এক্সপ্লোর

Bengal SIR Row: তৃণমূলের SIR সহায়তা শিবিরেই ফর্ম বিলি? হাওড়ার উনসানির সর্দার পাড়ায় বিতর্কে দায়িত্বপ্রাপ্ত BLO

Howrah News: বিলি নয়, ফর্ম বাছাই করছিলেন, দাবি BLO শেখ খাজা খাইরুল ইসলামের। কয়েকজনের বাড়ি যান BLO, বাসিন্দারাই সহায়তা কেন্দ্রে বসতে বলেন, দাবি তৃণমূলের।

সুনীত হালদার, হাওড়া : ফের শাসকের BLO মার্কিং! তৃণমূলের SIR সহায়তা শিবিরেই ফর্ম বিলি? হাওড়ার উনসানির সর্দার পাড়ায় বিতর্কে দায়িত্বপ্রাপ্ত BLO। সর্দার পাড়ায় তৃণমূলের উদ্যোগে SIR সহায়তা ক্যাম্প। সেই ক্যাম্প থেকেই ফর্ম বিলির অভিযোগ BLO-র। ফর্ম বিলির সময় শুধু তৃণমূলের BLA ছিলেন, অভিযোগ স্থানীয়দের একাংশের। বিলি নয়, ফর্ম বাছাই করছিলেন, দাবি BLO শেখ খাজা খাইরুল ইসলামের। কয়েকজনের বাড়ি যান BLO, বাসিন্দারাই সহায়তা কেন্দ্রে বসতে বলেন, দাবি তৃণমূলের। সহায়তা কেন্দ্র থেকে অনেকে ফর্ম চেয়ে নিয়ে যান, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

দক্ষিণ হাওড়া বিধানসভার ২ নম্বর বুথে উনসানি এলাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় একটি ক্লাব থেকে এনুমারেশন ফর্ম বিলি করার অভিযোগ উঠেছে বিএলও- র বিরুদ্ধে। এই ক্লাবের বাইরে তৃণমূল কংগ্রেসের বাংলার ভোট রক্ষা শিবির, এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির - এইসব বড় বড় ব্যানার টাঙানো ছিল। সেইসব ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা গিয়েছে। কীভাবে এরকম সহায়তা কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র থেকে এনুমারেশন ফর্ম দেওয়া হতে পারে? উঠছে প্রশ্ন। তবে বিএলও- র দাবি, এলাকাবাসীর সুবিধার জন্যই তিনি ওই জায়গায় বসেছিলেন, যাতে সেখানে এসে সকলে এনুমারেশন ফর্ম নিয়ে যেতে পারেন।                    

জানা গিয়েছে, বিএলও স্থানীয় কয়েকটি বাড়িতে গিয়েছিলেন। এই এলাকা ঘনবসতিপূর্ণ। বিএলও- র দাবি এলাকার লোকেরাই তাঁকে ওই ক্যাম্পে বসতে বলেন। সেখান থেকে ৫০টি মতো এনুমারেশন ফর্ম বিলি করেছেন বলেও জানিয়েছেন এই বিএলও। তাঁর সঙ্গে কেবলমাত্র ছিলেন শাসক দলের বিএলএ। স্থানীয় বাসিন্দাদের যাতে সুবিধা হয়, সেই জন্যই এই ক্যাম্পে আসতে বলা হয়েছিল সকলকে। সেখান থেকেই পাওয়া যাবে এনুমারেশন ফর্ম। এমনটাই বলা হয়। তবে বিজেপির অভিযোগ, বিএলও- দের ঘিরে রাখছে তৃণমূলের বিএলএ- রা। এমনকি বাড়ি বাড়ি যাওয়ার সময়েও বিএলও- দের কার্যত পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে শাসক দলের বিএলএ- রা। এই সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও জানিয়েছে বিজেপি। 

অন্যদিকে, নিউ আলিপুরের সাহাপুরে স্কুলে ক্যাম্প করে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে। বিতর্কে বিএলও-রা। যদিও তাঁদের দাবি, বাড়ি বাড়ি গিয়েই ফর্ম বিলি করা হচ্ছে। তবে এলাকাবাসীর অনেকে অনুরোধ করায়, কয়েকজন এই ক্যাম্প থেকে ফর্ম তুলেছেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget