এক্সপ্লোর

Enumeration Form: নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ! এনুমারেশন ফর্ম ফেরত এসেছে, এমন পোলিং স্টেশনের সংখ্যা আরও কমল!

তবে এবার নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের পর, পূরণ করা সব এনুমারেশন ফর্ম ফেরত এসেছে, এমন পোলিং স্টেশনের সংখ্যা আরও কমে গেল।

কলকাতা: এসআইআর নিয়ে বিজেপি-তৃণমূলের মধ্য়ে চাপানউতোরের মধ্যেই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের দু'হাজার দু'শো আটটি পোলিং স্টেশনের থেকে একশো শতাংশ পূরণ করা ফর্ম ফেরত এসেছে! এই তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এতগুলো পোলিং স্টেশনে কোনও মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার কিংবা ডুপ্লিকেট ভোটার নেই! আদৌ সম্ভব? ২৪ ঘণ্টার মধ্যে জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। 

তবে এবার নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের পর, পূরণ করা সব এনুমারেশন ফর্ম ফেরত এসেছে, এমন পোলিং স্টেশনের সংখ্যা আরও কমে গেল। সোমবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ২ হাজার ২০৮টি পোলিং স্টেশনে। কোনও মৃত স্থানান্তরিত কিংবা ডুপ্লিকেট ভোটারের খোঁজ মেলেনি।তার ফলে পূরণ করা সমস্ত এনুমারেশন ফর্ম ফেরত এসেছে।

এই অবাক করা তথ্য সামনে আসার পরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। রিপোর্ট চায় তারা। এরপরই মঙ্গলবার দেখা যায় সংখ্যাটা একলাফে কমে ২ হাজার ২০৮ থেকে ৪৮০ হয়ে গেছে। বুধবার আরও কমে সংখ্যাটা হল ২৯। কিন্তু প্রশ্ন একটাই, এত ফারাক হল কী করে?
কী করে সংখ্য়াটা হু হু করে কমছে? তাহলে আগে এত বেশি দেখানো হয়েছিল কেন?

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'এই রাজ্যে ডেটা ট্যাম্পারিং রাজ্য প্রশাসনের দ্বারা কীভাবে করা হয়েছে, সেটা মনে হয় আজ পশ্চিমবঙ্গের মানুষের কাছে একেবারে খুলে গেল এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, এক্ষেত্রেও দক্ষিণ ২৪ পরগনা প্রথম হয়েছে। ফলে এই বুথগুলোতে এই মানুষগুলো কীভাবে অমরত্বের সন্ধান পেলেন, এটা নিয়ে একটা গবেষণা হওয়া দরকার, রিসার্চ পেপার তৈরি হওয়া দরকার এবং তার পাশাপাশি এই যে ১০০ শতাংশ ভোটার থেকে যাওয়া, এর পিছনে যে BLO-রা রয়েছেন, ERO-রা রয়েছেন তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে নির্দিষ্টভাবে তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।' 

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ, '২ হাজার ২০৮টি বুথে নাকি কোনও মৃত ভোটার বা ভোটার স্থানান্তরিত হয়েছে, এরকম কোনও ভোটার খুঁজে পাওয়া যায়নি। আমরা প্রথম দিন থেকে যা বলে আসছি, সেটাই তার মানে প্রমাণিত হচ্ছে, যে SIR-টা পুরোপুরি অপরিকল্পিতভাবে করানো হচ্ছে। BLO-দের গান পয়েন্টে রেখে করানো হচ্ছে। এই দায়িত্ব কার? এই দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের, যে নির্ভুল ভোটার লিস্ট তৈরি করা। তারা তো সেই লক্ষ্যে কাজ করছেন না।' 

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এমনটা কীভাবে সম্ভব? কোনও গরমিল হয়নি তো? এই সমস্ত পোলিং স্টেশন এখন এখন কমিশনের নজরদারিতে। সূত্রের খবর, এইসব  পোলিং স্টেশনের এনুমারেশন ফর্মের সব তথ্য একাধিকবার করে যাচাই করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Kunal Ghosh on Asish Banerjee: ‘চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্য়োপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
‘চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্য়োপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget