এক্সপ্লোর

SIR West Bengal: শুনানি শেষের আগেই ৫০ হাজার নাম বাদের সুপারিশ! কী কারণ?

FRRO-র থেকে পাওয়া তালিকা দেখেও বাদ যাচ্ছে নাম। বৃহস্পতিবার পর্যন্ত ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ জনকে SIR নোটিস।

কলকাতা: শুনানি শেষের আগেই ৫০ হাজার নাম বাদের সুপারিশ, খবর কমিশন সূত্রে। কেউই শুনানিতে না আসায় নাম বাদের সুপারিশ ERO-দের। শুনানিতে গরহাজির নো-ম্যাপিংয়ে থাকা প্রায় ১০ শতাংশের বেশি ভোটার। 

FRRO-র থেকে পাওয়া তালিকা দেখেও বাদ যাচ্ছে নাম। বৃহস্পতিবার পর্যন্ত ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ জনকে SIR নোটিস। ১ কোটি ৩০ লক্ষ ভোটারের শুনানি শেষ, কমিশন সূত্রে খবর। যাচাইয়ের পর ৮০ লক্ষ নাম আপলোড, কমিশন সূত্রে খবর। 

এদিকে, ১৪ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। কিন্তু সেই তারিখ কি পিছিয়ে যেতে পারে? সুপ্রিম কোর্টে এদিনের সওয়াল জবাবের পর তৈরি হয়েছে এমনই জল্পনা। 

এখনও এরাজ্যের প্রায় ৭০ লক্ষ ভোটারের শুনানি বাকি রয়েছে বলে দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিকে, SIR সময়ে না হলে ৫ মে-র পর স্বাভাবিক নিয়মে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে বলে ফের একবার কার্যত রিমাইন্ডার দিয়েছেন শুভেন্দু অধিকারী।                               

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'এখনও প্রচুর লোক বাকি আছে হিয়ারিংয়ের। ৭০-৭৫ লক্ষ। মাত্র ৪ দিন সময় আছে। জজসাহেবরা বলেছে সেরকম হলে আমরা টাইম বাড়াব। আমরা ভাবছি। এই মামলা সোমবার দিন আবার হিয়ারিং হবে। তারপর যা ফাইনাল অর্ডার দেওয়ার তা ফাইনাল অর্ডার দেওয়া হবে।' 

বুধবার সুপ্রিম কোর্টে SIR-মামলার শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী সওয়ালে বলেন, সময় নিয়ে কোনও সমস্যা নেই। কিছু বাফার রাখুন। ১ কোটির বেশি মানুষের শুনানি অলরেডি হয়ে গেছে। যদি কারও শুনানি না হয়ে থাকে তাহলে বিচারব্যবস্থা রয়েছে। আমরা রয়েছি। তখন প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, আমরা সময় বাড়িয়েছি।                            

এদিকে শুভেন্দু অধিকারী বলেন, 'সংবিধানে পরিষ্কার লেখা আছে ৫ মে, অর্থাৎ ৬০ মাসের মধ্যে নির্বাচিত সরকার তৈরি হবে। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে।+৫ মে রাত ১২টার পর কাউকে চাইতে হবে না। কেউ বাধা দিলেও কিছু হবে না। কোনও জায়গায় হস্তক্ষেপ করার সুযোগ নেই। রাজ্যে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কার্যকর হবে।'   

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget