এক্সপ্লোর

SIR News: SIR-এ কত নাম বাদ যাবে পশ্চিমবঙ্গে? সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে কমিশন?

West Bengal SIR: নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শনিবার রাত পর্যন্ত প্রায় ৪৫ লক্ষ ভোটারের নথি যাচাই এখনও বাকি রয়েছে।

কলকাতা: SIR-এ কত নাম বাদ যাবে পশ্চিমবঙ্গে? ২৮ ফেব্রুয়ারি রাজ্যের ভোটার তালিকা প্রকাশের আগে এখন এই প্রশ্ন ঘিরেই জল্পনা তুঙ্গে উঠেছে। খসড়া তালিকাতেই ৫৮ লক্ষের বেশি নাম বাদ গিয়েছিল। কমিশন সূত্রে খবর, রবিবার বিকেল পর্যন্ত নাম বাদ যাওয়ার সম্ভাব্য সংখ্যা প্রায় সাড়ে ৬৭ লক্ষের কাছাকাছি। এখনও ৪৫ লক্ষের বেশি ভোটারের নথি যাচাইয়ের প্রক্রিয়া বাকি রয়েছে। 

বেনজির পরিস্থিতির উল্লেখ করে নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে SIR-এর অন্তিম পর্বে তথ্য যাচাই, স্ক্রুটিনি এবং আবেদন ও অভিযোগের নিষ্পত্তি করতে। সোমবার থেকে কাজ শুরু করছেন হাইকোর্টের প্রধান বিচারপতির নিয়োগ করা বিচারকরা।  

নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শনিবার রাত পর্যন্ত প্রায় ৪৫ লক্ষ ভোটারের নথি যাচাই এখনও বাকি রয়েছে। কমিশন সূত্রে দাবি, রবিবার এই সংখ্যা আরও বেড়ে গিয়েছে। সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে কমিশন। 

সূত্রের খবর, জেলা ও বিধানসভা কেন্দ্র অনুযায়ী সেই তালিকা শীঘ্রই প্রকাশ করবে কমিশন। কিন্তু এখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে SIR-এ কত ভোটারের নাম বাদ যাবে? যা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে রাজনৈতিক তরজা।

শেষপর্যন্ত নাম বাদের সংখ্যাটা কততে গিয়ে দাঁড়াবে, তা নিয়ে জল্পনার শেষ নেই। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ গেছে। 

কমিশন সূত্রে খবর, SIR-এর শুনানি পর্বে অনুপস্থিত ছিলেন ৫ লক্ষ ভোটার। নথি যাচাইয়ের পর এখনও পর্যন্ত অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন আরও ৪ লক্ষ ৪৪ হাজার ৯৭০ জন। এদের সকলেরই নাম বাদ যাবে বলেই কমিশন সূত্রে দাবি। ফলে রবিবার পর্যন্ত নাম বাদের সংখ্যাটা গিয়ে দাঁড়াতে পারে প্রায় সাড়ে ৬৭ লক্ষের কাছাকাছি!

সোমবার থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে যে কাজে যোগ দিচ্ছেন জুডিশিয়াল অফিসাররা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, '২৮ তারিখ একটা ভোটার লিস্ট বেরবে। তারপরে যারা সন্দেহজনক, তাদের সাপ্লিমেন্ট লিস্টে নাম আসবে। কিন্তু সাপ্লিমেন্ট লিস্টে নাম আসতে গেলে ৩টে কাগজ দিতে হবে। আপনার ডমিসাইল সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে, আপনার ১৮ বছর হয়ে গেছে, আপনাকে দেখাতে হবে। বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীরা এই কাগজ দেখাতে পারবে না। আর কোর্ট নিযুক্ত লোকেরা তথ্য এবং কাগজের বাইরে যাবে না।' 

বিহারের পর, পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করে নির্বাচন কমিশন। সেখানে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ বাদে বাকি ৯ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। 

নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী, শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ গেছে বিজেপিশাসিত ছত্তীসগঢ়ে! প্রায় ২৫ লক্ষ। বিজেপিশাসিত রাজস্থানে বাদ গেছে ৩১ লক্ষের বেশি নাম। আরেক বিজেপিশাসিত রাজ্য মধ্যপ্রদেশে সংখ্যাটা ৩৪ লক্ষের বেশি। অন্যদিকে, বামশাসিত একমাত্র রাজ্য কেরলে সদ্য সমাপ্ত SIR-এ প্রায় ৯ লক্ষ নাম বাদ গেছে। 

পশ্চিমবঙ্গে SIR-এর কাজ ৯৫ শতাংশ শেষ হয়ে গেছে বলে শুক্রবারই সুপ্রিম কোর্টে জানিয়েছে নির্বাচন কমিশন। ২৮ ফেব্রুয়ারি নির্ধারিত দিনেই প্রকাশিত হচ্ছে ভোটার লিস্ট। প্রয়োজনে পরে আরও একটি সাপ্লিমেন্টারি তালিকাও দিতে পারে কমিশন। 

সেরা শিরোনাম

News Live Updates: 'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget