এক্সপ্লোর

West Bengal SIR: বাঁকুড়ায় BLO-র ঝুলন্ত দেহ উদ্ধার, কাজের চাপেই আত্মহত্যার অভিযোগ পরিবারের

Bankura News: মৃত BLO রাজাকাটা স্কুলের প্রধান শিক্ষক হারাধন মণ্ডল। রানিবাঁধ বিধানসভার ২০৬ নম্বর বুথে BLO-র দায়িত্বে ছিলেন।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : বাঁকুড়ায় BLO-র ঝুলন্ত দেহ উদ্ধার। কাজের চাপেই আত্মহত্যার অভিযোগ পরিবারের। মৃত BLO রাজাকাটা স্কুলের প্রধান শিক্ষক হারাধন মণ্ডল। রানিবাঁধ বিধানসভার ২০৬ নম্বর বুথে BLO-র দায়িত্বে ছিলেন। ফের CEO দফতরের সামনে বিক্ষোভ। CEO দফতরের সামনে বিক্ষোভ তৃণমূলপন্থী BLO-দের। BLO মৃত্যুর প্রতিবাদে তৃণমূলপন্থী BLO সংগঠন। 

আমি আর চাপ নিতে পারছি না। বিদায় ! ফের কাজের চাপে আরও এক BLO-র আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল! কৃষ্ণনগরের পর এবার বাঁকুড়ার রানিবাঁধ। সামনে এল এই সুইসাইড নোট ! মৃত হারাধন মণ্ডল বাঁকুড়ার রানিবাঁধের রাজাকাটা স্কুলের প্রধান শিক্ষক। রানিবাঁধ বিধানসভার ২০৬ নম্বর বুথের BLO-র দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। পরিবারের দাবি, প্রতিদিনের মতো এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ বাড়ি থেকে বেরোন হারাধন মণ্ডল। কয়েক ঘণ্টা পর, তাঁর নিজের স্কুলের একটি ক্লাসরুমের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় হারাধন মণ্ডলের দেহ। পরিবারের দাবি, মৃতেদেহের পাশেই উদ্ধার হয়েছে এই সুসাইড নোট। তাতে লেখা, 'এই BLO কাজের জন্য আমিই দায়ী। এর সাথে কারও যোগ নেই। ভুল আমার। একেবারে শেষে লেখা রয়েছে, সব ঠিক করেও ভুল করলাম। ক্ষমা কর আমাকে।' এদিন মৃত BLO হারাধন মণ্ডলের ছবি নিয়ে CEO দফতরের সামনে মিছিল করে আসেন তৃণমূলপন্থী BLO-রা। এরপর সেখানেই হয় শ্রদ্ধাজ্ঞাপন। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। 

এই একই ধরনের সুইসাইড নোট উদ্ধার হয়েছিল। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের বিএলও রিঙ্কু তরফদারের বাড়ি থেকে। তিনিও আত্মঘাতী হয়েছিলেন। সেই সুইসাইড নোটেও উঠে এসেছিল চাপের প্রসঙ্গ। লেখা ছিল, 'এই অমানসিক কাজের চাপ আমি নিতে পারছি না। আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী।' রানিবাঁধের এই ঘটনার পর সরব হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে তিনি লেখেন, মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। তাড়াহুড়ো করে, বিশৃঙ্খল এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত SIR প্রক্রিয়ার অমানুষিক কাজের চাপে আর এক BLO নিজের জীবন শেষ করে দিয়েছেন। শনিবারও BLO মৃত্যু নিয়ে সরব হয়েছিলেন তিনি। 

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই কাজের অত্যধিক চাপ থাকার অভিযোগ করেছিলেন বিএলও- দের অনেকেই। এর আগে একাধিক বিএলও- র অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। মৃত্যুও হয়েছে বেশ কয়েকজন বিএলও- র। তাঁদের পরিবারের অভিযোগ, এসআইআর- এর কাজের অত্যধিক চাপের কারণেই কারও অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে, কেউ নিজেই জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফের একবার এসআইআর- এর কাজের চাপে এক বিএলও- র আত্মহত্যার অভিযোগ উঠল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচারকাণ্ড, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচারকাণ্ড, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget