এক্সপ্লোর

Rajbhavan Security : রাজভবনে বম্ব স্কোয়াড, স্নিফার ডগ নিয়ে তল্লাশি CRPF-কলকাতা পুলিশের, বের করা হল কর্মীদের ! নেপথ্য়ে কী ?

CV Ananda Bose : শনিবার SIR-এর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

রুমা পাল,কলকাতা : রাজভবন এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত চরমে। খালি করা হল রাজভবন, ডাকা হয়েছে বম্ব স্কোয়াডকে। CRPF এবং কলকাতা পুলিশকে দিয়ে যৌথ উদ্যোগে তল্লাশি করাতে নির্দেশ দিয়েছেন রাজ‍্যপাল। বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স-সহ বিভিন্ন ডিপার্টমেন্টকে রাজ্যপালের নির্দেশে রাজভবনে আসতে বলা হয়েছে। তার কারণ, তিনি তল্লাশি অভিযান চান এবং তাঁর উপস্থিতিতেই চান। এই পরিস্থিতিতে তাঁর শিলিগুড়ি সফর কাটছাঁট করে ফিরছেন রাজ্যপাল। গতকাল সকালে রাজ্যপাল সকলের জন্য রাজভবন খুলে দিয়েছিলেন। এটা দেখানোর জন্য যে কল্যাণ বন্দ্যোাধ্যায় যে মন্তব্য করেছেন, সেরকম রাজভবনে কিছুই নেই। রাজ্যপালের নির্দেশে রাজভবনে শুরু হয়েছে তল্লাশি অভিযান। কর্মীদের বের করে খালি করা হয়েছে রাজভবন। রাজভবনে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালাচ্ছে CRPF, কলকাতা পুলিশ। একজন সাংসদের মন্তব্যে কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে, সেটাই বোঝানোর জন্য রাজ্যপাল বারবার কড়া প্রতিক্রিয়া দিচ্ছেন। এই ধরনের মন্তব্যে মানুষের কাছে হিংসাত্মক বার্তা যায়, অন্য ধরনের পরিবেশ তৈরি হয় বলে মনে করেন রাজ্যপাল। তাই তিনি তল্লাশি অভিযান চান।

রাজ্যপালের বিরুদ্ধে বেনজির, বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাজভবনের দরজা খুলে দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাজভবনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, রবিবার ভোর ৫টা থেকে খোলা থাকবে রাজভবনের দরজা। সাংসদ, নাগরিক সমাজ ও সাংবাদিকরা এসে যাচাই করে দেখতে পারেন (তৃণমূল) সাংসদের অভিযোগ অনুসারে কোনও অস্ত্র ও গোলাবারুদ মজুত আছে কিনা। আর যদি তা ভুল হয়, তাহলে সাংসদের কাছে রাজ্যবাসীর সামনে ক্ষমা চাওয়া এবং তাঁর হিংসাত্মক মন্তব্যের জন্য বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পথ খোলা আছে। 

শনিবার SIR-এর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেই প্রেক্ষিতেই রাজ্যপালকে বেনজির আক্রমণ শানান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের রাজভবনে না রাখে। রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভাল জিনিস পশ্চিমবাংলায় কোনওদিন দেখতে পাবেন না।"

পাল্টা কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন রাজ্যপালও। তিনি বলেন, "আমি চাই এটার তদন্ত হোক। মাননীয় সাংসদ কি নির্বাচনের সময়ে হিংসার পরিবেশ তৈরি করতে চাইছেন ? বিহারের ফলাফল দেখে তিনি কাঁপছেন ? দিল্লির নেতাদের মন্তব্যে মাননীয় সাংসদ যদি অস্বস্তি বোধ করেন সেটা তাঁর রাজনৈতিক দুর্ভাগ্য। আমি খতিয়ে দেখছি এটা ঘৃণা ভাষণের আওতায় পড়ে কিনা। এটা যদি আগামী নির্বাচনে হিংসার বার্তা হয় সেটা কখনও সহ্য করা হবে না। এই রকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য জনগণকে বিভ্রান্ত করে, কেউ যাতে এই ধরনের বিভ্রান্তিকর মন্তব্য না করেন, তা দেখার দায়িত্ব আমার সাংবিধানিক সহকর্মী মুখ্যমন্ত্রীর। আমি নিশ্চিত, তিনি তাঁর দায়িত্ব পালন করবেন।"

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget