয়োজন করা হয়েছে। তার আগে শুক্রবার বাংলা নববর্ষে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

শুক্রবার সন্ধ্যায় ওয়ার্ল্ড সাইক্রিয়াটিস্ট অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল। অনুষ্ঠানে সার্কভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন দুপুরে বাবাসাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়েও যান রাজ্যপাল। সেখানে আম্বেদকরের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এদিকে, শুক্রবার সন্ধেয় বাংলা নববর্ষের প্রাক্কালে কালীঘাট মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। নূববর্ষে সুখ-সমৃদ্ধি-শান্তি কামনা করেন রাজ্যবাসীর জন্য। এদিকে, বীরভূমে সভার শেষে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যান অমিত শাহও। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার আইন শৃঙ্খলার উন্নতির জন্য, সন্ত্রাসমুক্ত পরিবেশে সব ধর্মের লোকেদের উৎসব পালনের পরিবেশ চেয়ে মায়ের কাছে প্রার্থনা করেছেন বলেই জানান।

এদিকে, নেপালি নববর্ষ উদযাপন (Nepali New Year Celebration) উপলক্ষে একমঞ্চে পাহাড়ের ছোট-বড় সব রাজনৈতিক দল। শুক্রবার নতুন নেপালি বছর ২০৮০ সালকে স্বাগত জানালেন পাহাড়বাসী। এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিমল গুরুং, অজয় এডওয়ার্ড, রুদেন লেপচারা।  

আরও পড়ুন- পুকুরে বিধায়কের জোড়া ফোন! তার খোঁজেই তল্লাশি CBI-এর

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget