এক্সপ্লোর

West Bengal School Service Commission: এবার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC, চাকরিপ্রার্থীদের শুভেচ্ছা ব্রাত্যর

Group C-Group D Recruitment: গ্রুপ সি-তে ২ হাজার ৯৮৯টি শূন্যপদ রয়েছে। গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫ হাজার ৪৮৮টি।  

কলকাতা: স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি এল। বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি ও গ্রুপ ডি, অর্থাৎ শিক্ষাকর্মী হিসেবে নিযুক্ত হতে আবেদন করা যাবে। আগামী ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা দিতে পারবেন চাকরিপ্রার্থীরা। গ্রুপ সি-তে ২ হাজার ৯৮৯টি শূন্যপদ রয়েছে। গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫ হাজার ৪৮৮টি।  

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা করেন। তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। বাংলায় কর্মপ্রার্থী যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপদেশ এবং সক্রিয় পর্যবেক্ষণে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের এটি আরও একটি পদক্ষেপ। এই পদে আবেদনকারী সমস্ত কর্মপ্রার্থী যুবক-যুবতীদের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল’।

নিয়োগ দুর্নীতি মামলায় কম টানাপোড়েনের সাক্ষী হয়নি পশ্চিমবঙ্গ। আদালতের নির্দেশে একধাক্কায় ২৬০০০ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের চাকরি চলে যায়। চাল ও কাঁকর আলাদা করতে না পারাতেই, যোগ্য-অযোগ্য, সকলেই চাকরি হারান এক লহমায়। সেই নিয়ে বিস্তর টানাপোড়েন চলে। সেই অচলাবস্থা কাটিয়ে সম্প্রতি নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়। এবার শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল।

গ্রুপ সি ও গ্রুপ ডি, দুই পদে আবেদনের জন্য জেনারেল ক্যাটেগরির চাকরিপ্রার্থিদের ৪০০ টাকা করে দিতে হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের দিতে হবে ১৫০ টাকা করে। তবে আদালতের নির্দেশ মতোই, দাগিরা এই চাকরিতে আবেদন করতে পারবেন না। জেনারেল ক্যাটেগরিতে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে সংরক্ষণের আওতায় পড়লে এবং আদালতের বিশেষ নির্দেশের ক্ষেত্রে বয়সে ছাড় মিলবে।

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও, পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশিত হয়নি এখনও পর্যন্ত। এক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে প্রথমে। এর পর প্রকাশিত হবে প্যানেল, ওয়েটিং লিস্ট, তার পর কাউন্সেলিং। নয়া বিধি অনুসারে নিয়োগ হতে চলেছে এবার। আগামী বছরের শুরুতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে পরীক্ষা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget