এক্সপ্লোর

West Bengal SIR Voter Final List: নির্বাচনের আগে মতুয়াগড়ে নাম বাদ বহু ভোটারের, প্রতিশ্রুতিই সার! শান্তনুকে তীব্র আক্রমণ মমতাবালার

West Bengal SIR Final List: SIR নিয়ে গোড়া থেকেই আতঙ্কে ছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষজনেরা।

কলকাতা: আশঙ্কাই সত্য হল শেষ পর্যন্ত। SIR-এর চূড়ান্ত তালিকায় জায়গা হল না বহু মতুয়ার। একাধিক জেলা মিলিয়ে মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষের নাম বাদ গেল। আর সেই নিয়ে বিজেপি-কে তীব্র আক্রমণ করল তৃণমূল। (West Bengal SIR Final List)

SIR নিয়ে গোড়া থেকেই আতঙ্কে ছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষজনেরা। চূড়ান্ত তালিকায় নাম থাকবে কি না, আশঙ্কায় ছিলেন সকলে। শনিবার পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে দেখা গেল, সেই আশঙ্কাই সত্য হয়েছে। (West Bengal SIR Voter Final List)

মতুয়া সংগঠনের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে গিয়ে দেখা করে এসেছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও মতুয়াদের নাম বাদ পড়া নিয়ে আশঙ্কা ছিল। আজ হিসেবে দেখা যাচ্ছে, নদিয়ার মতুয়া অধ্যুষিত এলাকাগুলির মধ্যে নাকাশিপাড়ায় ৩ হাজার ১২৪ জনের নাম বাদ গিয়েছে। কৃষ্ণনগর উত্তরে বা পড়েছেন ৩ হাজার ৭৬ জন মতুয়া। শান্তিপুরে মতুয়া বাদ পড়েছেন ৮ হাজার ৪২ জন।

এখানেই শেষ নয়, রানাঘাট উত্তর-পশ্চিমে ৬ হাজার ৭০৪ জন মতুয়া বাদ পড়েছেন। রানাঘাট উত্তর-পূর্বে ৬ হাজার ৪০৪ জন, রানাঘাট দক্ষিণে ৭ হাজার ১২৬, চাকদায় ৫ হাজার ৮৬৪ এবং কল্যাণীতে ৯ হাজার ৩৭ জন মতুয়ার নাম বাদ গিয়েছে। 

উত্তর ২৪ পরগনার মতুয়া অধ্যুষিত এলাকাগুলির মধ্যে, বাগদা ১৫ হাজার ৩০৩, বনগাঁ উত্তরে ৭ হাজার ৯২৬, বনগাঁ দক্ষিণে ৬ হাজার ৯০২ জন, গাইঘাটায় ৬ হাজার ৭৭০, হাবরায় ৫ হাজার ৫৮৭, অশোকনগরে ৬ হাজার ৫৯৬ জন, আমডাঙায় ৭ হাজার ৫৫৮, নৈহাটিতে ৬ হাজার ৫৬২, জগদ্দলে ৮ হাজার ৭৭৮ মতুয়ার নাম বাদ গিয়েছে। 

এর মধ্যে কিছু জায়গায় মতুয়াদের সংখ্য়া বেশি। অনেক জায়গায় আবার সংখ্যায় কম মতুয়ারা। সব জায়গাতেই মতুয়াদের অনেকের নাম বাদ গিয়েছে। মতুয়াগড়ে এত মানুষের নাম বাদ যাওয়ায় আশঙ্কার মেঘ ঘনিয়ে এসেছে। নির্বাচনের সময় বিভিন্ন দলের নেতারা ভূরি ভূরি প্রতিশ্রুতি, আশ্বাস দিলেও, বাস্তবের সঙ্গে তার ফারাক ধরা পড়ল ভাল মতোই।

এমন পরিস্থিতিতে বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর বলেন, "পশ্চিমবঙ্গে মতুয়া অধ্যুষিত এলাকায় ৯০ শতাংশ মতুয়াদের নাম কাটা গিয়েছে, যাঁরা ওপার বাংলা থেকে এসেছেন। আমরা প্রথম থেকে বলে এসেছি, SIR-এ সবচেয়ে বেশি যদি বাদ যায়, সেটা মতুয়ারাই বাদ পড়বেন। আজ সেটা সত্য হয়ে গেল। প্রমাণ হয়ে গেল যে, ভোটটা নেওয়ার সময় নিয়ে গেল, আর আজ মতুয়াদের ভোটটা কেটে দিল নির্বাচন কমিশনের মাধ্যমে। আজ ওঁরা কান্নাকাটি করছেন যে কী হল! এতদিন যে আশ্বাস দিয়ে এসেছিলেন শান্তনু ঠাকুর যে, ওঁরা ভোট করে দেবেন, মতুয়া কার্ড করলে ভয় নেই, ভয় না পেয়ে যেতে, মতুয়া কার্ড করালে নাগরিকত্ব পাবে, ভোটাধিকার পাবে...আজ সেই শান্তনু ঠাকুরের ভোল পাল্টে গিয়েছে।"

SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে শুরু করলে এদিন এবিপি আনন্দে মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়াদের প্রতিনিধি শান্তনু ঠাকুরও। তাঁর বক্তব্য ছিল, "কার নাম বাদ যাবে, কী হবে, তা আমরা বলতে পারব না। আমাদের বলার কথাও নয়। তবে কেন্দ্রীয় সরকারের তরফে এটুকু আশ্বাস দিতে পারি যে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা এসেছেন, তাঁদের কাউকে ভারতের বাইরে পাঠানো হবে না। তাঁরা ভারতের নাগরিক হয়েই থাকবেন। এটাই ভারত সরকারের প্রতিশ্রুতি। নির্বাচন কমিশন কী করবে, তাদের ব্যাপার।" 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget